কম্পিউটার সিটিতে বিনা মূল্যে ল্যাপটপ-কম্পিউটার সার্ভিসিং

2022-04-17 08:00:19 উজিরপুর
কম্পিউটার সিটিতে বিনা মূল্যে ল্যাপটপ-কম্পিউটার সার্ভিসিং
রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটিতে চলছে ‘ফ্রি সার্ভিস ফেস্ট’। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ উৎসবে যেকোনো প্রতিষ্ঠান থেকে কেনা এসার, আসুস, অ্যাভিটা, গিগাবাইট, এইচপি, লেনেভো ও এমএসআই ব্র্যান্ডের ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার বিনা মূল্যে মেরামত করা যাবে। ১৩ এপ্রিল পর্যন্ত এই সার্ভিসিং সুবিধা পাওয়া যাবে। কম্পিউটারের ওয়ারেন্টি মেয়াদ শেষ হলেও বিনা মূল্যে এই সুবিধা মিলবে। বিজ্ঞাপন গতকাল সোমবার বিসিএস কম্পিউটার সিটিতে এ উৎসব শুরু হয়। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কম্পিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মযহার ইমাম চৌধুরী বলেন, ক্রেতারা সরাসরি নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে সেবা নিতে চান। এ জন্য শীর্ষস্থানীয় সব নির্মাতা প্রতিষ্ঠানকে নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, দ্রুত ও স্বচ্ছন্দে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার মেরামতের সুযোগ দিতে বিসিএস কম্পিউটার সিটিতে বিভিন্ন ব্র্যান্ডের আলাদা স্টল চালু করা হয়েছে। ফলে আগ্রহীরা সহজেই নির্দিষ্ট ব্র্যান্ড প্রতিষ্ঠানের সেবা নিতে পারবেন। উৎসবে বিনা মূল্যে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার মেরামতের সুযোগ মিললেও যন্ত্রাংশ পরিবর্তনের প্রয়োজন হলে অর্থ দিতে হবে। উৎসবের প্রধান সমন্বয়ক মোহাম্মাদ জাহেদ আলী ভূঁইয়া বলেন, বিসিএস কম্পিউটার সিটিতে দেশে প্রযুক্তিপণ্য বাজারজাত করা ৯৫ শতাংশ প্রতিষ্ঠানেরই বিক্রয়কেন্দ্র রয়েছে। ক্রেতাদের সরাসরি ব্র্যান্ড প্রতিষ্ঠান থেকে মানসম্মত সেবা পাওয়ার সুযোগ দিতেই এ আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে বিসিএস কম্পিউটার সিটির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমানসহ অংশগ্রহণকারী ব্র্যান্ড প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

চন্দ্রদ্বীপ হাই স্কুলে ১০টি কম্পিউটার দিল ইউসিবি

স্টাফ রিপোর্টার.

ইউসিবির সামাজিক দায়বদ্ধতার অনন্য উদ্যোগে গ্রামীণ শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রাম—নদী আর...

০৬ নভেম্বর ২০২৫ ১০:১৫ AM
img
বিস্তারিত পড়ুন >

রাস পূর্ণিমায় পুণ্যার্থীদের সমাগমে মুখরিত কুয়াকাটা সৈকত

লেম্বুর বন থেকে লাল কাকড়ার বন— ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সৈকত পুণ্যার্থীদের পদভারে মুখরিত। রাখাইন মার্কেট, সীমা বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও ইলিশ পার্কসহ সব পর্যটন স্পটে...

১৫ নভেম্বর ২০২৪ ০৯:৩৩ PM
img
বিস্তারিত পড়ুন >

পাহাড়ের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে লাকড়ির পরিবর্তে গ্যাসের ব্যবহার

পাহাড়ের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে লাকড়ির পরিবর্তে গ্যাসের ব্যবহার বেড়েছে। অধিকাংশ বাসাবাড়িতে এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়। চট্টগ্রাম নিয়ে গ্যাস ভরে আনার জন্য খালি সিলিন্ডার...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM

img
বিস্তারিত পড়ুন >

জমে উঠেছে ঈদের বাজার

করোনাকালে দুই বছর মন্দা থাকার পর এবার জমে উঠেছে ঈদের বাজার। এ বছর মেয়েদের সবচেয়ে জনপ্রিয় পোশাকের নাম ‘সারারা’। চার হাজার থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে তা। প্রদর্শনীর জন্য সাজিয়ে...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি

খাবারের সন্ধানে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি পাখি। রাঙামাটি, ১৮...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

গরুর হাল নিয়ে যাচ্ছেন আকাশতারা গ্রামের কৃষক

সাতসকালেই পিচঢালা পথ ধরে অন্যের জমিতে চাষ দেওয়ার জন্য গরুর হাল নিয়ে যাচ্ছেন আকাশতারা গ্রামের কৃষক মকবুল হোসেন। প্রায় ৬০ বছর ধরে তিনি গরুর হাল দিয়ে জমি চাষাবাদ করেন। এখন প্রতি শতাংশ জমিতে...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

স্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ

আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...

২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫০ AM
img
বিস্তারিত পড়ুন >

নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম


বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM

img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
পৃষ্ঠাসমূহ