খুলনায় সারা লাইফস্টাইলের ১৬তম আউটলেটের গ্র্যান্ড ওপেনিং

2026-03-06 01:00:09 খুলনা সিটি
খুলনায় সারা লাইফস্টাইলের ১৬তম আউটলেটের গ্র্যান্ড ওপেনিং

স্টাফ রিপোর্টার. 

বাংলাদেশের ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল খুলনায় তাদের ১৬তম আউটলেটের গ্রান্ড ওপেনিং উদযাপন করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শিববাড়ি কেডিএ মসজিদের বিপরীত পাশে অবস্থিত আউটলেটের এই গ্রান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। আউটলেটে পুরুষ, নারী ও শিশুদের জন্য দৈনন্দিন ব্যবহার, উৎসব ও মৌসুমি চাহিদা অনুযায়ী নানাবিধ পোশাকের বিশাল সমাহার রয়েছে। শীতকালীন ফ্যাশনে অগ্রগণ্য এই ব্র্যান্ডের কালেকশনে থাকছে শীতের জ্যাকেট হালকা থেকে ভারী সব ধরনের জ্যাকেট, যা আরাম, উষ্ণতা ও আধুনিক ডিজাইনের নিখুঁত সমন্বয় নিশ্চিত করে। পরিবারবান্ধব কেনাকাটার অভিজ্ঞতা দিতে আউটলেটে চালু করা হয়েছে একটি কিডস প্লে জোন। এছাড়া সারা লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড ‘ঢেউ’–এর তরুণদের জন্য আধুনিক ডিজাইনের পোশাক কালেকশনও এই আউটলেটে পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে ১৬টি আউটলেট ও শক্তিশালী ই-কমার্স প্ল্যাটফর্মে সম্প্রসারণ সারা লাইফস্টাইলের গুণগত মান, সাশ্রয়ী মূল্য এবং উদ্ভাবনী ফ্যাশনের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। সারা লাইফস্টাইল সম্পর্কে স্নোটেক্স গ্রুপের সিস্টার কনসার্ন সারা লাইফস্টাইল দেশীয় পরিচয়কে গুরুত্ব দিয়ে বৈশ্বিক ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাশ্রয়ী ও আধুনিক পোশাক সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। অব্যাহত সম্প্রসারণ ও গ্রাহক কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশজুড়ে রিটেইল ফ্যাশনে নতুন দিগন্ত উন্মোচন করে চলেছে। ওয়েবসাইট: https://saralifestyle.com/; ফেসবুক: https://www.facebook.com/saralifestyle.bd/; ইনস্টাগ্রাম: https://www.instagram.com/saralifestyle.bd/

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

খুলনায় ওয়ালটনের আনন্দ শোভাযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার.

ঈদ উৎসব উপলক্ষে খুলনায় অনুষ্ঠিত হয়েছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর ‘আবারো মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনের ব্র্যান্ডিং কার্যক্রম।...

১৭ মে ২০২৫ ১১:৪৯ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM
img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM

img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জুলাই স্মৃতি

২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...

১৮ জুলাই ২০২৬ ০৪:৩৮ PM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা

বাংলাদেশের জনপ্রিয়...

২৫ জুন ২০২৬ ১০:৪২ AM
পৃষ্ঠাসমূহ