ফেসবুকে কলেজছাত্রীর আপত্তিকর ছবি ছড়ানোয় তরুণের ৫ বছর জেল

2022-04-01 08:00:19 কলাপাড়া
ফেসবুকে কলেজছাত্রীর আপত্তিকর ছবি ছড়ানোয় তরুণের ৫ বছর জেল
কলেজছাত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ে পড়া এক তরুণকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর একটি আদালত। আজ সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় দেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান। বিজ্ঞাপন বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইসমত আরা বেগম প্রথম আলোকে নিশ্চিত করে বলেন, আসামি ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ ও ২৫ ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন। এর মধ্যে ২৩ ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। আর ২৫ ধারায় দুই বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। একটির সাজার পর আরেকটি সাজা কার্যকর হবে। আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী কলেজছাত্রীর সঙ্গে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ইমরান শেখ ওরফে ইমনের ২০১৯ সালে পরিচয় হয়। ইমরান ঢাকার শের–ই–বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তখন। আর ওই ছাত্রী একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। কথা বলার পর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে ইমরানের কথাবার্তা ও চলাফেরা ভালো না হওয়ায় একপর্যায়ে তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ওই ছাত্রী। এতে ইমরান ভয়ভীতি দেখানো শুরু করেন। ২০১৯ সালের ২৫ মে ইমরান ওই ছাত্রীর মুঠোফোনে ভয়ভীতিমূলক খুদে বার্তা পাঠান ইমরান। পরে ওই ছাত্রীর ফেসবুক থেকে ছবি সংগ্রহ করে তা কাটছাঁট করে আপত্তিমূলক বানিয়ে বিভিন্নজনের ফেসবুক মেসেঞ্জারে দিতে থাকেন। ওই ছাত্রীর এক বান্ধবীর মাধ্যমে এটা প্রথম তাঁদের নজরে আসে। পরে একাধিক নম্বর থেকে ওই ছাত্রীর মাকে ফোন দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণে পরে অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়। পরে ওই ছাত্রীর বাবা ২০১৯ সালের ১৫ জুলাই বগুড়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

চন্দ্রদ্বীপ হাই স্কুলে ১০টি কম্পিউটার দিল ইউসিবি

স্টাফ রিপোর্টার.

ইউসিবির সামাজিক দায়বদ্ধতার অনন্য উদ্যোগে গ্রামীণ শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রাম—নদী আর...

০৬ নভেম্বর ২০২৫ ১০:১৫ AM
img
বিস্তারিত পড়ুন >

রাস পূর্ণিমায় পুণ্যার্থীদের সমাগমে মুখরিত কুয়াকাটা সৈকত

লেম্বুর বন থেকে লাল কাকড়ার বন— ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সৈকত পুণ্যার্থীদের পদভারে মুখরিত। রাখাইন মার্কেট, সীমা বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও ইলিশ পার্কসহ সব পর্যটন স্পটে...

১৫ নভেম্বর ২০২৪ ০৯:৩৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বুনো ফুলে বাহারি প্রজাপতি। রাঙামাটি, ২২ এপ্রিল Test

...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM

img
বিস্তারিত পড়ুন >

পাহাড়ের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে লাকড়ির পরিবর্তে গ্যাসের ব্যবহার

পাহাড়ের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে লাকড়ির পরিবর্তে গ্যাসের ব্যবহার বেড়েছে। অধিকাংশ বাসাবাড়িতে এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়। চট্টগ্রাম নিয়ে গ্যাস ভরে আনার জন্য খালি সিলিন্ডার...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

হাওরপারে কষ্টের শেষ নেই

কষ্ট যতই হোক, চলছে ধান...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

পানিতে বাঘের খেলা

গরম থেকে রক্ষা পেতে পানিতে শরীর ডুবিয়ে রেখেছে মা আর...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

স্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ

আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...

২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫০ AM
img
বিস্তারিত পড়ুন >

নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম


বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM

img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
পৃষ্ঠাসমূহ