শীঘ্রই মুক্তি পাবে শিরিন শিলা অভিনীত চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ’
বিনোদন রিপোর্টার.
শীঘ্রই মুক্তি পাবে ‘গোয়েন্দাগিরি’খ্যাত চলচ্চিত্র পরিচালক নাসিম সাহনিকের নতুন চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ’। এটি একটি ট্র্যাভেল স্টোরি। করোনা-পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রুপকে নিয়ে এই চলচ্চিত্রের কাহিনি এগিয়ে যায়। এই চলচ্চিত্রে দারুণ একটি চরিত্রে অভিনয় করেছেন লাস্যময়ী সুন্দরী নায়িকা শিরিন শিলা। চলচ্চিত্রটিতে দেখা যায়, শিরিন শিলা তাঁর বান্ধবীদের উপর খুব বিরক্ত থাকে। কারণ যাকে নিয়েই সে ঢাকা টু কুয়াকাটা ট্রিপের প্ল্যান করে, সেই শেষ মুহূর্তে ট্রিপ মিস করে। কারও বয়ফ্রেন্ডের সমস্যা,কারও পারিবারিক সমস্যা এরকম বিভিন্নরকম সমস্যা লেগেই থাকে। বিশ্ববিদ্যালয়পড়ুয়া ব্যাচেলর বান্ধবীদের এই ট্রিপে নানারকম সমস্যা চলতেই থাকে। আরেকটু মধুর সমস্যা এই ট্রিপে শিরিন শিলাকে ফেস করতে হয়। সেটি হলো ওদের বিশ্ববিদ্যালয়েরই ব্যাচেলর একটি ছেলে বন্ধুদের নিয়ে ওদের পিছু পিছু কুয়াকাটা রওনা দেয়। এছাড়া ব্যাচেলর কবিদের একটা গ্রুপও সুন্দরী শিরিন শিলাকে ফ্লার্ট করতে থাকে। পরিস্থিতি জটিল হয়ে পড়ে যখন ভয়ংকর একটি ক্রাইম গ্রুপ শিরিন শিলাকে টার্গেট করে। শিরিন শিলা জানান, চলচ্চিত্রটিতে তার চরিত্রটি দারুণ। তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন চরিত্রটিকে সুন্দর করে ফুটিয়ে তোলার। পরিচালক নাসিম সাহনিক জানান, শিরিন শিলাকে মাল্টিকাস্টিং এই চলচ্চিত্রে দর্শক যতটুকু দেখতে পাবেন তা দেখে তাঁরা মুগ্ধ হবেন। দারুণ লোকেশনে সুন্দর কস্টিউমে শিরিন শিলাকে অসাধারণ লেগেছে। আর শিলার ন্যাচারাল অভিনয় দর্শককে পর্দা থেকে চোখ সরাতেই দিবেনা। উল্লেখ্য,চলচ্চিত্রটিতে উঠে এসেছে করোনা-পরবর্তী সময়ে মানুষের জীবনকে উপভোগ করার যে তাড়না, সেই বিষয়টি। জীবন যে মহামূল্যবান এই বোধটা সেই সময়ে মানুষের মাঝে বেশ জোড়ালোভাবে কাজ করেছে। মানুষের সেই আবেগটাই কুয়াকাটায় ঘুরতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এমনটাই জানালেন চলচ্চিত্রটির পরিচালক নাসিম সাহনিক। এই পরিচালক আরও জানান, প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে চলচ্চিত্রটি শীঘ্রই মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে চলচ্চিত্রটি আনকাট সার্টিফিকেট পেয়েছে। শিরিন শিলা জানান, চলচ্চিত্রটি ভালো করুক তিনি এরকম কামনা করছেন। পরিচালক এবং প্রযোজনা টীমকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন মুক্তির এই শুভলগ্নকে কেন্দ্র করে। আম্মাজান ফিল্মস প্রযোজিত চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, সজল নূর, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল, নাসিম সাহনিক,শান্তা পল প্রমুখ। আজ শিরিন শিলার জন্মদিন। বেঙ্গলিভয়েসের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা।
দম: নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা
নাসিম সাহনিক.
বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমীদের জন্য ঈদুল ফিতর ২০২৬-এ মুক্তিপ্রাপ্ত দম নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা। পরিচালক রেদোয়ান রনি তার স্বতন্ত্র নির্মাণশৈলী দিয়ে...
১৩ এপ্রিল ২০২৬ ০৯:৪৬ AMজি-সিরিজ অগ্নিবীণার ঈদ উৎসব
স্টাফ রিপোর্টার.
