রোগীর চাপে সেবা দিতে হিমশিম

2022-04-17 08:00:19 তালতলী
রোগীর চাপে সেবা দিতে হিমশিম
বরগুনায় গরম শুরু হওয়ার পর থেকে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এক দিনে জেলার বিভিন্ন স্থানে ৭৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। রোগীর চাপ বেড়ে যাওয়ায় বরগুনা সদর হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসকেরা হিমশিম খাচ্ছেন। শয্যাসংকটের কারণে রোগীদের ওয়ার্ডের মেঝে ও বারান্দায় রেখে সেবা দেওয়া হচ্ছে। হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দেওয়ার কারণ সম্পর্কে চিকিৎসকেরা বলছেন, খাল, নদী ও পুকুরের পানি ব্যবহার করায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। গ্রামের মানুষ স্বাস্থ্যসচেতন নয়। অপরিচ্ছন্ন পরিবেশে থাকার কারণে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, ১ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত ১৭৪ জন ডায়রিয়া রোগী বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। প্রতিদিন এ হাসপাতালে ২০-২৫ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ডায়রিয়া রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে এক লাখ খাওয়ার স্যালাইন ও পাঁচ হাজার কলেরা স্যালাইন মজুত আছে। বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আটটা থেকে গতকাল শনিবার সকাল আটটা পর্যন্ত বরগুনা জেলায় ৭৭ জন ডায়রিয়ার আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বরগুনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, আমতলীতে ১৩ জন, বেতাগীতে ৫ জন, বামনায় ৫ জন, পাথরঘাটায় ৪ জন এবং বরগুনা জেনারেল হাসপাতালে ৪৭ জন ভর্তি হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত বরগুনা জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ৭৭৯ রোগী ভর্তি হয়েছে। জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত জেলায় ১ হাজার ৫৬০ জন আক্রান্ত হয়। সরেজমিনে দেখা গেছে, বরগুনা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের শয্যাসংকটের কারণে মেঝে ও বারান্দায় বিছানা পেতে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সময় কথা হয় বরগুনা শহরের কলেজ রোডের সৈয়দ মোজ্জামেল হকের সঙ্গে। বলেন, তিনি বৃহস্পতিবার দুপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডের শৌচাগারের যে অবস্থা, সেখানে কেউ গেলে আবারও ডায়রিয়া আক্রান্ত হবে। ডায়রিয়ায় আক্রান্ত সন্তানকে গতকাল হাসপাতালে ভর্তি করিয়েছেন বরগুনা সদর উপজেলার ঢলুয়া গ্রামের মুন্নি বেগম। তিনি বলেন, ‘শয্যা না থাকার কারণে হাসপাতালের মেঝেতে বিছানা করে বাচ্চার চিকিৎসা করাচ্ছি। হাসপাতালের পরিবেশ খুব নোংরা। তবে চিকিৎসাসেবা ভালো।’ বরগুনা সদর হাসপাতালের আরএমও তাসকিয়া সিদ্দিকা বলেন, ডায়রিয়ার আক্রান্ত রোগীর সংখ্যা শয্যার চেয়ে চার গুণের বেশি। এ কারণে রোগীদের চিকিৎসাসেবা দিতে বেগ পেতে হচ্ছে। হঠাৎ ডায়রিয়ায় আক্রান্তর সংখ্যা বেড়ে চলছে। চিকিৎসক ও নার্সরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। পুকুর বা খালের পানি ব্যবহার করার কারণে মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।
সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

চন্দ্রদ্বীপ হাই স্কুলে ১০টি কম্পিউটার দিল ইউসিবি

স্টাফ রিপোর্টার.

ইউসিবির সামাজিক দায়বদ্ধতার অনন্য উদ্যোগে গ্রামীণ শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রাম—নদী আর...

০৬ নভেম্বর ২০২৫ ১০:১৫ AM
img
বিস্তারিত পড়ুন >

রাস পূর্ণিমায় পুণ্যার্থীদের সমাগমে মুখরিত কুয়াকাটা সৈকত

লেম্বুর বন থেকে লাল কাকড়ার বন— ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সৈকত পুণ্যার্থীদের পদভারে মুখরিত। রাখাইন মার্কেট, সীমা বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও ইলিশ পার্কসহ সব পর্যটন স্পটে...

১৫ নভেম্বর ২০২৪ ০৯:৩৩ PM
img
বিস্তারিত পড়ুন >

পাহাড়ের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে লাকড়ির পরিবর্তে গ্যাসের ব্যবহার

পাহাড়ের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে লাকড়ির পরিবর্তে গ্যাসের ব্যবহার বেড়েছে। অধিকাংশ বাসাবাড়িতে এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়। চট্টগ্রাম নিয়ে গ্যাস ভরে আনার জন্য খালি সিলিন্ডার...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM

img
বিস্তারিত পড়ুন >

জমে উঠেছে ঈদের বাজার

করোনাকালে দুই বছর মন্দা থাকার পর এবার জমে উঠেছে ঈদের বাজার। এ বছর মেয়েদের সবচেয়ে জনপ্রিয় পোশাকের নাম ‘সারারা’। চার হাজার থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে তা। প্রদর্শনীর জন্য সাজিয়ে...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

পানিতে বাঘের খেলা

গরম থেকে রক্ষা পেতে পানিতে শরীর ডুবিয়ে রেখেছে মা আর...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

গরুর হাল নিয়ে যাচ্ছেন আকাশতারা গ্রামের কৃষক

সাতসকালেই পিচঢালা পথ ধরে অন্যের জমিতে চাষ দেওয়ার জন্য গরুর হাল নিয়ে যাচ্ছেন আকাশতারা গ্রামের কৃষক মকবুল হোসেন। প্রায় ৬০ বছর ধরে তিনি গরুর হাল দিয়ে জমি চাষাবাদ করেন। এখন প্রতি শতাংশ জমিতে...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM
img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM

img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জুলাই স্মৃতি

২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...

১৮ জুলাই ২০২৬ ০৪:৩৮ PM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা

বাংলাদেশের জনপ্রিয়...

২৫ জুন ২০২৬ ১০:৪২ AM
পৃষ্ঠাসমূহ