গুগল–ফেসবুকের কাছ থেকে ঠিকমতো ট্যাক্স আদায়ের পথ কী?

2022-04-01 08:00:19 কলাপাড়া
গুগল–ফেসবুকের কাছ থেকে ঠিকমতো ট্যাক্স আদায়ের পথ কী?
গত বছর থেকে গুগল, ফেসবুকসহ টেক কোম্পানিগুলো বাংলাদেশে মূল্য সংযোজন কর (মূসক) দেওয়া শুরু করেছে। এর ফলে বিজ্ঞাপনদাতার খরচ একই পড়ছে। অর্থাৎ একজন বিজ্ঞাপনদাতা গুগল বা ফেসবুকে বিজ্ঞাপন দিলে যে খরচ পড়বে, তার সমপরিমাণ খরচ পড়বে দেশের কোনো পত্রিকায় বিজ্ঞাপন দিলে। তবে বিজ্ঞাপন থেকে গুগল বা ফেসবুক এবং পত্রিকার আয় কিন্তু সমান হবে না। এর কারণ হলো, বিজ্ঞাপনদাতা পত্রিকার বিল থেকে উৎসে আয়কর কেটে তারপর বিল পরিশোধ করেন যা গুগল বা ফেসবুকের ক্ষেত্রে হয় না। গুগল বা ফেসবুক বিজ্ঞাপনের সম্পূর্ণ টাকা পেয়ে যায়। তাই বিজ্ঞাপনদাতার খরচ সমান থাকলেও বিজ্ঞাপন থেকে আয়ের পরিমাণ সমান থাকছে না। এ জন্য এখনো দেশের চিরাচরিত বিজ্ঞাপনমাধ্যম এবং টেক কোম্পানিগুলোর মধ্যে অসম প্রতিযোগিতা রয়েই গেছে। বিজ্ঞাপন অসম কর ব্যবস্থা এখনো বহাল আছে ধরুন, একজন বিজ্ঞাপনদাতা প্রথম আলোতে এক লাখ টাকার বিজ্ঞাপন দিয়েছেন। প্রথম আলো বিজ্ঞাপন বিল ইস্যু করার সময় ১৫ শতাংশ মূসক যোগ করে মোট ১ লাখ ১৫ হাজার টাকা ওই বিজ্ঞাপনদাতা কোম্পানিকে দাখিল করেছে। যখন বিজ্ঞাপনদাতা প্রথম আলোকে বিল পরিশোধ করবে, তখন প্রথমে মূসক বাবদ ১৫ হাজার টাকা উৎসে কর্তন করবে এবং তারপর ১ লাখ টাকা থেকে ৫ শতাংশ হিসেবে ৫ হাজার টাকা কর্তন করে বাকি ৯৫ হাজার টাকা প্রথম আলোকে পরিশোধ করবে। অন্যদিকে ফেসবুকে একই বিজ্ঞাপনদাতা ১ লাখ টাকার বিজ্ঞাপন দিলে অনলাইনে ফেসবুক বিজ্ঞাপনদাতার কাছ থেকে ১ লাখ ১৫ হাজার টাকা কেটে নেবে। এর মধ্যে মূসক বাবদ ১৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেবে আর বাকি ১ লাখ টাকা ফেসবুক সম্পূর্ণ নিয়ে নেবে। তার ফল হচ্ছে, প্রথম আলো ৫ হাজার টাকা এখনো কম পাচ্ছে। তাই অসম করব্যবস্থা রয়েই গেছে। এ জন্য এই টেক কোম্পানিগুলোকেও আয়করের আওতায় আনতে হবে। টেক কোম্পানিকে কীভাবে আয়করের আওতায় আনা যাবে? বর্তমানে ফেসবুক, গুগল তাদের মূসক প্রতিনিধির মাধ্যমে প্রতি মাসে মূসক রিটার্ন দাখিল করে থাকে। যেহেতু এই প্রতিষ্ঠানগুলো মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন মেনে মূসক দিচ্ছে, তাই একই রকম ব্যবস্থা যদি আয়কর অধ্যাদেশে রাখা হয়, তাহলে টেক কোম্পানিগুলোকেও খুব সহজেই আয়কর প্রদানের আওতায় আনা যাবে। তবে বিষয়টা একটু জটিল কিন্তু অসাধ্য না। জাতীয় রাজস্ব বোর্ড টেকনিক্যাল বিষয়ে দেশের আইটি বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিতে পারে। আর কীভাবে আয়করের বিষয়টি অধ্যাদেশে নিয়ে আসা যায়, তার জন্য বিভিন্ন প্রফেশনাল বডি, যেমন দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ (আইসিএবি) কাছ থেকে পরামর্শ নিতে পারে। আমাদের আগে থেকেই বিভিন্ন দেশ ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স (ডিএসটি) বাস্তবায়ন শুরু করেছে। যারা আগে থেকেই এই করব্যবস্থা চালু করেছে, তাদের আইনগুলো পর্যালোচনা করলে বিষয়টা আরও সহজভাবে করা যাবে। কোথায় ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স রয়েছে? ইতিমধ্যে অস্ট্রিয়া, ফ্রান্স, হাঙ্গেরি, ইতালি, পোল্যান্ড, স্পেন, তুরস্ক এবং যুক্তরাজ্য ডিএসটি চালু করেছে। এই করব্যবস্থার ওপর বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া প্রস্তাব পাস করেছে। আলোচনার পর তারা এই ব্যবস্থা কার্যকর করবে। আর লাটভিয়া, নরওয়ে এবং স্লোভেনিয়া এই করব্যবস্থা তাদের দেশে কার্যকর করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। তবে অস্ট্রেলিয়া ২০২০ সালে একেবারে নতুন এক করব্যবস্থার কথা সামনে নিয়ে আসে, যেখানে প্রতিটি দেশের মিডিয়া হাউসগুলো সমস্যার সম্মুখীন হচ্ছে। আইন পাস করে গুগল, ফেসবুক এ-জাতীয় প্ল্যাটফর্মগুলোকে করের আওতায় অন্তর্ভুক্ত করতে অস্ট্রেলিয়া উদ্যোগ নিতে যাচ্ছিল। বিষয় হলো, প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত খবর ফেসবুক ও গুগল তাদের নিউজ ফিডে শেয়ার হচ্ছে এবং তাদের ইউজাররা ওই খবরগুলো পড়ছেন। এতে করে গুগল ও ফেসবুক অর্থনৈতিকভাবে লাভবান হলেও মূল নিউজ এজেন্সি কিন্তু লাভবান হচ্ছে না। দিনে দিনে প্রযুক্তিগত পরিবর্তনের কারণে তাদের অবস্থা নাজুক হচ্ছে।
সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

