গাইবান্ধার প্রতীকের মেডিকেলে পড়ার খরচের দায়িত্ব নিলেন ডিসি

2022-04-17 08:00:19 ঝালকাঠী সদর
গাইবান্ধার প্রতীকের মেডিকেলে পড়ার খরচের দায়িত্ব নিলেন ডিসি
‘ডিসি স্যার ব্যাটার নেকাপড়ার দায়িতো নিচে। হামারঘরে (আমাদের) আর চিনতা নাই। ব্যাটা ডাকতার হবি, হামারঘরে অভাব থাকপ্যার নয়’—জেলা প্রশাসক (ডিসি) ছেলের লেখাপড়ার খরচের দায়িত্ব নেওয়ার ঘোষণা শুনে প্রতীক কুমারের বাবা হোটেলশ্রমিক প্রবীর সরকার এসব কথা বলেন। গতকাল রোববার রাতে গাইবান্ধা শহরের ব্রিজ রোড কালীবাড়িপাড়ায় প্রতীকদের বাসায় ফুল ও মিষ্টি নিয়ে হাজির হয়ে তাঁর লেখাপড়ার খরচের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন গাইবান্ধার ডিসি মো. অলিউর রহমান। প্রতীককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ভর্তির জন্য ২৫ হাজার টাকার একটি চেক তাঁর হাতে তুলে দেন। গতকাল প্রথম আলোর অনলাইনে ‘ব্যাটা মেডিকেলত চাস পায়া চিনতাত ফেলাচে, ট্যাকা পামো কোনটে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি দেখে প্রতীকের বিষয়টি নজরে আসে বলে জানান জেলা প্রশাসক অলিউর রহমান। আজ সোমবার সকালে তিনি বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে তিনি অস্বচ্ছল ও মেধাবী প্রতীকের পাশে দাঁড়িয়েছেন। তাঁকে লেখাপড়ায় উৎসাহ দিতে ভর্তির জন্য টাকা দিয়েছেন। ভর্তির পরও জেলা প্রশাসন থেকে প্রতীকের বই কেনাসহ অন্যান্য খরচ বহন করা হবে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, প্রতীকের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও খোঁজখবর নেওয়া হয়েছে। বিজ্ঞাপন ভর্তির টাকা ও উপহার পেয়ে আনন্দিত প্রতীক কুমার। তিনি প্রথম আলোকে বলেন, টাকার অভাবে তাঁর দাদার চোখের উন্নত চিকিৎসা করানো হয়নি। সেই স্মৃতি তাঁর মনে আছে। তাই ছোটবেলা থেকে চক্ষু চিকিৎসক হওয়ার স্বপ্ন তাঁর। ভর্তির সমস্যা দূর হওয়ায় সেই স্বপ্নপূরণ হতে যাচ্ছে। জেলা প্রশাসকের সহায়তা পেয়ে লেখাপড়ায় আরও উৎসাহ পাওয়ার কথা জানান তিনি। প্রতীকের মা বীথি সরকার বলেন, ‘পোত্তম আলোত খবর দেকি ডিসি স্যার হামার বাসাত আচ্ছে। হামরা খুসি হচি। তিনি হামার ছোলট্যার যে উপক্যার করল্যান, কোনদিন ভুল্যার নই।’
সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

চন্দ্রদ্বীপ হাই স্কুলে ১০টি কম্পিউটার দিল ইউসিবি

স্টাফ রিপোর্টার.

ইউসিবির সামাজিক দায়বদ্ধতার অনন্য উদ্যোগে গ্রামীণ শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রাম—নদী আর...

০৬ নভেম্বর ২০২৫ ১০:১৫ AM
img
বিস্তারিত পড়ুন >

রাস পূর্ণিমায় পুণ্যার্থীদের সমাগমে মুখরিত কুয়াকাটা সৈকত

লেম্বুর বন থেকে লাল কাকড়ার বন— ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সৈকত পুণ্যার্থীদের পদভারে মুখরিত। রাখাইন মার্কেট, সীমা বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও ইলিশ পার্কসহ সব পর্যটন স্পটে...

১৫ নভেম্বর ২০২৪ ০৯:৩৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বুনো ফুলে বাহারি প্রজাপতি। রাঙামাটি, ২২ এপ্রিল Test

...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM

img
বিস্তারিত পড়ুন >

হাওরপারে কষ্টের শেষ নেই

কষ্ট যতই হোক, চলছে ধান...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

পানিতে বাঘের খেলা

গরম থেকে রক্ষা পেতে পানিতে শরীর ডুবিয়ে রেখেছে মা আর...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি

খাবারের সন্ধানে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি পাখি। রাঙামাটি, ১৮...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM
img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM

img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জুলাই স্মৃতি

২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...

১৮ জুলাই ২০২৬ ০৪:৩৮ PM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা

বাংলাদেশের জনপ্রিয়...

২৫ জুন ২০২৬ ১০:৪২ AM
পৃষ্ঠাসমূহ