নানা আয়োজনে সরব সাস্ট সাহিত্য সংসদ

2022-04-17 02:00:19 বানারীপাড়া
নানা আয়োজনে সরব সাস্ট সাহিত্য সংসদ
সালটা ২০১৪। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কয়েকজন উদ্যমী তরুণ একটি সাহিত্য পত্রিকা প্রকাশের উদ্যোগ নেন। কিন্তু এমন উদ্যোগের জন্য তো একটা প্ল্যাটফর্ম চাই। শাবিপ্রবিতে তেমন কিছু ছিল না। তাই শুরুতে সবাই মিলে সিদ্ধান্ত নিলেন—এমন এক সংগঠন গড়ে তুলবেন, যা সাহিত্য নিয়ে কাজ করবে। ব্যাস। শিক্ষার্থীদের আগ্রহ ও শিক্ষকদের সার্বিক সহযোগিতায় গড়ে উঠল সাস্ট সাহিত্য সংসদ। যাত্রা শুরুর জন্য তাঁরা বেছে নিয়েছিলেন একটা উৎসবমুখর দিন—পয়লা বৈশাখ। এর পর থেকেই সাহিত্যবিষয়ক আড্ডা, কর্মশালা, সম্পাদনা ও প্রকাশনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কার্যক্রমে এগিয়ে চলছে সাস্ট সাহিত্য সংসদ। বিজ্ঞাপন সদস্যদের দক্ষতা উন্নয়নের কাজও করছে সংগঠনটি। সাহিত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁরা আয়োজন করেন ‘লেকচার সিরিজ’, যেখানে চক্রাকারে বসে সংগঠনের সদস্যরাই আলোচনা করেন। নিয়মিত পাঠচক্রের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তুলতে চায় এই সংগঠন। লেখালেখির কৌশল, প্রুফ দেখা, অনুবাদ সাহিত্য, পাণ্ডুলিপি পরিকল্পনা নিয়ে কর্মশালারও আয়োজন করেন তাঁরা। এবারের বইমেলায় বের হচ্ছে সংগঠনটির সহসভাপতি হামিদা আব্বাসীর গল্পগ্রন্থ বেদনার স্বাদ। করোনাকালের দীর্ঘ ছুটিতেও থেমে থাকেনি সংগঠনটির কার্যক্রম। অনলাইনে নিয়মিত পাঠচক্র আয়োজনের পাশাপাশি অনলাইন ম্যাগাজিনও প্রকাশ করেছেন তাঁরা। সাহিত্যকে শুধু জ্ঞানের একটি শাখা নয়, বরং প্রতিবাদের মাধ্যম হিসেবেও দেখেন সংগঠনের সদস্যরা। কোষাধ্যক্ষের দায়িত্বে থাকা ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুলতানা আক্তার বলেন, ‘আমরা যে কেবল সাহিত্য নিয়ে কাজ করি তা নয়। নানা ব্যতিক্রমী কার্যক্রমের মাধ্যমে সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয়ও সামনে আনার চেষ্টা করি। ’ সংগঠন নিয়ে নিজের ভাবনা জানালেন সাস্ট সাহিত্য সংসদের সভাপতি শুভদ্বীপ বিশ্বাস। তিনি বলেন, ‘সদস্যদের মধ্যে আমরা ক্রিটিক্যাল থিংকিংয়ের দক্ষতা গড়ে তুলতে চাই। পাশাপাশি আরও সরব হয়ে বাড়াতে চাই সংগঠনের পরিধি।’
সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

চন্দ্রদ্বীপ হাই স্কুলে ১০টি কম্পিউটার দিল ইউসিবি

স্টাফ রিপোর্টার.

ইউসিবির সামাজিক দায়বদ্ধতার অনন্য উদ্যোগে গ্রামীণ শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রাম—নদী আর...

০৬ নভেম্বর ২০২৫ ০৪:১৫ AM
img
বিস্তারিত পড়ুন >

রাস পূর্ণিমায় পুণ্যার্থীদের সমাগমে মুখরিত কুয়াকাটা সৈকত

লেম্বুর বন থেকে লাল কাকড়ার বন— ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সৈকত পুণ্যার্থীদের পদভারে মুখরিত। রাখাইন মার্কেট, সীমা বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও ইলিশ পার্কসহ সব পর্যটন স্পটে...

১৫ নভেম্বর ২০২৪ ০৩:৩৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বুনো ফুলে বাহারি প্রজাপতি। রাঙামাটি, ২২ এপ্রিল Test

...

২৩ এপ্রিল ২০২২ ০২:০০ AM

img
বিস্তারিত পড়ুন >

পাহাড়ের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে লাকড়ির পরিবর্তে গ্যাসের ব্যবহার

পাহাড়ের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে লাকড়ির পরিবর্তে গ্যাসের ব্যবহার বেড়েছে। অধিকাংশ বাসাবাড়িতে এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়। চট্টগ্রাম নিয়ে গ্যাস ভরে আনার জন্য খালি সিলিন্ডার...

২৩ এপ্রিল ২০২২ ০২:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

পানিতে বাঘের খেলা

গরম থেকে রক্ষা পেতে পানিতে শরীর ডুবিয়ে রেখেছে মা আর...

২৩ এপ্রিল ২০২২ ০২:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

গরুর হাল নিয়ে যাচ্ছেন আকাশতারা গ্রামের কৃষক

সাতসকালেই পিচঢালা পথ ধরে অন্যের জমিতে চাষ দেওয়ার জন্য গরুর হাল নিয়ে যাচ্ছেন আকাশতারা গ্রামের কৃষক মকবুল হোসেন। প্রায় ৬০ বছর ধরে তিনি গরুর হাল দিয়ে জমি চাষাবাদ করেন। এখন প্রতি শতাংশ জমিতে...

২৩ এপ্রিল ২০২২ ০২:০০ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জুলাই স্মৃতি

২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...

১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা

বাংলাদেশের জনপ্রিয়...

২৫ জুন ২০২৬ ০৪:৪২ AM

img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি চলচ্চিত্র

বাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি...

২৪ জুন ২০২৬ ০৬:০১ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয় শিল্পী

বাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয়...

২৩ জুন ২০২৬ ০৬:৫৪ PM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশী অভিনেত্রী তানজিকা আমিন ..

বাংলাদেশী অভিনেত্রী তানজিকা...

২৩ জুন ২০২৬ ০৬:৪৯ PM
পৃষ্ঠাসমূহ