নির্বাচনকালীন সরকার নিয়ে ইসি কিছু বলবে না: সিইসি

2022-04-17 08:00:19 বরগুনা সদর
নির্বাচনকালীন সরকার নিয়ে ইসি কিছু বলবে না: সিইসি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকারের বিষয়ে নির্বাচন কমিশন কিছু বলবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘আইন ও সাংবিধানিক বিধি অনুযায়ী নির্বাচন পরিচালনা করার জন্য শপথ নিয়েছি। নির্বাচনকালীন সরকারের বিষয়টি রাজনৈতিক নেতৃত্বের ব্যাপার। তাঁরা তাঁদের মতো আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।’ আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপ শেষে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন। সংলাপে সভাপতিত্ব করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সংলাপে বিভিন্ন পত্রিকার সম্পাদকসহ জ্যেষ্ঠ ২২ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এর আগে শিক্ষাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দুই দফায় সংলাপ করে ইসি। বিজ্ঞাপন কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবার মতামত নেওয়ার প্রয়োজন থেকেই সংলাপ করা হচ্ছে। অনেকে নির্বাচন নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের কথা বলেছেন, যেগুলো লিপিবদ্ধ করা হচ্ছে। সংলাপে যেসব বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে, সেগুলো চিহ্নিত করতে পারলে পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে কাজে এগিয়ে যেতে পারব।’ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে কি না, এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এখনো এ বিষয়ে কিছু বলার পরিস্থিতি হয়নি। অংশগ্রহণমূলক, সুন্দর নির্বাচনের জন্য আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। নির্বাচনে যে সমস্যাগুলো আছে, সেগুলো সংলাপে আলোচনা হয়েছে, তা আমরা শুনেছি।’ সরকার না চাইলে ভালো নির্বাচন করা কঠিন বলে মন্তব্য করেন সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান। তিনি বলেন, কোন ধরনের সরকারের অধীনে নির্বাচন হবে, সেটি একটি বড় প্রশ্ন। বর্তমান সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনে নাকি নির্দলীয় বা জাতীয় সরকারের অধীনে নির্বাচন হবে, এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। এ বিষয়ে ইসি আলোচনার সূত্রপাত করতে পারে। যুগান্তর সম্পাদক সাইফুল আলম বলেন, জনগণের আস্থা অর্জন, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি। সব কাজ করার পরেও জনগণ ভোট না দিতে এলে নির্বাচন বিতর্কিত হয়ে যাবে। ভোট জনগণের আমানত। এই ভোট যখন অন্য কেউ দিয়ে দেয়, তখন ভোটাররা ক্ষুব্ধ হন, ব্যথিত হন। রাজনৈতিক, পেশি ও অর্থশক্তি যেন ইসিকে দমিয়ে না রাখতে পারে। আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান বলেন, সব দল নির্বাচনে অংশগ্রহণ করলে তা গ্রহণযোগ্য হওয়ার সুযোগ থাকে। ইসি চাইলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।
সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

চন্দ্রদ্বীপ হাই স্কুলে ১০টি কম্পিউটার দিল ইউসিবি

স্টাফ রিপোর্টার.

ইউসিবির সামাজিক দায়বদ্ধতার অনন্য উদ্যোগে গ্রামীণ শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রাম—নদী আর...

০৬ নভেম্বর ২০২৫ ১০:১৫ AM
img
বিস্তারিত পড়ুন >

রাস পূর্ণিমায় পুণ্যার্থীদের সমাগমে মুখরিত কুয়াকাটা সৈকত

লেম্বুর বন থেকে লাল কাকড়ার বন— ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সৈকত পুণ্যার্থীদের পদভারে মুখরিত। রাখাইন মার্কেট, সীমা বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও ইলিশ পার্কসহ সব পর্যটন স্পটে...

১৫ নভেম্বর ২০২৪ ০৯:৩৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বুনো ফুলে বাহারি প্রজাপতি। রাঙামাটি, ২২ এপ্রিল Test

...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM

img
বিস্তারিত পড়ুন >

জমে উঠেছে ঈদের বাজার

করোনাকালে দুই বছর মন্দা থাকার পর এবার জমে উঠেছে ঈদের বাজার। এ বছর মেয়েদের সবচেয়ে জনপ্রিয় পোশাকের নাম ‘সারারা’। চার হাজার থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে তা। প্রদর্শনীর জন্য সাজিয়ে...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

হাওরপারে কষ্টের শেষ নেই

কষ্ট যতই হোক, চলছে ধান...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি

খাবারের সন্ধানে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি পাখি। রাঙামাটি, ১৮...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM
img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM

img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জুলাই স্মৃতি

২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...

১৮ জুলাই ২০২৬ ০৪:৩৮ PM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা

বাংলাদেশের জনপ্রিয়...

২৫ জুন ২০২৬ ১০:৪২ AM
পৃষ্ঠাসমূহ