রিহ্যাব নির্বাচনে আবাসন ঐক্য পরিষদের হেভিওয়েট প্রার্থী মোহাম্মদ আলিমুল্লাহ

2026-04-17 04:30:25 রাজধানী ঢাকা
রিহ্যাব নির্বাচনে আবাসন ঐক্য পরিষদের হেভিওয়েট প্রার্থী মোহাম্মদ আলিমুল্লাহ

স্টাফ রিপোর্টার.

প্রবাসে অভাবনীয় সাফল্য পেয়েছিলেন তিনি। কিন্তু নিজের বিলাসী জীবনের চেয়ে দেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টির স্বপ্ন তাকে ফিরিয়ে আনে মাতৃভূমিতে। দেশে ফিরে আবাসন খাতের সংগঠন রিহ্যাবের (REHAB) অনিয়মের বিরুদ্ধে গড়ে তোলেন আপসহীন আন্দোলন। তিনি মোহাম্মদ আলিম উল‍্যহ। আসন্ন রিহ্যাব নির্বাচনে ‘ঐক‍্য পরিষদ’-এর প্যানেল থেকে পরিচালক পদপ্রার্থী হিসেবে ব্যালট নং ৫৫-তে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। জানা যায়, ১৯৯০ সালের বৈরী পরিবেশে এক কঠিন সংগ্রামের মধ্য দিয়ে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। প্রবাসে গিয়ে একাউন্টিং এবং রিয়েল এস্টেট—এই দুটি বিষয়ে ডিগ্রি অর্জন করেন এবং রিয়েল এস্টেটকেই নিজের পেশা হিসেবে বেছে নেন। কঠোর পরিশ্রম ও মেধার জোরে ২০০৪ সাল থেকে তার ব্যবসায়িক সাফল্য আসতে শুরু করে।  ২০১১ সাল নাগাদ তিনি যে পরিমাণ সাফল্য ও প্রাচুর্য অর্জন করেন, তা একটি পরিবারের জন্য ছিল প্রয়োজনের তুলনায় অনেক বেশি। 

এই আত্মতৃপ্তি থেকেই নিজের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের জন্য কিছু করার তাড়না অনুভব করেন মোহাম্মদ আলিমুল্লাহ। ২০১১ সালে পরিবারসহ একেবারে দেশে ফিরে আসেন। তার একমাত্র লক্ষ্য ছিল দেশের তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা। তবে দেশে ফেরার পর তার এই পথচলা মোটেও মসৃণ ছিল না। পদে পদে বাধা, প্রতিকূলতা ও নানা অপচেষ্টা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তিনি হাল ছাড়েননি। একপর্যায়ে তিনি রিহ্যাবের সাথে যুক্ত হন। সেখানে শুরুতেই তিনি নানা অনিয়ম, অসংগতি ও ভয়ভীতির রাজত্ব দেখতে পান। এর প্রতিবাদ করায় তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়, এমনকি সদস্যপদ স্থগিতেরও ষড়যন্ত্র হয়। তবুও সত্যের পথে অটল ছিলেন তিনি। 

পরবর্তীতে রিহ‍্যাবের বর্তমান সিনিয়র সহ সভাপতি লিয়াকত আলি ভুইয়া ও ঔশি প্রপার্টিজের চেয়ারম‍্যান মোঃ আইয়ুব আলির আহ্বানে রিহ্যাব সংস্কারের আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন তিনি। হামলা-মামলা দিয়েও তার কণ্ঠরোধ করা যায়নি। তিনি বিশ্বাস করতেন, ন্যায়ের পথে যারা থাকে, তাদের কখনো থামানো যায় না। বিশেষ করে ২০২৪ সালের একটি ক্রান্তিলগ্নে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য তার ওপর প্রবল চাপ সৃষ্টি করা হয়েছিল। অনেকেই চাপের মুখে সরে গেলেও তিনি এবং আওয়াল ভাই ছিলেন আপসহীন। শেষ পর্যন্ত তাদের এই অকুতোভয় লড়াইয়ের ফলে অন্যায় শক্তির পতন ঘটে এবং রিহ্যাবে ফিরে আসে বহুল কাঙ্ক্ষিত গণতন্ত্র।

আসন্ন নির্বাচনকে সেই গণতান্ত্রিক ধারাবাহিকতারই একটি অংশ বলে মনে করেন মোহাম্মদ আলিমুল্লাহ। পরিচালক নির্বাচিত হলে তিনি রিহ্যাবকে একটি আধুনিক ও সদস্যবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। তার মূল লক্ষ্য হলো রিহ্যাবের সব কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সংগঠনের প্রতিটি সদস্যের মর্যাদা ও ব্যবসায়িক নিরাপত্তা রক্ষা করা এবং তরুণ উদ্যোক্তাদের জন্য বাস্তবসম্মত ও কার্যকর সুযোগ তৈরি করা। তিনি চান রিহ্যাবকে গুটি কয়েক মানুষের হাতে বন্দি না রেখে, সত্যিকার অর্থে ‘সবার সংগঠন’-এ পরিণত করতে। ভোটারদের প্রতি বিনীত আহ্বান জানিয়ে মোহাম্মদ আলিমুল্লাহ বলেন, "আপনাদের মূল্যবান ভোট ও দোয়াই আমার পথচলার সবচেয়ে বড় শক্তি। আসুন, ঐক‍্য পরিষদের মাধ‍্যমে আমরা একসাথে একটি স্বচ্ছ, শক্তিশালী ও গণতান্ত্রিক রিহ্যাব গড়ে তুলি।"

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হলেন মাদারীপুরের তাওফিকুল ইসলাম সাইফ

স্টাফ রিপোর্টার.

