হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন সেলিনা হোসেন ও ফাতেমা আবেদীন

2022-04-17 08:00:19 বানারীপাড়া
হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন সেলিনা হোসেন ও ফাতেমা আবেদীন
এ বছর ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’ পেলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও ফাতেমা আবেদীন। কথাসাহিত্যে সার্বিক অবদানের জন্য সেলিনা হোসেনকে এ পুরস্কার দেওয়া হয়েছে। আর নবীন সাহিত্য শ্রেণিতে (অনূর্ধ্ব চল্লিশ) পুরস্কার পেয়েছেন মৃত অ্যালবাট্রস চোখ বইয়ের লেখক ফাতেমা আবেদীন। পুরস্কার হিসেবে তাঁরা পেয়েছেন ক্রেস্ট ও নগদ অর্থ (পাঁচ লাখ টাকা ও এক লাখ টাকা)। আজ শুক্রবার বিকেলে রাজধানীতে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে সেলিনা হোসেন ও ফাতেমা আবেদীনের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বিজ্ঞাপন পুরস্কার গ্রহণ শেষে কথাসাহিত্যিক সেলিনা হোসেন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘লেখক হিসেবে পুরস্কৃত হয়ে গৌরব অর্জনকে আমার সামাজিক প্রেক্ষাপটে অনেক বড় একটি দিক মনে করি। যে দিকটা ধারণ করে আমি অনেককে আলোকিত করতে পারব, অনুপ্রাণিত করতে পারব। আমরা প্রজন্মকে সাহিত্যপাঠে তৈরি করব, অনুপ্রাণিত করব।’ ফাতেমা আবেদীন বলেন, ‘ছোটবেলায় আমার বিনোদনের একমাত্র মাধ্যম ছিল বই। পুরো পৃথিবী আমার কাছে এসেছে বইয়ের মাধ্যমে। আমিও বইয়ের মাধ্যমে পুরো পৃথিবীর কাছে পোঁছাতে চাই।’ অনুষ্ঠানে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোট ভাই লেখক জাফর ইকবাল বলেন, ‘হ‌ুমায়ূন আহমেদ যখন বেঁচে ছিলেন, তখন কিন্তু পাঠক তাঁকে একেবারে হৃদয় দিয়ে গ্রহণ করেছিলেন। কিন্তু এ দেশের বড় বড় লেখক তাঁকে গ্রহণ করেননি। তাঁকে অপমান করার জন্য নানা ধরনের শব্দ আবিষ্কার করেছেন। যখন তিনি বেঁচে ছিলেন, তাঁর সম্পর্কে ভালো কথা বলেননি; বরং এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পাওয়ার সময় একজন হ‌ুমায়ূন আহমেদের প্রশংসা করলে অন্য লেখকেরা তার প্রতিবাদ করেছিলেন। হ‌ুমায়ূন আহমেদ এসবের বিন্দুমাত্র কেয়ার করতেন না।’ জাফর ইকবাল বলেন, শুধু বাংলাদেশের পাঠক নয়, পৃথিবীর যেখানেই বাঙালি আছে তার ঘরে হ‌ুমায়ূন আহমেদের একটি বই না থাকলে বুঝতে হবে ‘কোনো একটা সমস্যা আছে’। অনুষ্ঠানে সম্মানীয় অতিথির বক্তব্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, ‘টেলিভিশন নাটকে আমার যে জনপ্রিয়তা, সেটি গড়ে তুলেছিলেন হ‌ুমায়ূন আহমেদ। তাঁর গল্প বলার যে অসাধারণ ক্ষমতা, ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে গল্পকে এগিয়ে নেওয়ার যে অসাধারণ দক্ষতা, এর কোনো তুলনা এখন পর্যন্ত আমি খুঁজে পাইনি।’ শনিবার পাঠকনন্দিত লেখক হ‌ুমায়ূন আহমেদের জন্মদিন। তার আগের দিন ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হ‌ুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার-২০২১’ দিল এক্সিম ব্যাংক ও পাক্ষিক পত্রিকা অন্যদিন। আয়োজক প্রতিষ্ঠান আগেই পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছিল।
সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

চন্দ্রদ্বীপ হাই স্কুলে ১০টি কম্পিউটার দিল ইউসিবি

স্টাফ রিপোর্টার.

ইউসিবির সামাজিক দায়বদ্ধতার অনন্য উদ্যোগে গ্রামীণ শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রাম—নদী আর...

০৬ নভেম্বর ২০২৫ ১০:১৫ AM
img
বিস্তারিত পড়ুন >

রাস পূর্ণিমায় পুণ্যার্থীদের সমাগমে মুখরিত কুয়াকাটা সৈকত

লেম্বুর বন থেকে লাল কাকড়ার বন— ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সৈকত পুণ্যার্থীদের পদভারে মুখরিত। রাখাইন মার্কেট, সীমা বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও ইলিশ পার্কসহ সব পর্যটন স্পটে...

১৫ নভেম্বর ২০২৪ ০৯:৩৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বুনো ফুলে বাহারি প্রজাপতি। রাঙামাটি, ২২ এপ্রিল Test

...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM

img
বিস্তারিত পড়ুন >

পাহাড়ের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে লাকড়ির পরিবর্তে গ্যাসের ব্যবহার

পাহাড়ের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে লাকড়ির পরিবর্তে গ্যাসের ব্যবহার বেড়েছে। অধিকাংশ বাসাবাড়িতে এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়। চট্টগ্রাম নিয়ে গ্যাস ভরে আনার জন্য খালি সিলিন্ডার...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

হাওরপারে কষ্টের শেষ নেই

কষ্ট যতই হোক, চলছে ধান...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

পানিতে বাঘের খেলা

গরম থেকে রক্ষা পেতে পানিতে শরীর ডুবিয়ে রেখেছে মা আর...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

স্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ

আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...

২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫০ AM
img
বিস্তারিত পড়ুন >

নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম


বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM

img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
পৃষ্ঠাসমূহ