‘দায়ী কে’ প্রশ্নটা নিজেদেরও করুক বিসিবি

2022-04-17 02:00:19 আমতলী
‘দায়ী কে’ প্রশ্নটা নিজেদেরও করুক বিসিবি
অনেক আগে ‘দায়ী কে’ নামে একটা বাংলা সিনেমা হয়েছিল। পত্রিকার পাতায় দেখা সিনেমার বিজ্ঞাপনটা এখনো চোখে ভাসে। ভাসিয়ে রেখেছে আসলে বাংলাদেশের ক্রিকেটের বাস্তবতা। ‘দায়ী কে’ যে এখানে চিরকালীন এক প্রশ্ন! বাংলাদেশ দল যখন খুব খারাপ খেলে হারে, আমরা খুঁজতে থাকি ‘দায়ী কে’? বাংলাদেশ দল যখন ভালো খেলে হেরে যায়, আমরা খুঁজতে থাকি ‘দায়ী কে’? বাংলাদেশ দল যখন টানা হারের মধ্যে থাকে, কৌতূহলী মন প্রশ্ন করে, ‘দায়ী কে?’ বাংলাদেশ দল যখন জয়ের স্রোতে ভাসতে ভাসতে হঠাৎ একটা ম্যাচ হেরে যায়, তখনো আমরা প্রশ্ন করি, ‘দায়ী কে?’ প্রশ্ন করার আগে আমরা বাংলাদেশের ক্রিকেটীয় সামর্থ্যের শেষ সীমাটার কথা ভুলে যাই। ভুলে যাই বাংলাদেশের ক্রিকেট–সংস্কৃতি আর সুযোগ-সুবিধার কথা। এটাও আমরা তখন মনে আনি না যে যাদের বিপক্ষে হেরে যাওয়ার পর ‘দায়ী কে’ খোঁজা হচ্ছে, সেই প্রতিপক্ষ কতটা প্রবল, ক্রিকেটীয় ও শারীরিক সামর্থ্যে বাংলাদেশ আসলে তাদের কতটা সমকক্ষ হতে পেরেছে। দক্ষিণ আফ্রিকায় এবার বাংলাদেশ দল যে রকম সময় কাটাচ্ছে, সে রকম সময় আগের ২০ বছরে এ দেশে এসে কাটেনি। বাংলাদেশ এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপট দেখিয়ে এ দেশের মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জিতেছে। ডারবানের প্রথম টেস্টের প্রথম চার দিন চোখে চোখ রেখে খেলেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরিটা এবারই এসেছে তরুণ মাহমুদুল হাসানের ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার উইকেটে দক্ষিণ আফ্রিকান পেসারদের চেয়েও ভালো বোলিং করে দেখিয়েছেন বাংলাদেশের পেসাররা। তবু যেন ‘দায়ী কে’ প্রশ্ন থেকে মুক্তি নেই ক্রিকেটারদের। ডারবান টেস্টে টসে জিতে বাংলাদেশ কেন আগে ব্যাটিং নিল না, সেই প্রশ্ন শুরু থেকেই। দলের দক্ষিণ আফ্রিকান কোচিং স্টাফরা যখন বলেছেন কিংসমিডে আগে ব্যাটিং করা উচিত, তখন তো তা–ই করা উচিত ছিল! কিন্তু টসে জিতে ফিল্ডিং নেওয়ার পক্ষে অধিনায়ক মুমিনুল হকের যুক্তি ছিল, অচেনা এই উইকেটে যেহেতু তাঁরা আগে কখনো খেলেননি, উইকেট বুঝতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকেই ব্যাটিংয়ে পাঠানো উচিত বলে মনে করেছেন। প্রথম কথাটা যেমন ঠিক, শেষের চিন্তাটিতেও ভুল কী আছে? হয়তো একটু রক্ষণাত্মক চিন্তাই ছিল কিন্তু অচেনা উইকেটে আগে ব্যাটিং নিয়েও যদি বিপর্যয়ের মধ্যে পড়তেন ব্যাটসম্যানরা, তখনো কি ‘দায়ী কে’, ‘দায়ী কে’ বলে শোরগোল উঠত না?
সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

চন্দ্রদ্বীপ হাই স্কুলে ১০টি কম্পিউটার দিল ইউসিবি

স্টাফ রিপোর্টার.

ইউসিবির সামাজিক দায়বদ্ধতার অনন্য উদ্যোগে গ্রামীণ শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রাম—নদী আর...

০৬ নভেম্বর ২০২৫ ০৪:১৫ AM
img
বিস্তারিত পড়ুন >

রাস পূর্ণিমায় পুণ্যার্থীদের সমাগমে মুখরিত কুয়াকাটা সৈকত

লেম্বুর বন থেকে লাল কাকড়ার বন— ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সৈকত পুণ্যার্থীদের পদভারে মুখরিত। রাখাইন মার্কেট, সীমা বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও ইলিশ পার্কসহ সব পর্যটন স্পটে...