চন্দ্রদ্বীপ হাই স্কুলে ১০টি কম্পিউটার দিল ইউসিবি

স্টাফ রিপোর্টার.

ইউসিবির সামাজিক দায়বদ্ধতার অনন্য উদ্যোগে গ্রামীণ শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রাম—নদী আর...

০৬ নভেম্বর ২০২৫ ১০:১৫ AM
img
বিস্তারিত পড়ুন >

রাস পূর্ণিমায় পুণ্যার্থীদের সমাগমে মুখরিত কুয়াকাটা সৈকত

লেম্বুর বন থেকে লাল কাকড়ার বন— ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সৈকত পুণ্যার্থীদের পদভারে মুখরিত। রাখাইন মার্কেট, সীমা বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও ইলিশ পার্কসহ সব পর্যটন স্পটে...

১৫ নভেম্বর ২০২৪ ০৯:৩৩ PM
img
বিস্তারিত পড়ুন >

পাহাড়ের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে লাকড়ির পরিবর্তে গ্যাসের ব্যবহার

পাহাড়ের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে লাকড়ির পরিবর্তে গ্যাসের ব্যবহার বেড়েছে। অধিকাংশ বাসাবাড়িতে এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়। চট্টগ্রাম নিয়ে গ্যাস ভরে আনার জন্য খালি সিলিন্ডার...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM

img
বিস্তারিত পড়ুন >

জমে উঠেছে ঈদের বাজার

করোনাকালে দুই বছর মন্দা থাকার পর এবার জমে উঠেছে ঈদের বাজার। এ বছর মেয়েদের সবচেয়ে জনপ্রিয় পোশাকের নাম ‘সারারা’। চার হাজার থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে তা। প্রদর্শনীর জন্য সাজিয়ে...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি

খাবারের সন্ধানে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি পাখি। রাঙামাটি, ১৮...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

গরুর হাল নিয়ে যাচ্ছেন আকাশতারা গ্রামের কৃষক

সাতসকালেই পিচঢালা পথ ধরে অন্যের জমিতে চাষ দেওয়ার জন্য গরুর হাল নিয়ে যাচ্ছেন আকাশতারা গ্রামের কৃষক মকবুল হোসেন। প্রায় ৬০ বছর ধরে তিনি গরুর হাল দিয়ে জমি চাষাবাদ করেন। এখন প্রতি শতাংশ জমিতে...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

স্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ

আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...

২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫০ AM
img
বিস্তারিত পড়ুন >

নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম


বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM

img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
পৃষ্ঠাসমূহ