মধুপুর বনের ফ্রিল্যান্সারদের ল্যাপটপ দিল সরকার

2022-04-17 02:00:19 উজিরপুর
মধুপুর বনের ফ্রিল্যান্সারদের ল্যাপটপ দিল সরকার
টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের গায়রা গ্রামের গারো তরুণদের ফ্রিল্যান্সিং নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘বনে বসে সুবীরের ডলার আয়’ এবং ২৭ ফেব্রুয়ারি প্রথম আলো অনলাইনে ‘ধীরগতির ইন্টারনেট নিয়েই ফ্রিল্যান্সিং করেন গারো তরুণেরা’ শিরোনামের দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন পড়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ গারো তরুণদের বিষয়ে নিয়মিত খোঁজখবর নিতে থাকেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্রিল্যান্সার সুবীর নকরেক, দৃনা মৃ ও গায়রা গ্রামের তরুণদের তিনটি ল্যাপটপ কম্পিউটার উপহার দিয়েছেন তিনি। আজ সোমবার আইসিটি বিভাগের বিসিসি মিলনায়তনে ‘বঙ্গ বব (বেইজ অন বুক) সিজন ২ ’-এর ঈদ টেলিফিল্ম রাহিতুল ইসলাম রচিত ‘ফ্রিল্যান্সার নাদিয়া’–র চিত্রগ্রহণ শুরুর আগে ল্যাপটপগুলো হস্তান্তর করা হয়। বিজ্ঞাপন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ প্রথম আলোকে বলেন, ‘সুবীররা বনে বসে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁদের সাহস ও অনুপ্রেরণা দিতেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ল্যাপটপ উপহার দেওয়া হলো। মধুপুরে শিগগিরই আইসিটি প্রশিক্ষণকেন্দ্র চালু করা হবে। এ ছাড়া গায়রা গ্রামে স্থাপন করা হবে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। গায়রা গ্রামের তরুণদের ফ্রিল্যান্সিংয়ে সহায়তা করতে আরও ২০টি ল্যাপটপ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার দেওয়া হবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমেন অ্যান্ড ও কমার্স ফোরামের (উই) সভাপতি নাসিমা আক্তার, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের প্রধান কনটেন্ট কর্মকর্তা মুশফিকুর রহমান, লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর মধুপুর উপজেলার গায়রা গ্রামের ইন্টারনেট সমস্যার সমাধানে এগিয়ে আসে ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠান অ্যাম্বার আইটি এবং মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন।
সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

চন্দ্রদ্বীপ হাই স্কুলে ১০টি কম্পিউটার দিল ইউসিবি

স্টাফ রিপোর্টার.

ইউসিবির সামাজিক দায়বদ্ধতার অনন্য উদ্যোগে গ্রামীণ শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রাম—নদী আর...

০৬ নভেম্বর ২০২৫ ০৪:১৫ AM
img
বিস্তারিত পড়ুন >

রাস পূর্ণিমায় পুণ্যার্থীদের সমাগমে মুখরিত কুয়াকাটা সৈকত

লেম্বুর বন থেকে লাল কাকড়ার বন— ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সৈকত পুণ্যার্থীদের পদভারে মুখরিত। রাখাইন মার্কেট, সীমা বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও ইলিশ পার্কসহ সব পর্যটন স্পটে...

১৫ নভেম্বর ২০২৪ ০৩:৩৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বুনো ফুলে বাহারি প্রজাপতি। রাঙামাটি, ২২ এপ্রিল Test

...

২৩ এপ্রিল ২০২২ ০২:০০ AM

img
বিস্তারিত পড়ুন >

জমে উঠেছে ঈদের বাজার

করোনাকালে দুই বছর মন্দা থাকার পর এবার জমে উঠেছে ঈদের বাজার। এ বছর মেয়েদের সবচেয়ে জনপ্রিয় পোশাকের নাম ‘সারারা’। চার হাজার থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে তা। প্রদর্শনীর জন্য সাজিয়ে...

২৩ এপ্রিল ২০২২ ০২:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

হাওরপারে কষ্টের শেষ নেই

কষ্ট যতই হোক, চলছে ধান...

২৩ এপ্রিল ২০২২ ০২:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি

খাবারের সন্ধানে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি পাখি। রাঙামাটি, ১৮...

২৩ এপ্রিল ২০২২ ০২:০০ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জুলাই স্মৃতি

২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...

১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা

বাংলাদেশের জনপ্রিয়...

২৫ জুন ২০২৬ ০৪:৪২ AM

img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি চলচ্চিত্র

বাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি...

২৪ জুন ২০২৬ ০৬:০১ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয় শিল্পী

বাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয়...

২৩ জুন ২০২৬ ০৬:৫৪ PM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশী অভিনেত্রী তানজিকা আমিন ..

বাংলাদেশী অভিনেত্রী তানজিকা...

২৩ জুন ২০২৬ ০৬:৪৯ PM
পৃষ্ঠাসমূহ