নির্মাতা রেদওয়ান রনির এই ভ্রমণ অভিজ্ঞতা আপনারও কাজে লাগতে পারে

2022-04-17 08:00:19 মেহেন্দীগঞ্জ
নির্মাতা রেদওয়ান রনির এই ভ্রমণ অভিজ্ঞতা আপনারও কাজে লাগতে পারে
সম্পর্কচ্ছেদের পর প্রথম যে কষ্টকর অনুভূতির মুখোমুখি দাঁড়াতে হয়, তা হলো—একাকিত্ব। সে সময় আমার প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল একাকিত্বকে জয় করা, মানসিক অবসাদ কাটিয়ে নিজেকে স্বাবলম্বী করা। একাকী ভ্রমণের অনেক ভিডিও দেখেছি, গল্প শুনেছি কিন্তু সাহস হতে হতেও হচ্ছিল না। একা ঘুরতে গিয়ে যদি আরও বেশি খারাপ লাগে, আরও অবসাদগ্রস্ত হয়ে যাই? যদি কান্না পায়? এসব সাতপাঁচ ভাবতে ভাবতেই ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়লাম একদিন। আমরা সাধারণত পরিবারের কিংবা বন্ধু–বান্ধবের সঙ্গেই ঘুরতে যাই। কিন্তু পৃথিবীর বেশির ভাগ পর্যটক আসলে একা ট্রাভেল করে দুনিয়া দেখে, নানান বিচিত্র ও বৈচিত্র্যময় স্থান, সংস্কৃতি, মানুষের জীবনযাপনের অভিজ্ঞতা নেয় ব্যাকপ্যাকিং ট্রাভেলের মাধ্যমে। একা ভ্রমণের বেশ কিছু কায়দাকানুন আছে, নানান গ্রুপ, কমিউনিটি, হোস্টেল আছে। এর মাধ্যমে অপরিচিত পর্যটক সহজেই হয়ে ওঠে বন্ধু, স্বজন। জানা যায় নানান দেশের নানা মানুষের নানা অভিজ্ঞতার কথা। আমার একাকী ব্যাকপ্যাক ট্রাভেলের অভিজ্ঞতায় শোনাব সেসব অভিজ্ঞতার কথা। গন্তব্য পেনাং : ঢাকা থেকে চেপে বসলাম উড়োজাহাজে, গন্তব্য পেনাং। মালয়েশিয়া ইংরেজদের উপনিবেশ ছিল একসময়, এখন ট্যুরিস্ট প্লেস বলা যায়। হোস্টেল ওয়ার্ল্ড (www.hostelworld.com) থেকে বুকিং দিয়েছি এক হোস্টেলে। কুয়ালালামপুর থেকে বাসে চেপে সকালে এসে পৌঁছালাম। এক কক্ষে ছয়জন, জীবনে অপরিচিত কারও সঙ্গে থাকিনি। সবাই তখন ঘুমাচ্ছে। শুরুতে কেমন যেন এক অনুভূতি গ্রাস করল আমাকে। যদি ওরা বন্ধু হিসেবে না নেয়, ঠিকমতো কথা না বলে? যদি সাম্প্রদায়িক আচরণ করে? একাকিত্বকে জয় করতে এসে আরও বেশি একা হয়ে যাব না তো? নানা কিছু ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে সকালের নাশতা করে আমার বাঙ্ক বেডে ঢুকে পড়লাম, দিলাম একটা ঘুম। ঘুম থেকে উঠে বারান্দায় এসে বসলাম, ততক্ষণে হোস্টেল সরব হয়ে উঠেছে। প্রায় সবাই রুম ছেড়ে বারান্দায়, আড্ডায় মত্ত। আমার অস্ট্রেলীয় রুমমেট হঠাৎ জিজ্ঞেস করল, আজ তোমার কী পরিকল্পনা? হড়বড় করে নিজের পরিকল্পনা বলা শুরু করল। ও জানাল, সে দিনটায় সে মার্কেটে যাবে, তাই সঙ্গী খুঁজছে। আমি আসলে মার্কেটে যাব কি যাব না, তা ভাবতে ভাবতেই আলাপ এগিয়ে চলল। জানলাম, গত তিন সপ্তাহ ধরে সে পেনাংয়ে। এটা ওর শেষ সপ্তাহ, এরপর যাবে ভিয়েতনাম। আমি বললাম, এত দিন এখানে ভালো লাগছে? ওর কথা, একটা জায়গায় এক মাস না থাকলে নাকি সেই জায়গার আপন হওয়া যায় না, তার সংস্কৃতি, ভাষা, ইতিহাস, জীবনচিত্র কিছুই বোঝা যায় না। হোস্টেলে যেহেতু পাঁচ কি ছয়জন এক কক্ষে, খরচও কম। তাই একেক জায়গায় এক মাস পড়ে থাকে। ভ্রমণযাত্রা হয় ছয় মাসের। পাশের কক্ষের লম্বাকেশি জ্যামাইকান তরুণ বব মার্লের গান জুড়ে দিয়েছে তখন। কেউ কেউ গানে যোগ দিল আর কেউ কেউ কার্ড খেলায়। আমি ক্রমেই উপভোগ করতে লাগলাম। সবার সঙ্গে পরিচয় হলো, বাংলাদেশ থেকে এসেছি শুনে অনেকেই অবাক হলো। সাধারণ বাংলাদেশি একাকী ভ্রমণকারী নাকি দেখা যায় না।
সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

চন্দ্রদ্বীপ হাই স্কুলে ১০টি কম্পিউটার দিল ইউসিবি

স্টাফ রিপোর্টার.

ইউসিবির সামাজিক দায়বদ্ধতার অনন্য উদ্যোগে গ্রামীণ শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রাম—নদী আর...

০৬ নভেম্বর ২০২৫ ১০:১৫ AM
img
বিস্তারিত পড়ুন >

রাস পূর্ণিমায় পুণ্যার্থীদের সমাগমে মুখরিত কুয়াকাটা সৈকত

লেম্বুর বন থেকে লাল কাকড়ার বন— ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সৈকত পুণ্যার্থীদের পদভারে মুখরিত। রাখাইন মার্কেট, সীমা বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও ইলিশ পার্কসহ সব পর্যটন স্পটে...

১৫ নভেম্বর ২০২৪ ০৯:৩৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বুনো ফুলে বাহারি প্রজাপতি। রাঙামাটি, ২২ এপ্রিল Test

...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM

img
বিস্তারিত পড়ুন >

জমে উঠেছে ঈদের বাজার

করোনাকালে দুই বছর মন্দা থাকার পর এবার জমে উঠেছে ঈদের বাজার। এ বছর মেয়েদের সবচেয়ে জনপ্রিয় পোশাকের নাম ‘সারারা’। চার হাজার থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে তা। প্রদর্শনীর জন্য সাজিয়ে...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

হাওরপারে কষ্টের শেষ নেই

কষ্ট যতই হোক, চলছে ধান...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি

খাবারের সন্ধানে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি পাখি। রাঙামাটি, ১৮...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

স্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ

আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...

২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫০ AM
img
বিস্তারিত পড়ুন >

নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম


বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM

img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
পৃষ্ঠাসমূহ