সুযোগ পেয়েও মেডিকেলে পড়া নিয়ে অনিশ্চয়তা ইমামার

2022-04-17 08:00:19 ঝালকাঠী সদর
সুযোগ পেয়েও মেডিকেলে পড়া নিয়ে অনিশ্চয়তা ইমামার
‘মাঝেমধ্যে ডিম খেয়েছি, তবে একটি ডিম চার ভাইবোন ভাগ করে। একটি ঘরে ছয় ভাইবোন থাকি, মা-বাবা আর দুই বোন থাকেন বারান্দায়।’—কথাগুলো বলছিলেন এত দারিদ্র্যের মধ্যে থেকেও লেখাপড়া করে এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ যশোরের কেশবপুরের ইমামা ইসলাম (১৮)। তিনি রাজশাহী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন। কিন্তু অর্থের অভাবে ভর্তি হতে এবং পরবর্তী সময়ে খরচ চালিয়ে যেতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় তাঁর পরিবার। বিজ্ঞাপন যশোরের কেশবপুর পৌরসভার বায়সা এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের বড় মেয়ে ইমামা। অভাব নিত্যসঙ্গী হলেও প্রচণ্ড ইচ্ছাশক্তির জোরে লেখাপড়া চালিয়ে গেছেন তিনি। এসএসসিতে জিপিএ-৫ ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া ইমামা এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ইমামার ইচ্ছা ছিল প্রকৌশলী হওয়ায়। তবে শেষ পর্যন্ত মা মনোয়ারা বেগমের ইচ্ছায় মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে সাফল্য পেয়েছেন। ইমামার বাবা রফিকুল ইসলাম কেশবপুর হাসপাতাল সড়কের একটি দোকানে প্রতিদিনের হাজিরা হিসেবে একটি কাজ করেন। তিনি বলেন, যে আয় তা দিয়ে স্বামী-স্ত্রী, ৭ মেয়ে, ১ ছেলেসহ ১০ জনের সংসার চলে। মাথা গোঁজার মতো টিনশেডের একটি ঘর আছে। এ ঘরের ভেতরে ছয় ছেলেমেয়ে থাকে। তিনি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বারান্দায় ঘুমান। মাসে এক দিন মাছ রান্না হয়। যে দিন ডিম হয়, প্রতি চারজনের জন্য একটি ডিম বরাদ্দ হয়। ইমামার মা মনোয়ারা বেগম জানান, কারও সাহায্য ছাড়া এখন আর তাঁর মেয়ে সামনের পথটুকু পাড়ি দিতে পারবেন না। ইমামা ভালো চিকিৎসক হতে চান। ইমামা বলেন, ‘একবার যদি ভর্তি হতে পারি, তাহলে পড়ালেখাটা চালিয়ে যাব যেকোনো মূল্যে। গরিবের ডাক্তার হতে চাই।’
সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

চন্দ্রদ্বীপ হাই স্কুলে ১০টি কম্পিউটার দিল ইউসিবি

স্টাফ রিপোর্টার.

ইউসিবির সামাজিক দায়বদ্ধতার অনন্য উদ্যোগে গ্রামীণ শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রাম—নদী আর...

০৬ নভেম্বর ২০২৫ ১০:১৫ AM
img
বিস্তারিত পড়ুন >

রাস পূর্ণিমায় পুণ্যার্থীদের সমাগমে মুখরিত কুয়াকাটা সৈকত

লেম্বুর বন থেকে লাল কাকড়ার বন— ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সৈকত পুণ্যার্থীদের পদভারে মুখরিত। রাখাইন মার্কেট, সীমা বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও ইলিশ পার্কসহ সব পর্যটন স্পটে...

১৫ নভেম্বর ২০২৪ ০৯:৩৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বুনো ফুলে বাহারি প্রজাপতি। রাঙামাটি, ২২ এপ্রিল Test

...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM

img
বিস্তারিত পড়ুন >

হাওরপারে কষ্টের শেষ নেই

কষ্ট যতই হোক, চলছে ধান...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

পানিতে বাঘের খেলা

গরম থেকে রক্ষা পেতে পানিতে শরীর ডুবিয়ে রেখেছে মা আর...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি

খাবারের সন্ধানে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি পাখি। রাঙামাটি, ১৮...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM
img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM

img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জুলাই স্মৃতি

২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...

১৮ জুলাই ২০২৬ ০৪:৩৮ PM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা

বাংলাদেশের জনপ্রিয়...

২৫ জুন ২০২৬ ১০:৪২ AM
পৃষ্ঠাসমূহ