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হলেন মাদারীপুরের তাওফিকুল ইসলাম সাইফ।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির...

০৬ মে ২০২৬ ০৯:৫২ AM
img
বিস্তারিত পড়ুন >

বিরুলিয়ায় শুটিং হাউজ

স্টাফ রিপোর্টার.

বিজ্ঞাপন, নাটক ও ওয়েব ফিল্ম নির্মানে সহজ লোকেশন এখন বিরল বাড়ি। এটি একটি শুটিং হাউজ। 
গ্রাহকের বিজ্ঞাপন ও ওয়েব ফিল্ম নির্মাণে বিরল বাড়ি হতে পারে খুব সহযোগী। গ্রাহকের...

১৩ এপ্রিল ২০২৬ ০৯:১৩ AM
img
বিস্তারিত পড়ুন >

ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের নির্মাতা নাসিম সাহনিক পুরস্কৃত হলেন

স্টাফ রিপোর্টার। 

     সম্প্রতি ঢাকায় পুরস্কৃত হলেন ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের নির্মাতা নাসিম সাহনিক। ২০২৫ সালে পূজা উপলক্ষে বাংলাদেশের হলগুলোতে চলচ্চিত্রটি রিলিজ হয়েছিল।...

০৯ মার্চ ২০২৬ ০৪:৫৭ AM

img
বিস্তারিত পড়ুন >

মাইলস্টোন ট্র্যাজেডি: মাকিন নামে আরো এক শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার.

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাকিন (১৩) নামে দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে...

২৫ জুলাই ২০২৫ ০১:৪২ PM
img
বিস্তারিত পড়ুন >

৮ জুলাই ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার.

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে গত বছর (২০২৪) ৮ জুলাই সোমবারও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে সারা দেশে কয়েক ঘণ্টার জন্য...

০৯ জুলাই ২০২৫ ০৪:২৯ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশে শিশু ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ বিস্তার, কারণ ও প্রতিকার

বাংলাদেশে শিশু ধর্ষণ ও বলাৎকার বর্তমানে এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রতিদিন সংবাদপত্র, টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু নির্যাতনের নানা মর্মান্তিক খবর প্রকাশিত...

২৬ মে ২০২৬ ১০:৫১ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনা: কারণ, প্রভাব ও প্রতিকার

স্টাফ রিপোর্টার.
বর্তমান সময়ে বাংলাদেশে মোটরসাইকেল একটি অত্যন্ত জনপ্রিয় যানবাহন। দ্রুত চলাচল, কম খরচ এবং সহজে যেকোনো স্থানে পৌঁছানোর সুবিধার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ...

২৬ মে ২০২৬ ১০:৪০ AM
img
বিস্তারিত পড়ুন >

ফ্যাশন সচেতন তরুণী

ফ্যাশন সচেতন তরুণীরা পরছেন বিভিন্ন ব্র্যান্ডের...

২৬ মে ২০২৬ ১০:২৫ AM

img
বিস্তারিত পড়ুন >

ঈদে ক্রেতাদের জন্য ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও পিকআপ সেবা চালু করল এপেক্স

স্টাফ রিপোর্টার.

 দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেড ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটা আরও সহজ করতে নতুন দুটি সেবা চালু করেছে- ‘বাই অনলাইন,...

২৬ মে ২০২৬ ১০:২১ AM
img
বিস্তারিত পড়ুন >

ঈদে আসছে নাসিম সাহনিকের বিশেষ নাটক

স্টাফ রিপোর্টার. 

    আসন্ন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে প্রচারিত হবে লেখক ও নির্মাতা নাসিম সাহনিকের বিশেষ একক নাটক  ‘আমাদের প্রিয় স্যার‘। নাসিম সাহনিক রচিত এই নাটকে বিভিন্ন চরিত্রে...

১৫ মে ২০২৬ ০৮:৩২ AM
img
বিস্তারিত পড়ুন >

শুরু হলো দীর্ঘ ধারাবাহিক জীবনের ক্যানভাস এর শুটিং

স্টাফ রিপোর্টার.

 সম্প্রতি ঢাকার আফতাবনগর ও রামপুরায় শুরু হলো নতুন দীর্ঘ ধারাবাহিক ‘জীবনের ক্যানভাস‘ এর শুটিং। আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত এই দীর্ঘ ধারাবাহিকে...

১৩ মে ২০২৬ ০১:২৪ PM
পৃষ্ঠাসমূহ