বাংলাদেশের অডিও-ভিডিও জগতের মহারাজত্বে যে একাই রাজত্ব করে চলছে, সেই জি-সিরিজ আবারও হাজির ঈদের রঙিন আনন্দযজ্ঞ নিয়ে। বছরের পর বছর ধরে জি-সিরিজ ও অগ্নিবীণা প্রমাণ করে...
২০ মার্চ ২০২৬ ০৮:৩৩ AM২০২৫ সালের ইরানের উল্লেখযোগ্য ১০টি চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার.
২০২৫ সাল ইরানি চলচ্চিত্রের জন্য দীর্ঘ এবং বৈচিত্র্যময় বছর হিসেবে প্রতীয়মান হয়েছে। দেশটির নির্মাতারা সামাজিক বাস্তবতা, ন্যারেটিভ উদ্ভাবন ও রাজনৈতিক ইঙ্গিতের...
আলফা আই: বাংলাদেশের সৃজনশীল প্রযোজনার এক ধারাবাহিক সাংস্কৃতিক যাত্রা
স্টাফ রিপোর্টার.
বাংলাদেশের গণমাধ্যম ও বিনোদন জগতে কিছু প্রতিষ্ঠান তাদের কাজের বৈচিত্র্য, নান্দনিকতা এবং ধারাবাহিক সাফল্যের মাধ্যমে বিশেষ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। সেই তালিকায়...
পূজা চেরির ‘দম’ চলচ্চিত্র ও ব্যস্ততার দিনলিপি
স্টাফ রিপোর্টার।
বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে নতুন প্রজন্মের জনপ্রিয় মুখদের মধ্যে অন্যতম হলেন পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে খুব অল্প সময়েই তিনি নায়িকা হিসেবে নিজের...
বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬
স্টাফ রিপোর্টার.
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সংক্ষেপে ‘বার্লিনালে’, ২০২৬ সালে তার ঐতিহ্য, রাজনৈতিক সচেতনতা এবং শিল্পভাষার...
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৮ PMদম: নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা
নাসিম সাহনিক.
বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমীদের জন্য ঈদুল ফিতর ২০২৬-এ মুক্তিপ্রাপ্ত দম নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা। পরিচালক রেদোয়ান রনি তার স্বতন্ত্র নির্মাণশৈলী দিয়ে...
১৩ এপ্রিল ২০২৬ ০৯:৪৬ AMএগিয়ে যাচ্ছেন সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেল
স্টাফ রিপোর্টার.
সম্প্রতি আম্মাজান ফিল্মসের ইউটিউব চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে পালন করা হলো সম্ভাবনাময় ও সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেলের জন্মদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...
০৯ এপ্রিল ২০২৬ ০৫:৪৩ AMজি-সিরিজ অগ্নিবীণার ঈদ উৎসব
স্টাফ রিপোর্টার.
বাংলাদেশের অডিও-ভিডিও জগতের মহারাজত্বে যে একাই রাজত্ব করে চলছে, সেই জি-সিরিজ আবারও হাজির ঈদের রঙিন আনন্দযজ্ঞ নিয়ে। বছরের পর বছর ধরে জি-সিরিজ ও অগ্নিবীণা প্রমাণ করে...
২০ মার্চ ২০২৬ ০৮:৩৩ AM২০২৫ সালের ইরানের উল্লেখযোগ্য ১০টি চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার.
২০২৫ সাল ইরানি চলচ্চিত্রের জন্য দীর্ঘ এবং বৈচিত্র্যময় বছর হিসেবে প্রতীয়মান হয়েছে। দেশটির নির্মাতারা সামাজিক বাস্তবতা, ন্যারেটিভ উদ্ভাবন ও রাজনৈতিক ইঙ্গিতের...
২০২৫ সালের উল্লেখযোগ্য ১০টি জাপানি চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার.
২০২৫ সাল জাপানের চলচ্চিত্র শিল্পের জন্য একটি অত্যন্ত সফল বছর ছিল। এই বছরে জাপানি সিনেমা বক্স অফিস, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং দর্শকদের আগ্রহ—সব ক্ষেত্রেই...
০৮ মার্চ ২০২৬ ০১:৪৫ PMওয়ালটন প্লাজা ঈদ ক্যাম্পেইনে বিশেষ ডিসকাউন্ট ও ফ্রি এয়ার টিকিট
স্টাফ রিপোর্টার.
পবিত্র রমজান মাসজুড়ে দেশব্যাপী বিশেষ ঈদ ক্যাম্পেইন চালু করেছে দেশের ইলেকট্রনিক্স পণ্যের সর্ববৃহৎ বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা।...
০৫ মার্চ ২০২৬ ০৬:৩৬ PM