১৫ নভেম্বর ২০২৪ ০৩:৩৩ PM
img
বিস্তারিত পড়ুন >

জমে উঠেছে ঈদের বাজার

করোনাকালে দুই বছর মন্দা থাকার পর এবার জমে উঠেছে ঈদের বাজার। এ বছর মেয়েদের সবচেয়ে জনপ্রিয় পোশাকের নাম ‘সারারা’। চার হাজার থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে তা। প্রদর্শনীর জন্য সাজিয়ে...

২৩ এপ্রিল ২০২২ ০২:০০ AM

img
বিস্তারিত পড়ুন >

হাওরপারে কষ্টের শেষ নেই

কষ্ট যতই হোক, চলছে ধান...

২৩ এপ্রিল ২০২২ ০২:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

গরুর হাল নিয়ে যাচ্ছেন আকাশতারা গ্রামের কৃষক

সাতসকালেই পিচঢালা পথ ধরে অন্যের জমিতে চাষ দেওয়ার জন্য গরুর হাল নিয়ে যাচ্ছেন আকাশতারা গ্রামের কৃষক মকবুল হোসেন। প্রায় ৬০ বছর ধরে তিনি গরুর হাল দিয়ে জমি চাষাবাদ করেন। এখন প্রতি শতাংশ জমিতে...

২৩ এপ্রিল ২০২২ ০২:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি

খাবারের সন্ধানে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি পাখি। রাঙামাটি, ১৮...

২৩ এপ্রিল ২০২২ ০২:০০ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

দম: নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা

নাসিম সাহনিক. 

বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমীদের জন্য ঈদুল ফিতর ২০২৬-এ মুক্তিপ্রাপ্ত দম নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা। পরিচালক রেদোয়ান রনি তার স্বতন্ত্র নির্মাণশৈলী দিয়ে...

১৩ এপ্রিল ২০২৬ ০৯:৪৬ AM
img
বিস্তারিত পড়ুন >

এগিয়ে যাচ্ছেন সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেল

স্টাফ রিপোর্টার.

সম্প্রতি আম্মাজান ফিল্মসের ইউটিউব চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে পালন করা হলো সম্ভাবনাময় ও সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেলের জন্মদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...

০৯ এপ্রিল ২০২৬ ০৫:৪৩ AM
img
বিস্তারিত পড়ুন >

জি-সিরিজ অগ্নিবীণার ঈদ উৎসব

স্টাফ রিপোর্টার.

বাংলাদেশের অডিও-ভিডিও জগতের মহারাজত্বে যে একাই রাজত্ব করে চলছে, সেই জি-সিরিজ আবারও হাজির ঈদের রঙিন আনন্দযজ্ঞ নিয়ে। বছরের পর বছর ধরে জি-সিরিজ ও অগ্নিবীণা প্রমাণ করে...

২০ মার্চ ২০২৬ ০৮:৩৩ AM

img
বিস্তারিত পড়ুন >

২০২৫ সালের ইরানের উল্লেখযোগ্য ১০টি চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার.
২০২৫ সাল ইরানি চলচ্চিত্রের জন্য দীর্ঘ এবং বৈচিত্র্যময় বছর হিসেবে প্রতীয়মান হয়েছে। দেশটির নির্মাতারা সামাজিক বাস্তবতা, ন্যারেটিভ উদ্ভাবন ও রাজনৈতিক ইঙ্গিতের...

০৮ মার্চ ২০২৬ ০২:২৯ PM
img
বিস্তারিত পড়ুন >

২০২৫ সালের উল্লেখযোগ্য ১০টি জাপানি চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার.

২০২৫ সাল জাপানের চলচ্চিত্র শিল্পের জন্য একটি অত্যন্ত সফল বছর ছিল। এই বছরে জাপানি সিনেমা বক্স অফিস, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং দর্শকদের আগ্রহ—সব ক্ষেত্রেই...

০৮ মার্চ ২০২৬ ০১:৪৫ PM
img
বিস্তারিত পড়ুন >

ওয়ালটন প্লাজা ঈদ ক্যাম্পেইনে বিশেষ ডিসকাউন্ট ও ফ্রি এয়ার টিকিট

 

স্টাফ রিপোর্টার. 

পবিত্র রমজান মাসজুড়ে দেশব্যাপী বিশেষ ঈদ ক্যাম্পেইন চালু করেছে দেশের ইলেকট্রনিক্স পণ্যের সর্ববৃহৎ বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা।...

০৫ মার্চ ২০২৬ ০৬:৩৬ PM
পৃষ্ঠাসমূহ