প্রবাসী বাংলাদেশিদের জন্য ডলার বন্ডে সীমাহীন বিনিয়োগের সুযোগ

2022-04-17 08:00:19 বরিশাল সদর
প্রবাসী বাংলাদেশিদের জন্য ডলার বন্ডে সীমাহীন বিনিয়োগের সুযোগ
প্রবাসী বাংলাদেশিদের জন্য ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের মুনাফার হার প্রায় অর্ধেক কমিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। দুটি বন্ডেই এত দিন চার স্তরে মুনাফা দেওয়া হয়েছে। এখন স্তর করা হয়েছে তিনটি। আগে বন্ড দুটিতে সর্বোচ্চ এক কোটি টাকার সমমূল্যের ডলার বিনিয়োগ করা গেলেও এখন সীমাহীন বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। বন্ড দুটি জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আর্থিক পণ্য। কিন্তু সূত্রগুলো জানায়, অধিদপ্তর এ বিষয়ে কিছুই জানে না। অধিদপ্তরের ওয়েবসাইটে এ প্রজ্ঞাপন আপলোডও করা হয়নি। আবার আইআরডি প্রজ্ঞাপন জারি করলেও এ নির্দেশনা মূলত অর্থ বিভাগ থেকে এসেছে বলে জানা গেছে। বিজ্ঞাপন ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে ১ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগের বিপরীতে প্রথম বছর শেষে এত দিন ৬ দশমিক ৫ শতাংশ মুনাফা পাওয়া যেত। এখন পাওয়া যাবে ৪ দশমিক ৫ শতাংশ মুনাফা। একইভাবে দ্বিতীয় বছর শেষে ৭ শতাংশের বদলে ৫ শতাংশ এবং তৃতীয় বছর শেষে ৭ দশমিক ৫ শতাংশের বদলে ৫ দশমিক ৫ শতাংশ পাওয়া যাবে। এ ছাড়া ১ লাখ ১ থেকে ৫ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগ করে প্রথম বছর শেষে ৩ দশমিক ৫ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ৪ শতাংশ ও তৃতীয় বছর শেষে ৪ দশমিক ৫ শতাংশ মুনাফা পাওয়া যাবে। আর ৫ লাখ ১ ডলার থেকে তার বেশি অর্থ বিনিয়োগের বিপরীতে প্রথম বছর শেষে ২ দশমিক ৫ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ৩ শতাংশ ও ৩ বছর শেষে ৩ দশমিক ৫ শতাংশ মুনাফা পাওয়া যাবে। এদিকে ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে ১ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগের বিপরীতে প্রথম বছর শেষে ৫ দশমিক ৫ শতাংশের বদলে ৪ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ৬ শতাংশের বদলে ৪ দশমিক ৫ শতাংশ আর তৃতীয় বছর শেষে ৫ শতাংশ মুনাফা পাওয়া যাবে। এ ছাড়া ১ লাখ ১ থেকে ৫ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগের বিপরীতে প্রথম বছর শেষে ৫ দশমিক ৫ থেকে ৩ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ৬ শতাংশের বদলে ৩ দশমিক ৫ শতাংশ ও মেয়াদান্তে ৬ শতাংশের বদলে ৩ দশমিক ৫ শতাংশ মুনাফা পাওয়া যাবে। ৫ লাখ ১ থেকে তার বেশি ডলারের বিনিয়োগের বিপরীতে প্রথম বছর শেষে ৫ দশমিক ৫ শতাংশের বদলে ২ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ৬ শতাংশের বদলে ২ দশমিক ৫ শতাংশ ও ৩ বছর শেষে ৬ দশমিক ৫ শতাংশের বদলে ৩ শতাংশ মুনাফা পাওয়া যাবে। প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় সঞ্চয় অধিদপ্তরের চালু করা আরও একটি বন্ড রয়েছে। এর নাম ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড। এ বন্ডের মুনাফার হার ও স্তর কমানোর কথা কিছুই নেই নতুন প্রজ্ঞাপনে। এ বন্ডে ৫ বছর শেষে মুনাফার হার ১২ শতাংশ। বন্ডে বিনিয়োগের সীমা বেঁধে দেওয়া, নবায়নের সুবিধা তুলে নেওয়া ও করোনার ধাক্কায় বন্ডে প্রবাসীদের বিনিয়োগ কমে আসছিল। বিষয়টি সম্প্রতি সরকারের নজরে এসেছে। সরকার ২০২০ সালের ২১ ডিসেম্বর তিনটি বন্ডে প্রবাসীদের প্রতি জনের বিনিয়োগের সর্বোচ্চ সীমা এক কোটি টাকা বেঁধে দেয়। আবার স্বয়ংক্রিয়ভাবে বিনিয়োগ নবায়নের সুবিধাও বন্ধ করে দেওয়া হয়। এতে একশ্রেণির প্রবাসী ব্যবসায়ী অসন্তুষ্ট ছিলেন বলে আইআরডির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

চন্দ্রদ্বীপ হাই স্কুলে ১০টি কম্পিউটার দিল ইউসিবি

স্টাফ রিপোর্টার.

ইউসিবির সামাজিক দায়বদ্ধতার অনন্য উদ্যোগে গ্রামীণ শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রাম—নদী আর...

০৬ নভেম্বর ২০২৫ ১০:১৫ AM
img
বিস্তারিত পড়ুন >

রাস পূর্ণিমায় পুণ্যার্থীদের সমাগমে মুখরিত কুয়াকাটা সৈকত

লেম্বুর বন থেকে লাল কাকড়ার বন— ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সৈকত পুণ্যার্থীদের পদভারে মুখরিত। রাখাইন মার্কেট, সীমা বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও ইলিশ পার্কসহ সব পর্যটন স্পটে...

১৫ নভেম্বর ২০২৪ ০৯:৩৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বুনো ফুলে বাহারি প্রজাপতি। রাঙামাটি, ২২ এপ্রিল Test

...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM

img
বিস্তারিত পড়ুন >

পাহাড়ের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে লাকড়ির পরিবর্তে গ্যাসের ব্যবহার

পাহাড়ের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে লাকড়ির পরিবর্তে গ্যাসের ব্যবহার বেড়েছে। অধিকাংশ বাসাবাড়িতে এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়। চট্টগ্রাম নিয়ে গ্যাস ভরে আনার জন্য খালি সিলিন্ডার...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

হাওরপারে কষ্টের শেষ নেই

কষ্ট যতই হোক, চলছে ধান...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

পানিতে বাঘের খেলা

গরম থেকে রক্ষা পেতে পানিতে শরীর ডুবিয়ে রেখেছে মা আর...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

স্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ

আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...

২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫০ AM
img
বিস্তারিত পড়ুন >

নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম


বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM

img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
পৃষ্ঠাসমূহ