মোহামেডান থেকেও বাদ, সৌম্যর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

2022-04-17 08:00:19 আমতলী
মোহামেডান থেকেও বাদ, সৌম্যর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
মোহাম্মদ হাফিজ মোহামেডানের হয়ে খেলতে একটু আগে এসে পৌঁছেছেন ঢাকায়। সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার আগে ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে মিটিং হচ্ছিল পাকিস্তান অলরাউন্ডারের, মিটিংয়ে ছিলেন সৌম্য সরকার ও শুভাগত হোমও। এমনিতে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান এবার গড়েছে তারকাঠাসা দলই। তবে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহসহ জাতীয় দলের হয়ে খেলতে ছয়জন তখন ছিলেন দক্ষিণ আফ্রিকায়। হাফিজ ছাড়াও মোহামেডানের অন্যতম ভরসার নাম হতে যাচ্ছেন শুভাগত ও সৌম্য—সেদিনের মিটিং ইঙ্গিত দিচ্ছিল এমনই। টেস্ট থেকে আগেই অবসর নেওয়া মাহমুদউল্লাহ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের পরই ফিরেছেন, পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে সাকিব। বাকিরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত। মোহামেডানের নেতৃত্ব দিচ্ছেন শুভাগত, কিন্তু সৌম্য কিনা বাদই পড়লেন মোহামেডানের দল থেকে! আবাহনীর বিপক্ষে আজ সৌম্যকে ছাড়াই নেমেছিল মোহামেডান, শেষ পর্যন্ত যেটি তারা হেরেছে বড় ব্যবধানেই। দলীয় সূত্র জানিয়েছে, পারফরম্যান্সের কারণেই বাদ দেওয়া হয়েছে সৌম্যকে। সৌম্যকেও এমনই বলা হয়েছে। ফোনে সৌম্য নিজেই জানালেন, ঘরোয়া ক্রিকেটে বাদ পড়ার অভিজ্ঞতা এবারই প্রথম। অনুমিতভাবেই ফিরে আসার প্রতিজ্ঞার কথাও শোনালেন। সেটি বেশ নাটকীয়ভাবেই, ‘ক্রিকেটই যেহেতু খেলি, ফিরে আসার চেষ্টা তো করবই।’ মোহামেডানের এর আগের ছয়টি ম্যাচেই ছিলেন সৌম্য। খেলাঘরের বিপক্ষে ৫ উইকেটে জেতা ম্যাচে চার নম্বরে নেমে ১০০ বলে করেছিলেন ৫৯ রান, ছয় ম্যাচে তাঁর সর্বোচ্চ ইনিংস সেটিই। বাকি ৫ ম্যাচে সৌম্যর স্কোর—৭, ৭, ১, ২৩, ৩। বোলিংয়ে অবশ্য ভালোই করেছেন। খেলাঘরের বিপক্ষে ৩ উইকেটের পর সর্বশেষ প্রাইম ব্যাংকের বিপক্ষে নিয়েছেন ৪ উইকেট। তবে আবাহনীর বিপক্ষে দলে জায়গা ধরে রাখতে যথেষ্ট হয়নি তা। সে-ই আবাহনী, ২০১৯ সালে যাদের হয়েই ইতিহাস গড়েছিলেন সৌম্য। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’-তে করেছিলেন দ্বিশতক—বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ১৫৩ বলে অপরাজিত ২০৮ রান। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের লিস্ট ‘এ’-তে একমাত্র দ্বিশতক সেটিই। গতবার প্রিমিয়ার লিগ হয়েছিল টি-টোয়েন্টি সংস্করণে, এবার আবারও ফিরেছে ৫০ ওভারের সংস্করণে। তবে তিন বছর পর আরেকটি প্রিমিয়ার লিগে অন্য রকম বাস্তবতার মুখে দাঁড়িয়ে সৌম্য। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলে খেলেননি, সর্বশেষ বিপিএলটাও সুবিধার যায়নি তেমন। এবার দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় লিগেও দল থেকে বাদ পড়াটা সৌম্যকে আরেকটু অনিশ্চয়তার দিকেই ঠেলে দিল।
সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

চন্দ্রদ্বীপ হাই স্কুলে ১০টি কম্পিউটার দিল ইউসিবি

স্টাফ রিপোর্টার.

ইউসিবির সামাজিক দায়বদ্ধতার অনন্য উদ্যোগে গ্রামীণ শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রাম—নদী আর...

০৬ নভেম্বর ২০২৫ ১০:১৫ AM
img
বিস্তারিত পড়ুন >

রাস পূর্ণিমায় পুণ্যার্থীদের সমাগমে মুখরিত কুয়াকাটা সৈকত

লেম্বুর বন থেকে লাল কাকড়ার বন— ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সৈকত পুণ্যার্থীদের পদভারে মুখরিত। রাখাইন মার্কেট, সীমা বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও ইলিশ পার্কসহ সব পর্যটন স্পটে...

১৫ নভেম্বর ২০২৪ ০৯:৩৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বুনো ফুলে বাহারি প্রজাপতি। রাঙামাটি, ২২ এপ্রিল Test

...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM

img
বিস্তারিত পড়ুন >

জমে উঠেছে ঈদের বাজার

করোনাকালে দুই বছর মন্দা থাকার পর এবার জমে উঠেছে ঈদের বাজার। এ বছর মেয়েদের সবচেয়ে জনপ্রিয় পোশাকের নাম ‘সারারা’। চার হাজার থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে তা। প্রদর্শনীর জন্য সাজিয়ে...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

হাওরপারে কষ্টের শেষ নেই

কষ্ট যতই হোক, চলছে ধান...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি

খাবারের সন্ধানে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি পাখি। রাঙামাটি, ১৮...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM
img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM

img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জুলাই স্মৃতি

২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...

১৮ জুলাই ২০২৬ ০৪:৩৮ PM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা

বাংলাদেশের জনপ্রিয়...

২৫ জুন ২০২৬ ১০:৪২ AM
পৃষ্ঠাসমূহ