রবীন্দ্রনাথের স্বপ্ন বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী: ভোলায় কৃষিমন্ত্রী

2022-04-17 08:00:19 তালতলী
রবীন্দ্রনাথের স্বপ্ন বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী: ভোলায় কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ শাহাজাদপুরে-শিলাইদহে আমেরিকা থেকে আলুবীজ এনে আবাদ করেছিলেন, সফল হতে পারেননি। সে সময় বিজ্ঞানী ছিলেন না, আধুনিক কৃষি গবেষণা ছিল না, তবু তিনি স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন এক বিঘা জমিতে ১৬০ মণ আলু হচ্ছে। এটাই বাংলাদেশের বাস্তবতা।’ রোববার বেলা দুইটায় ভোলা জেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় কৃষিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে দুপুর ১২টায় ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চরমনষা গ্রামের পুরস্কারপ্রাপ্ত কৃষক ইয়ানুর রহমান বিপ্লব মোল্লার সবুজ বাংলা কৃষি খামার পরিদর্শন করেন কৃষিমন্ত্রী। পরে তিনি মতবিনিময় সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন। বিজ্ঞাপন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘আজ আমি ভোলার খেতে পায়ে হেঁটে দেখেছি। ভোলায় সব ফসল উৎপাদন হয়। বাংলাদেশে এত সয়াবিন হতে পারে, ভোলায় না এলে জানতে পারতাম না। ভোলায় এসে সয়াবিন, পেঁয়াজ, আদা, লিচু, বিশ্বের নামকরা আমের বিভিন্ন জাতের ফলন দেখেছি। যে আমের কেজি এক হাজার টাকা, সেই আম ধরছে বিপ্লবের ঘেরে। সেখানে ১ বিঘা জমিতে ৬০-৭০ মণ পেঁয়াজ হচ্ছে। ১ বিঘা জমিতে ১৫০ মণ আলু হচ্ছে, আমি না দেখলে বিশ্বাস করতাম না।’ কৃষিমন্ত্রী বলেন, কৃষিমন্ত্রী হিসেবে তিনি ভোলার কৃষকের সমস্যা শুনতে এসেছিলেন, যাঁরা যুগে যুগে শোষিত, বঞ্চিত। কৃষক চান, তাঁর শিশুর মুখে একটু দুধ, একটি ডিম তুলে দিতে। সেই চাওয়া বাস্তবে রূপ দিতে কৃষিকে লাভজনক করতে চান। কীভাবে ভোলার কৃষিকে আরও আধুনিক করা যায়, আরও বেশি এলাকায় সয়াবিন করা যায়, সূর্যমুখী আবাদ করা যায়, সেই চেষ্টা করবেন তিনি। কৃষকদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, সরকার এ বছর সাড়ে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। পৃথিবীর কোনো দেশ এত টাকা ভর্তুকি দিতে পারবে না। শুধু জননেত্রী শেখ হাসিনাই এটা পারেন। ভোলার জন্য দীর্ঘমেয়াদি ৮-১০ বছরের পরিকল্পনা গ্রহণ করা হবে। ভোলায় ইলিশ মাছ আছে, সুন্দর পানি আছে, কীভাবে ভোলার কৃষিকে আরও উন্নত করা যায়, ভোলার আম, ভোলার লিচু, ভোলার সয়াবিন তেল পৃথিবীর অন্য দেশে রপ্তানি করা যায়, সেই চেষ্টা করতে হবে। তিনি আরও বলেন, ‘আগামী চার মাসের মধ্যে আমরা ভোলায় একটি হর্টিকালচার সেন্টার প্রতিষ্ঠা করব। এখান থেকে বিভিন্ন ফলের, বিভিন্ন সবজির উন্নত জাত পেতে পারি, সে প্রচেষ্টা থাকবে আমাদের।’ মতবিনিময় সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজির আলম, ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের, সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন, সবুজ বাংলা কৃষি খামারের পরিচালক ইয়ানুর রহমান প্রমুখ।
সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

চন্দ্রদ্বীপ হাই স্কুলে ১০টি কম্পিউটার দিল ইউসিবি

স্টাফ রিপোর্টার.

ইউসিবির সামাজিক দায়বদ্ধতার অনন্য উদ্যোগে গ্রামীণ শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রাম—নদী আর...

০৬ নভেম্বর ২০২৫ ১০:১৫ AM
img
বিস্তারিত পড়ুন >

রাস পূর্ণিমায় পুণ্যার্থীদের সমাগমে মুখরিত কুয়াকাটা সৈকত

লেম্বুর বন থেকে লাল কাকড়ার বন— ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সৈকত পুণ্যার্থীদের পদভারে মুখরিত। রাখাইন মার্কেট, সীমা বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও ইলিশ পার্কসহ সব পর্যটন স্পটে...

১৫ নভেম্বর ২০২৪ ০৯:৩৩ PM
img
বিস্তারিত পড়ুন >

পাহাড়ের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে লাকড়ির পরিবর্তে গ্যাসের ব্যবহার

পাহাড়ের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে লাকড়ির পরিবর্তে গ্যাসের ব্যবহার বেড়েছে। অধিকাংশ বাসাবাড়িতে এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়। চট্টগ্রাম নিয়ে গ্যাস ভরে আনার জন্য খালি সিলিন্ডার...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM

img
বিস্তারিত পড়ুন >

জমে উঠেছে ঈদের বাজার

করোনাকালে দুই বছর মন্দা থাকার পর এবার জমে উঠেছে ঈদের বাজার। এ বছর মেয়েদের সবচেয়ে জনপ্রিয় পোশাকের নাম ‘সারারা’। চার হাজার থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে তা। প্রদর্শনীর জন্য সাজিয়ে...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি

খাবারের সন্ধানে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি পাখি। রাঙামাটি, ১৮...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

গরুর হাল নিয়ে যাচ্ছেন আকাশতারা গ্রামের কৃষক

সাতসকালেই পিচঢালা পথ ধরে অন্যের জমিতে চাষ দেওয়ার জন্য গরুর হাল নিয়ে যাচ্ছেন আকাশতারা গ্রামের কৃষক মকবুল হোসেন। প্রায় ৬০ বছর ধরে তিনি গরুর হাল দিয়ে জমি চাষাবাদ করেন। এখন প্রতি শতাংশ জমিতে...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM
img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM

img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জুলাই স্মৃতি

২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...

১৮ জুলাই ২০২৬ ০৪:৩৮ PM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা

বাংলাদেশের জনপ্রিয়...

২৫ জুন ২০২৬ ১০:৪২ AM
পৃষ্ঠাসমূহ