বইমেলায় বিকাশ পেমেন্টে ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক
স্টাফ রিপোর্টার।
অমর একুশে বইমেলা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বিকাশ পেমেন্টে ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন বইপ্রেমীরা। মেলা চলাকালে একজন গ্রাহক সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। সেই সঙ্গে ৫০০ বা তার বেশি টাকা বিকাশে পেমেন্ট করলেই রয়েছে আরও ৫০ টাকার কুপন, যা মেলা চলাকালে উপভোগ করতে পারবেন গ্রাহক।
বইমেলার অধিকাংশ স্টলেই বিকাশ অ্যাপে কিউআর কোড স্ক্যান অথবা *২৪৭# ডায়াল করে পেমেন্ট করলেই ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন গ্রাহক। প্রকাশক ও বিক্রেতাদের দেওয়া ছাড়ের পাশাপাশি বিকাশ পেমেন্টে পাওয়া এই ক্যাশব্যাক আরও বেশি বই কেনার সুযোগ করে দেবে পাঠকদের। অফারগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে-https://www. bkash. com/campaign/book-fair-offer। উল্লেখ্য, বাংলা একাডেমির অমর একুশে বইমেলা আয়োজনে এ নিয়ে ষষ্ঠবারের মতো পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করছে বিকাশ। শুধু তাই নয়, গত তিনটি মেলার ধারাবাহিকতায় এবারও মেলায় আসা দর্শনার্থী-লেখক-প্রকাশকদের কাছ থেকে বই সংগ্রহ করবে বিকাশ। পাশাপাশি, বিকাশের পক্ষ থেকে দেওয়া বই যোগ করে তা সুবিধাবঞ্চিত শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঠকদের মধ্যে বিতরণ করবে বিকাশ। বইমেলায় বই সংগ্রহের এই কার্যক্রমের আওতায় গত তিন বছরে ৭২ হাজার ৫০০ বই বিতরণ করেছে বিকাশ।
মেলায় বিকাশের সৌজন্যে স্থাপিত বই প্রদান বুথে এসে নতুন বা পুরোনো বই দিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন পাঠক-দর্শনার্থীরা। যাঁরা ঢাকার বাইরে আছেন, তাঁরা নিজ নিজ এলাকার বিকাশ গ্রাহক সেবাকেন্দ্রে গিয়েও বই দিয়ে আসতে পারবেন।
এদিকে যাঁদের বিকাশ অ্যাকাউন্ট নেই, চাইলে তাঁরাও মেলা প্রাঙ্গণে জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে বিকাশের বুথ থেকে তাৎক্ষণিক অ্যাকাউন্ট খুলে বিকাশ পেমেন্ট করে বই কিনতে পারবেন। এ ছাড়া মেলার পাঠক-লেখক-ক্রেতা-দর্শনার্থীদের বিশ্রামের জন্য বিকাশের সৌজন্যে এবারও রয়েছে বসার ব্যবস্থা। শিশু-কিশোরদের জন্য বিকাশের সৌজন্যে আছে মজার পাপেট শো।
২০২৫ সালের উল্লেখযোগ্য ১০টি জাপানি চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার.
২০২৫ সাল জাপানের চলচ্চিত্র শিল্পের জন্য একটি অত্যন্ত সফল বছর ছিল। এই বছরে জাপানি সিনেমা বক্স অফিস, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং দর্শকদের আগ্রহ—সব ক্ষেত্রেই...
০৮ মার্চ ২০২৬ ০১:৪৫ PM২০২৫ সালের দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য ১০টি চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার.
২০২৫ সালের দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য ১০টি চলচ্চিত্র নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করা হলো। দক্ষিণ ভারত বলতে তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় চলচ্চিত্রশিল্প—এই চারটি...
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৫ PM২০২৫ সালের ইতালির উল্লেখযোগ্য ১০টি চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার.
