খুলনায় ওয়ালটনের আনন্দ শোভাযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

2025-05-17 11:49:02 খুলনা সিটি
খুলনায় ওয়ালটনের আনন্দ শোভাযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার.

ঈদ উৎসব উপলক্ষে খুলনায় অনুষ্ঠিত হয়েছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর ‘আবারো মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনের ব্র্যান্ডিং কার্যক্রম। একইসঙ্গে দেশব্যাপী শোভাযাত্রা করেছে ওয়ালটন। দেশের ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিকেল ক্যাম্পে দেওয়া হয়েছে ফ্রি চিকিৎসা সেবা।খুলনা নগরীর গ্র্যান্ড প্লাসিড হোটেল থেকে এক শোভাযাত্রা বের হয়। ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ক্যাম্পেইনের শোভাযাত্রা এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম।এ সময় আরো যুক্ত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান। শোভাযাত্রাটি নগরীর শিববাড়ী মোড় প্রদক্ষিণ করে গ্র্যান্ড প্লাসিড হোটেলে এসে শেষ হয়।শোভাযাত্রায় জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, অর্ধশতাধিক ক্ষুদে ক্রিকেটার, ওয়ালটনের বিভিন্ন প্রোডাক্টের চিফ বিজনেস অফিসারসহ খুলনা জোনের আওতাধীন তিন শতাধিক পরিবেশক, প্লাজা ম্যানেজার ও বিক্রয় প্রতিনিধি অংশ নেন।উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, “ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ। আমরা চাই ক্রেতাদের মাঝে সেই আনন্দ ছড়িয়ে দিতে। এরই প্রেক্ষিতে ডিজিটাল ক্যাম্পেইনে মিলিয়নিয়ারসহ বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে।এই কার্যক্রমের মাধ্যমে অসংখ্য ক্রেতার জীবনে সৌভাগ্য ও আনন্দের উপলক্ষ্য হতে পেরেছে ওয়ালটন। ইতোমধ্যেই অনেক ক্রেতা ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছেন। অনেক ক্রেতা লাখপতি হয়েছেন। অসংখ্য ক্রেতা পেয়েছেন বিভিন্ন পুরস্কার। ডিজিটাল ক্যাম্পেইনের এই আনন্দময় বার্তা সবার কাছে পৌঁছে দিতে একযোগে দেশব্যাপী বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।”

ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক জানান, দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী ক্রেতাসাধারণসহ সবাইকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

তিনি বলেন, “কিস্তি ক্রেতা সুরক্ষা পলিসির মাধ্যমে ওয়ালটন প্লাজার মাধ্যমে সারা বছরজুড়ে ক্রেতা সাধারণের জন্য নানা সুবিধা প্রদান করা হচ্ছে। এটা ক্রেতাদের জন্য আমাদের দায়িত্বশীলতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।”

দেশজুড়ে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি সিলিং ফ্যান কিনে ক্রেতারা ‘আবারো মিলিয়নিয়ার’ অর্থাৎ ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ রয়েছে নিশ্চিত পুরস্কার। ঈদ উপলক্ষে ওয়ালটন বাজারে ছেড়েছে আইওটি, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের নতুন সাত মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার।

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

খুলনায় সারা লাইফস্টাইলের ১৬তম আউটলেটের গ্র্যান্ড ওপেনিং

স্টাফ রিপোর্টার. 

বাংলাদেশের ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল খুলনায় তাদের ১৬তম আউটলেটের গ্রান্ড ওপেনিং উদযাপন করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শিববাড়ি কেডিএ...

০৬ মার্চ ২০২৬ ০১:০০ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM
img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM

img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জুলাই স্মৃতি

২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...

১৮ জুলাই ২০২৬ ০৪:৩৮ PM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা

বাংলাদেশের জনপ্রিয়...

২৫ জুন ২০২৬ ১০:৪২ AM
পৃষ্ঠাসমূহ