চট্টগ্রামে প্রতিবন্ধী ভাতা বাড়ানোর দাবিতে সমাবেশ

2022-04-17 08:00:19 বরগুনা সদর
চট্টগ্রামে প্রতিবন্ধী ভাতা বাড়ানোর দাবিতে সমাবেশ
জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা দুই হাজার টাকা করার দাবি জানিয়েছেন প্রতিবন্ধী ব্যক্তিরা। পাশাপাশি চাকরিতে সম-অধিকার প্রতিষ্ঠাসহ সাত দফা দাবি জানিয়েছেন তাঁরা। বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড়ের মোড়ে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের (ডিপিও) উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। দাবিসমূহের মধ্যে রয়েছে আগামী বাজেটে প্রতিবন্ধী ভাতা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ন্যূনতম ২ হাজার করা, প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে নিয়োগ ও কর্মসংস্থান নিশ্চিতকরণে বিশেষ নীতিমালা প্রণয়ন, সরকারি-বেসরকারি সব সেবা পেতে তথ্যভান্ডারে প্রতিবন্ধীদের তথ্য অন্তর্ভুক্ত করা। বিজ্ঞাপন সমাবেশে সভাপতিত্ব করেন কৃষ্টি প্রতিবন্ধী মানুষের স্বাধীন জীবনযাত্রা কেন্দ্র ও বি-স্ক্যানের সভাপতি সাবরিনা সুলতানা। কৃষ্টির সাধারণ সম্পাদক তাসনিন সুলতানা নীলার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন হাসান মনছুর, শিউলি চক্রবর্তী, সেলিনা আক্তার রওশন চৌধুরী, ফিরোজ আহমেদ, নুরজাহান, নিমাই বণিক, আলী আহমেদ প্রমুখ। এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন এডাবের সভাপতি জেসমিন সুলতানা, ইউনাইটেড থিয়েটার ফর সোশ্যাল অ্যাকশনের নির্বাহী পরিচালক মোস্তফা কামাল, মেন্টাল হেলথ অ্যাডভোকেসি অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ চৌহান। সাত দফা দাবি নিয়ে বৃহস্পতিবার প্রতিবন্ধীদের একটি প্রতিনিধিদল চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে বলে সমাবেশ থেকে জানানো হয়।
সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

চন্দ্রদ্বীপ হাই স্কুলে ১০টি কম্পিউটার দিল ইউসিবি

স্টাফ রিপোর্টার.

ইউসিবির সামাজিক দায়বদ্ধতার অনন্য উদ্যোগে গ্রামীণ শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রাম—নদী আর...

০৬ নভেম্বর ২০২৫ ১০:১৫ AM
img
বিস্তারিত পড়ুন >

রাস পূর্ণিমায় পুণ্যার্থীদের সমাগমে মুখরিত কুয়াকাটা সৈকত

লেম্বুর বন থেকে লাল কাকড়ার বন— ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সৈকত পুণ্যার্থীদের পদভারে মুখরিত। রাখাইন মার্কেট, সীমা বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও ইলিশ পার্কসহ সব পর্যটন স্পটে...

১৫ নভেম্বর ২০২৪ ০৯:৩৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বুনো ফুলে বাহারি প্রজাপতি। রাঙামাটি, ২২ এপ্রিল Test

...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM

img
বিস্তারিত পড়ুন >

পাহাড়ের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে লাকড়ির পরিবর্তে গ্যাসের ব্যবহার

পাহাড়ের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে লাকড়ির পরিবর্তে গ্যাসের ব্যবহার বেড়েছে। অধিকাংশ বাসাবাড়িতে এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়। চট্টগ্রাম নিয়ে গ্যাস ভরে আনার জন্য খালি সিলিন্ডার...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

পানিতে বাঘের খেলা

গরম থেকে রক্ষা পেতে পানিতে শরীর ডুবিয়ে রেখেছে মা আর...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

গরুর হাল নিয়ে যাচ্ছেন আকাশতারা গ্রামের কৃষক

সাতসকালেই পিচঢালা পথ ধরে অন্যের জমিতে চাষ দেওয়ার জন্য গরুর হাল নিয়ে যাচ্ছেন আকাশতারা গ্রামের কৃষক মকবুল হোসেন। প্রায় ৬০ বছর ধরে তিনি গরুর হাল দিয়ে জমি চাষাবাদ করেন। এখন প্রতি শতাংশ জমিতে...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM
img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM

img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জুলাই স্মৃতি

২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...

১৮ জুলাই ২০২৬ ০৪:৩৮ PM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা

বাংলাদেশের জনপ্রিয়...

২৫ জুন ২০২৬ ১০:৪২ AM
পৃষ্ঠাসমূহ