ইতালীয় সিনেমা বরাবরই ইউরোপীয় চলচ্চিত্র জগতের এক শক্তিশালী স্তম্ভ। নিও-রিয়ালিজম থেকে শুরু করে আধুনিক আর্ট-হাউস, রাজনৈতিক সিনেমা ও মানবিক ড্রামা—সব ক্ষেত্রেই ইতালি...
২০২৫ সালের নেটফ্লিক্সে ১০টি উল্লেখযোগ্য চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার.
নেটফ্লিক্স ২০২৫ সালে বিশ্বব্যাপী দর্শক ও সমালোচকদের মন জয় করেছে বিপুল পরিমাণ মূলধারার (Original) চলচ্চিত্র দিয়ে। বিভিন্ন ঘরানার—from থ্রিলার ও ড্রামা, অ্যাকশন ও...
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫০ PM২০২৫ সালের জার্মানির উল্লেখযোগ্য ১০টি চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার.
আধুনিকতা, স্মৃতি ও মানবিক সংকটের প্রতিচ্ছবি
জার্মান চলচ্চিত্র বরাবরই ইউরোপীয় শিল্পচলচ্চিত্রের এক শক্তিশালী স্তম্ভ। এক্সপ্রেশনিজম থেকে শুরু করে নিউ জার্মান...
আমাদের প্যারিসের গল্প
আমাদের প্যারিসের গল্প
নাসিম সাহনিক
প্যারিসের আকাশ সেদিন ছিল অদ্ভুত রকমের নীল। জানালার ফাঁক দিয়ে সকালের আলো ঢুকে পড়ছিল ছোট্ট অ্যাপার্টমেন্টের...
১৪ জানুয়ারি ২০২৬ ০৩:২১ PMরকস্টার : পরিবার, শৈশব ও এক বেদনাদায়ক স্মৃতির গল্প
বিনোদন রিপোর্টার.
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ চলচ্চিত্রটি কেবল একটি বিনোদনধর্মী সিনেমা নয়; এটি সমাজের গুরুত্বপূর্ণ কিছু বাস্তব সমস্যা ও মানবিক অনুভূতিকে দর্শকের সামনে...
আবাসিক মাদ্রাসায় শিশু নির্যাতন ও বলাৎকার: সমাজের জন্য এক ভয়াবহ সংকট
বাংলাদেশ একটি ধর্মপ্রাণ মুসলিম দেশ। এ দেশের মানুষ ইসলাম ধর্মের মূল্যবোধকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ধারণ করে। ইসলাম শান্তি, মানবতা, ন্যায়বিচার ও নৈতিকতার ধর্ম। বিশেষ করে শিশুদের প্রতি...
০২ জুন ২০২৬ ০৭:১৪ AMবাংলাদেশে শিশু ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ বিস্তার, কারণ ও প্রতিকার
বাংলাদেশে শিশু ধর্ষণ ও বলাৎকার বর্তমানে এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রতিদিন সংবাদপত্র, টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু নির্যাতনের নানা মর্মান্তিক খবর প্রকাশিত...
২৬ মে ২০২৬ ১০:৫১ AMবাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনা: কারণ, প্রভাব ও প্রতিকার
স্টাফ রিপোর্টার.
বর্তমান সময়ে বাংলাদেশে মোটরসাইকেল একটি অত্যন্ত জনপ্রিয় যানবাহন। দ্রুত চলাচল, কম খরচ এবং সহজে যেকোনো স্থানে পৌঁছানোর সুবিধার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ...
ফ্যাশন সচেতন তরুণী
ফ্যাশন সচেতন তরুণীরা পরছেন বিভিন্ন ব্র্যান্ডের...
২৬ মে ২০২৬ ১০:২৫ AMঈদে ক্রেতাদের জন্য ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও পিকআপ সেবা চালু করল এপেক্স
স্টাফ রিপোর্টার.
দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেড ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটা আরও সহজ করতে নতুন দুটি সেবা চালু করেছে- ‘বাই অনলাইন,...
২৬ মে ২০২৬ ১০:২১ AM