পরীমনির জামিন না চাওয়ার নেপথ্যে কী, জানালেন আইনজীবী

2022-04-17 02:00:19 গৌরনদী
পরীমনির জামিন না চাওয়ার নেপথ্যে কী, জানালেন আইনজীবী
মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনিকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার আদালতে হাজির করা হয়েছিল। শনিবার বেলা ১১টা ৪৭ মিনিটে তাঁকে একটি সাদা মাইক্রোবাসে করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের হাজতে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা ফের রিমান্ড না চেয়ে পরীমনিকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন। অন্যদিকে আজ পরীমনির জামিন চেয়ে আবেদন করেননি তাঁর আইনজীবী। এতে ক্ষুব্ধ হয়েছেন পরীমনি। কী কারণে জামিন চাওয়া হয়নি আজ? এ বিষয়টি নিয়ে কথা হয় তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাতের সঙ্গে। প্রথম আলোকে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বললেন, ‘আমরা এই কোর্টে আর জামিন আবেদন করতে চাচ্ছি না। এখানে একাধিকবার জামিন চেয়েও পাইনি বলে এমন সিদ্ধান্ত নিয়েছি। তাই আমাদের সিদ্ধান্ত, পরীমনির জামিনের আবেদন এবার আমরা উচ্চ আদালতে করব। আমাদের আশাবাদ, উচ্চ আদালত পরীমনির জামিনের বিষয়টি আমলে নেবেন।’ পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানালেন, ‘মোট চারবার জামিনের আবেদন করা হয়। প্রতিবারই নামঞ্জুর করেন বিজ্ঞ আদালত। উচ্চ আদালতে পরীমনির জামিন আবেদনের বিষয়ে কাল রোববার বিস্তারিত জানাতে পারব।’ পরীমনি এজলাস থেকে বের হওয়ার পথে ক্ষুব্ধ কণ্ঠে বলেছেন, ‘কেন আমার জামিন আবেদন করলেন না। আমি তো পাগল হয়ে যাব। আপনারা জামিন চান, আপনারা আমার সঙ্গে কী কথা বলবেন? আপনারা বুঝতেছেন, আমার কী কষ্ট হচ্ছে?’ পরীমনির এমন কথার পেছনে কী কারণ থাকতে পারে জানতে চাইলে আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, ‘তিনি খুব অসহায় সময় পার করছেন। দেশের একজন জনপ্রিয় চিত্রনায়িকাকে বারবার রিমান্ডে নেওয়ার ব্যাপারটি কঠিন ব্যাপার। শারীরিকভাবেও তিনি খুব অসুস্থ অনুভব করছেন। মানসিকভাবেও বিপর্যস্ত আছেন। অনেক বিষয় বিবেচনায় আমরাও আশাবাদী ছিলাম, এই কোর্ট থেকে পরীমনির জামিন করাতে পারব। কিন্তু চারবার জামিন চেয়েও পাইলাম না দেখে উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছি।’
সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

চন্দ্রদ্বীপ হাই স্কুলে ১০টি কম্পিউটার দিল ইউসিবি

স্টাফ রিপোর্টার.

ইউসিবির সামাজিক দায়বদ্ধতার অনন্য উদ্যোগে গ্রামীণ শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রাম—নদী আর...

০৬ নভেম্বর ২০২৫ ০৪:১৫ AM
img
বিস্তারিত পড়ুন >

রাস পূর্ণিমায় পুণ্যার্থীদের সমাগমে মুখরিত কুয়াকাটা সৈকত

লেম্বুর বন থেকে লাল কাকড়ার বন— ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সৈকত পুণ্যার্থীদের পদভারে মুখরিত। রাখাইন মার্কেট, সীমা বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও ইলিশ পার্কসহ সব পর্যটন স্পটে...

১৫ নভেম্বর ২০২৪ ০৩:৩৩ PM
img
বিস্তারিত পড়ুন >

জমে উঠেছে ঈদের বাজার

করোনাকালে দুই বছর মন্দা থাকার পর এবার জমে উঠেছে ঈদের বাজার। এ বছর মেয়েদের সবচেয়ে জনপ্রিয় পোশাকের নাম ‘সারারা’। চার হাজার থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে তা। প্রদর্শনীর জন্য সাজিয়ে...

২৩ এপ্রিল ২০২২ ০২:০০ AM

img
বিস্তারিত পড়ুন >

হাওরপারে কষ্টের শেষ নেই

কষ্ট যতই হোক, চলছে ধান...

২৩ এপ্রিল ২০২২ ০২:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

গরুর হাল নিয়ে যাচ্ছেন আকাশতারা গ্রামের কৃষক

সাতসকালেই পিচঢালা পথ ধরে অন্যের জমিতে চাষ দেওয়ার জন্য গরুর হাল নিয়ে যাচ্ছেন আকাশতারা গ্রামের কৃষক মকবুল হোসেন। প্রায় ৬০ বছর ধরে তিনি গরুর হাল দিয়ে জমি চাষাবাদ করেন। এখন প্রতি শতাংশ জমিতে...

২৩ এপ্রিল ২০২২ ০২:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি

খাবারের সন্ধানে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি পাখি। রাঙামাটি, ১৮...

২৩ এপ্রিল ২০২২ ০২:০০ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জুলাই স্মৃতি

২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...

১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা

বাংলাদেশের জনপ্রিয়...

২৫ জুন ২০২৬ ০৪:৪২ AM

img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি চলচ্চিত্র

বাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি...

২৪ জুন ২০২৬ ০৬:০১ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয় শিল্পী

বাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয়...

২৩ জুন ২০২৬ ০৬:৫৪ PM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশী অভিনেত্রী তানজিকা আমিন ..

বাংলাদেশী অভিনেত্রী তানজিকা...

২৩ জুন ২০২৬ ০৬:৪৯ PM
পৃষ্ঠাসমূহ