এখানে চমক লাগানো চরিত্র আমার: চঞ্চল

2022-04-17 08:00:19 আগৈলঝাড়া
এখানে চমক লাগানো চরিত্র আমার: চঞ্চল
২০২০ সালে ১৮ ডিসেম্বর সৈয়দ আহমেদ শাওকির ‘তাকদির’ ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছিল। সেই সময় দুই বাংলায় বেশ আলোচিত হয় আট পর্বের এই সিরিজ। পাশাপাশি সিরিজটিতে অভিনয় করে প্রশংসা পান চঞ্চল চৌধুরী। এবার ‘কারাগার’ নামে একই পরিচালকের সাত পর্বের আরেকটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেতা। ঈদের পরপরই এর শুটিং শুরু হবে। কাজের বিষয়টি নিশ্চিত করে চঞ্চল চৌধুরী বলেন, ‘কাজ করব। চলতি মাসের এক তারিখ থেকে শুটিং শুরুর কথা ছিল। কিন্তু কিছু টেকনিক্যাল কারণে শুরু করা যায়নি। আশা করছি, ঈদের পরপরই শুরু হবে। সেভাবে শিডিউল দেওয়া আছে।’ চঞ্চল চৌধুরী তাঁর চরিত্র সম্পর্কে এখনই কিছু পরিষ্কার করতে চাননি। তিনি বলেন, ‘এতটুকুই বলি, এখানে চমক লাগানো চরিত্র আমার। এই ধরনের গল্পের কাজ বাংলাদেশে আগে হয়েছে কি না, আমার জানা নেই।’ গল্প সম্পর্কে পরিচালক জানালেন, একটি ফিকশনাল কারাগারে একটি সেল প্রায় ৫০ বছর ধরে বন্ধ। সেই বন্ধ সেলে একজন মানুষকে পাওয়া যায়। মানুষটি কোথা থেকে এসেছেন, কীভাবে এলেন—সেই আবিষ্কার করা নিয়ে গল্প শুরু হয়। ‘তাকদির’ আলোচিত হয়েছে, ‘কারাগার’ নিয়ে বাড়তি কোনো চাপ আছে কি, জানতে চাইলে শাওকি বলেন, ‘প্রায় ৯ মাস ধরে “কারাগার”–এর গল্প নিয়ে কাজ করছি। ভালো কিছু হবে, সেই প্রত্যাশা নিয়েই কাজে নামব। তবে নতুন কাজে চ্যালেঞ্জ তো থাকেই। ওটিটি মার্কেটটা নতুন। এটি এখনো স্থির নয়। এখানকার প্রতিটি কাজ দিয়েই এই মার্কেট বড় হবে। আমরা যারা কাজ করছি, তাদের ওপর একটা দায়িত্ব আছে, সেটাই করার চেষ্টা করছি আমরা।’
সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

চন্দ্রদ্বীপ হাই স্কুলে ১০টি কম্পিউটার দিল ইউসিবি

স্টাফ রিপোর্টার.

ইউসিবির সামাজিক দায়বদ্ধতার অনন্য উদ্যোগে গ্রামীণ শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রাম—নদী আর...

০৬ নভেম্বর ২০২৫ ১০:১৫ AM
img
বিস্তারিত পড়ুন >

রাস পূর্ণিমায় পুণ্যার্থীদের সমাগমে মুখরিত কুয়াকাটা সৈকত

লেম্বুর বন থেকে লাল কাকড়ার বন— ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সৈকত পুণ্যার্থীদের পদভারে মুখরিত। রাখাইন মার্কেট, সীমা বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও ইলিশ পার্কসহ সব পর্যটন স্পটে...

১৫ নভেম্বর ২০২৪ ০৯:৩৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বুনো ফুলে বাহারি প্রজাপতি। রাঙামাটি, ২২ এপ্রিল Test

...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM

img
বিস্তারিত পড়ুন >

পাহাড়ের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে লাকড়ির পরিবর্তে গ্যাসের ব্যবহার

পাহাড়ের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে লাকড়ির পরিবর্তে গ্যাসের ব্যবহার বেড়েছে। অধিকাংশ বাসাবাড়িতে এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়। চট্টগ্রাম নিয়ে গ্যাস ভরে আনার জন্য খালি সিলিন্ডার...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

পানিতে বাঘের খেলা

গরম থেকে রক্ষা পেতে পানিতে শরীর ডুবিয়ে রেখেছে মা আর...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

গরুর হাল নিয়ে যাচ্ছেন আকাশতারা গ্রামের কৃষক

সাতসকালেই পিচঢালা পথ ধরে অন্যের জমিতে চাষ দেওয়ার জন্য গরুর হাল নিয়ে যাচ্ছেন আকাশতারা গ্রামের কৃষক মকবুল হোসেন। প্রায় ৬০ বছর ধরে তিনি গরুর হাল দিয়ে জমি চাষাবাদ করেন। এখন প্রতি শতাংশ জমিতে...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

স্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ

আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...

২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫০ AM
img
বিস্তারিত পড়ুন >

নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম


বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM

img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
পৃষ্ঠাসমূহ