বিএনপি নেতা ইশরাক গ্রেপ্তার

2022-04-17 08:00:19 বামনা
বিএনপি নেতা ইশরাক গ্রেপ্তার
বিএনপি নেতা ইশরাক হোসেনকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে থেকে ইশরাককে গ্রেপ্তার করে মতিঝিল থানা-পুলিশ। বিএনপি সূত্র জানায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রচারপত্র বিলির সময় ইশরাককে গ্রেপ্তার করা হয়। জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা দক্ষিণের উদ্যোগে জনসচেতনতামূলক এই প্রচারপত্র বিতরণ করা হচ্ছিল। ইশরাককে গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. এনামুল হক। বিজ্ঞাপন এনামুল হক প্রথম আলোকে বলেন, ইশরাকের বিরুদ্ধে অগ্নিসংযোগের পুরোনো একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাঁকে আদালতে নেওয়া হবে। ২০২১ সালে গাড়ি পোড়ানোর একটি মামলায় ইশরাককে গ্রেপ্তার করা হয়েছে বলে মতিঝিল থানার পুলিশ সূত্র জানায়। প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক। তিনি ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদে প্রার্থী হয়েছিলেন। এই নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন।
সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

চন্দ্রদ্বীপ হাই স্কুলে ১০টি কম্পিউটার দিল ইউসিবি

স্টাফ রিপোর্টার.

ইউসিবির সামাজিক দায়বদ্ধতার অনন্য উদ্যোগে গ্রামীণ শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রাম—নদী আর...

০৬ নভেম্বর ২০২৫ ১০:১৫ AM
img
বিস্তারিত পড়ুন >

রাস পূর্ণিমায় পুণ্যার্থীদের সমাগমে মুখরিত কুয়াকাটা সৈকত

লেম্বুর বন থেকে লাল কাকড়ার বন— ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সৈকত পুণ্যার্থীদের পদভারে মুখরিত। রাখাইন মার্কেট, সীমা বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও ইলিশ পার্কসহ সব পর্যটন স্পটে...

১৫ নভেম্বর ২০২৪ ০৯:৩৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বুনো ফুলে বাহারি প্রজাপতি। রাঙামাটি, ২২ এপ্রিল Test

...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM

img
বিস্তারিত পড়ুন >

হাওরপারে কষ্টের শেষ নেই

কষ্ট যতই হোক, চলছে ধান...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

পানিতে বাঘের খেলা

গরম থেকে রক্ষা পেতে পানিতে শরীর ডুবিয়ে রেখেছে মা আর...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি

খাবারের সন্ধানে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি পাখি। রাঙামাটি, ১৮...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

বেস্ট প্রমিজিং ফিল্ম ডিরেক্টর হলেন নির্মাতা নাসিম সাহনিক

  স্টাফ রিপোর্টার. চলচ্চিত্র নির্মাতা নাসিম সাহনিক সম্প্রতি বেস্ট প্রমিজিং ডিরেক্টর হিসেবে পুরস্কার লাভ করেছেন। ব্যাচেলর ইন ট্রিপ(২০২৫) চলচ্চিত্র পরিচালনার জন্য তিনি এই পুরস্কার লাভ...

১৩ নভেম্বর ২০২৬ ০৮:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জন্মদিনে চিত্রনায়িকা দীঘি: শিশুশিল্পীর সাফল্য থেকে তারকাখ্যাতির নতুন অধ্যায়

স্টাফ রিপোর্টার.
বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘি। দর্শকের কাছে তিনি দীঘি নামেই বেশি পরিচিত। শিশুশিল্পী হিসেবে অভিনয়জগতে প্রবেশ করে নিজের অভিনয়, সাবলীল...

৭৩৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
img
বিস্তারিত পড়ুন >

স্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ

আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...

২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫০ AM

img
বিস্তারিত পড়ুন >

নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম


বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM
img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
পৃষ্ঠাসমূহ