পুরোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর

2022-04-17 08:00:19 উজিরপুর
পুরোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর
‘অ্যান্ড্রয়েড ১১’ বা ‘অ্যান্ড্রয়েড ১২’ অপারেটিং সিস্টেমে আগের সংস্করণের তুলনায় শক্তিশালী নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি বেশ কিছু নতুন সুবিধা রয়েছে। কিন্তু সবার পক্ষে হালনাগাদ অপারেটিং সিস্টেমে চলা দামি স্মার্টফোন কেনা সম্ভব হয় না। বিষয়টি মাথায় রেখে পুরোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের নিরাপত্তায় অ্যাপের কার্যক্রম নিয়ন্ত্রণের সুযোগ চালু করতে যাচ্ছে গুগল। এরই মধ্যে ফিচারটি চালুর জন্য কাজও শুরু করেছে তারা। সবকিছু ঠিক থাকলে ‘গুগল প্লে প্রটেক্ট’–এর হালনাগাদ সংস্করণে এ সুযোগ মিলবে। বিজ্ঞাপন গুগল প্লে স্টোর থেকে নামানোর সময় বেশির ভাগ অ্যাপই ব্যবহারকারীদের কাছ থেকে অবস্থানের তথ্যসহ স্মার্টফোনে থাকা নম্বর, মাইক্রোফোন বা ক্যামেরা চালুর অনুমতি নিয়ে থাকে। ফলে অ্যাপগুলো চাইলেই যেকোনো ব্যক্তির অবস্থানসহ বিভিন্ন তথ্য ও ছবি সংগ্রহ করতে পারে। এতে ব্যবহারকারীদের গোপন তথ্য পাচারের আশঙ্কা থাকে। বিনোদন বা কাজের প্রয়োজনে স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করলেও সেগুলোর বেশির ভাগই নিয়মিত ব্যবহার করা হয়ে ওঠে না। ব্যবহার না করলেও অ্যাপগুলো নিয়মিত তথ্য সংগ্রহ করতে থাকে। সমস্যা সমাধানে ‘গুগল প্লে প্রটেক্ট’ ফিচারের মাধ্যমে স্মার্টফোনে অব্যবহৃত অ্যাপগুলোর অনুমতি স্থগিত করার সুযোগ দিয়ে থাকে গুগল। ‘অ্যান্ড্রয়েড ১১’ ও ‘অ্যান্ড্রয়েড ১২’ অপারেটিং সিস্টেমে চলা সব স্মার্টফোনেই ‘গুগল প্লে প্রটেক্ট’ ফিচারের মাধ্যমে স্মার্টফোনের অব্যবহৃত অ্যাপগুলোকে দেওয়া অনুমতি স্থগিত করা যায়। নতুন এ উদ্যোগের আওতায় পুরোনো সংস্করণের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনেও এ সুযোগ মিলবে। ফলে নিয়মিত ব্যবহার না করা অ্যাপগুলো স্মার্টফোন থেকে কোনো তথ্য সংগ্রহ করতে পারবে না। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

চন্দ্রদ্বীপ হাই স্কুলে ১০টি কম্পিউটার দিল ইউসিবি

স্টাফ রিপোর্টার.

ইউসিবির সামাজিক দায়বদ্ধতার অনন্য উদ্যোগে গ্রামীণ শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রাম—নদী আর...

০৬ নভেম্বর ২০২৫ ১০:১৫ AM
img
বিস্তারিত পড়ুন >

রাস পূর্ণিমায় পুণ্যার্থীদের সমাগমে মুখরিত কুয়াকাটা সৈকত

লেম্বুর বন থেকে লাল কাকড়ার বন— ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সৈকত পুণ্যার্থীদের পদভারে মুখরিত। রাখাইন মার্কেট, সীমা বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও ইলিশ পার্কসহ সব পর্যটন স্পটে...

১৫ নভেম্বর ২০২৪ ০৯:৩৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বুনো ফুলে বাহারি প্রজাপতি। রাঙামাটি, ২২ এপ্রিল Test

...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM

img
বিস্তারিত পড়ুন >

জমে উঠেছে ঈদের বাজার

করোনাকালে দুই বছর মন্দা থাকার পর এবার জমে উঠেছে ঈদের বাজার। এ বছর মেয়েদের সবচেয়ে জনপ্রিয় পোশাকের নাম ‘সারারা’। চার হাজার থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে তা। প্রদর্শনীর জন্য সাজিয়ে...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

হাওরপারে কষ্টের শেষ নেই

কষ্ট যতই হোক, চলছে ধান...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি

খাবারের সন্ধানে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি পাখি। রাঙামাটি, ১৮...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

স্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ

আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...

২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫০ AM
img
বিস্তারিত পড়ুন >

নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম


বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM

img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
পৃষ্ঠাসমূহ