‘ভালো চেহারা হলেই হবে না, ভালো অভিনয়ের জন্য মেধাবী হতে হবে’

2022-04-17 08:00:19 পাথরঘাটা
‘ভালো চেহারা হলেই হবে না, ভালো অভিনয়ের জন্য মেধাবী হতে হবে’
ঢাকার চলচ্চিত্রে জুটি বাঁধছেন মাহফুজ আহমেদ ও শবনম ইয়াসমিন বুবলী। ‘প্রহেলিকা’ নামের নতুন একটি ছবিতে চূড়ান্ত করা হয়েছে তাঁদের। বিষয়টি নিশ্চিত করে ছবির পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘দুজনের সঙ্গেই কাজের ব্যাপারটি চূড়ান্ত হয়েছে। এরই মধ্যে দুজনকে নিয়ে কয়েক দিন রিহার্সালও করেছি।’ এই ছবিতে কাজের মধ্য দিয়ে শুটিংয়ে ফিরছেন মাহফুজ আহমেদ। সর্বশেষ ২০১৮ সালে ‘সাড়ে তিন খানা চিঠি’ নামে এক ঘণ্টার নাটকে অভিনয় করেছিলেন। শেষ সিনেমা ‘জিরো ডিগ্রি’ ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি মুক্তি পায়। মাহফুজ আহমেদ বলেন, ‘অনেক দিন বিরতি নিয়েছি, ভালোভাবে কাজে ফেরার জন্য। “প্রহেলিকা” ছবি দিয়ে সেভাবেই কাজ শুরু করতে যাচ্ছি। পরিচালকের সঙ্গে চিত্রনাট্য নিয়ে অনেকবার বসেছি। গল্পটি অনেক ভালো। তা ছাড়া চয়নিকা চৌধুরীর সঙ্গে আমার কাজের রসায়নটাও চমৎকার। তাঁর পরিচালিত অনেক নাটক দর্শকের প্রশংসা পেয়েছে।’ বিজ্ঞাপন বুবলী প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘বুবলীকে দেখে আমার মনে হয়েছে তিনি একজন বুদ্ধিমতী মেয়ে। এখনকার পৃথিবীতে ভালো চেহারা হলেই হবে না, ভালো অভিনয়ের জন্য মেধাবী হতে হবে। বুবলীকে আমার কাছে একজন মেধাবী অভিনেত্রী মনে হয়। প্রয়োজনে কতটুকু কথা বলা দরকার, কীভাবে বলা দরকার, এসব বিষয়ে বুবলী দারুণ। তাঁকে আমার পরিশীলিত, মার্জিত মনে হয়।’ এই ছবিতে কাজের ব্যাপারে বুবলী বলেন, ‘এটি আমার জন্য চমৎকার ব্যাপার। চয়নিকা আপা যখন আমার সঙ্গে যোগাযোগ করলেন, আমি অনেক খুশি হয়েছিলাম। আমি একজন মেয়ে হিসেবে চয়নিকা আপার জন্য গর্ব করি। তাঁর কাজের আলাদা একটা স্টাইল আছে।’ এদিকে কাজটি চূড়ান্ত হওয়ার পরও বুবলী জানতেন না এই ছবিতে তাঁর সহশিল্পী মাহফুজ আহমেদ। তিনি বলেন, ‘আপা বলতেন, “তোমার জন্য একটা সারপ্রাইজ আছে।” যখন মাহফুজ ভাইয়ের নামটি জানতে পারলাম তখন মনে হলো, আসলেই কি সত্যি? কারণ, ছোটবেলা থেকেই মাহফুজ ভাইয়ের অভিনয়ের বড় ভক্ত আমি। তাঁর অভিনয়, তাঁর লুক, তাঁর এক্সপ্রেশন—ভক্তদের কাছে স্বপ্নের মতো। এটি আমার জন্য বড় পাওয়া।’ এ ব্যাপারে পরিচালক বলেন, ‘মাহফুজকে আমার প্রথম ছবিতে নিতে চেয়েছিলাম। কিন্তু নেওয়া হয়নি। এবার সেই সুযোগ হচ্ছে। আমাদের দুজনের বন্ধুত্ব সেই ১৯৮৮ সাল থেকে। আমাদের দুজনের কাজের রসায়নটা শক্তিশালী। এ কারণে তাঁর সঙ্গে যেকোনো কাজ সহজ হয়, ভালো কাজ হয়।’ চয়নিকার চোখে পছন্দের নায়িকা বুবলী। তাঁকে নেওয়া প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এই ছবির চরিত্রে ভালো মানাবে বুবলীকে। আমার কাছে মনে হয়, কলকাতার অভিনেত্রী দেবশ্রী রায়ের একটা ছাপ আছে বুবলীর মধ্যে। মেয়েটি শান্ত, ঠান্ডা মাথার। তাঁর মধ্যে সরল একটি ব্যাপার আছে। তা ছাড়া বুবলী অভিনীত ওয়েব ফিল্ম “টান” দেখে মুগ্ধ হয়েছি।’
সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

চন্দ্রদ্বীপ হাই স্কুলে ১০টি কম্পিউটার দিল ইউসিবি

স্টাফ রিপোর্টার.

ইউসিবির সামাজিক দায়বদ্ধতার অনন্য উদ্যোগে গ্রামীণ শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রাম—নদী আর...

০৬ নভেম্বর ২০২৫ ১০:১৫ AM
img
বিস্তারিত পড়ুন >

রাস পূর্ণিমায় পুণ্যার্থীদের সমাগমে মুখরিত কুয়াকাটা সৈকত

লেম্বুর বন থেকে লাল কাকড়ার বন— ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সৈকত পুণ্যার্থীদের পদভারে মুখরিত। রাখাইন মার্কেট, সীমা বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও ইলিশ পার্কসহ সব পর্যটন স্পটে...

১৫ নভেম্বর ২০২৪ ০৯:৩৩ PM
img
বিস্তারিত পড়ুন >

পাহাড়ের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে লাকড়ির পরিবর্তে গ্যাসের ব্যবহার

পাহাড়ের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে লাকড়ির পরিবর্তে গ্যাসের ব্যবহার বেড়েছে। অধিকাংশ বাসাবাড়িতে এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়। চট্টগ্রাম নিয়ে গ্যাস ভরে আনার জন্য খালি সিলিন্ডার...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM

img
বিস্তারিত পড়ুন >

জমে উঠেছে ঈদের বাজার

করোনাকালে দুই বছর মন্দা থাকার পর এবার জমে উঠেছে ঈদের বাজার। এ বছর মেয়েদের সবচেয়ে জনপ্রিয় পোশাকের নাম ‘সারারা’। চার হাজার থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে তা। প্রদর্শনীর জন্য সাজিয়ে...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

পানিতে বাঘের খেলা

গরম থেকে রক্ষা পেতে পানিতে শরীর ডুবিয়ে রেখেছে মা আর...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

গরুর হাল নিয়ে যাচ্ছেন আকাশতারা গ্রামের কৃষক

সাতসকালেই পিচঢালা পথ ধরে অন্যের জমিতে চাষ দেওয়ার জন্য গরুর হাল নিয়ে যাচ্ছেন আকাশতারা গ্রামের কৃষক মকবুল হোসেন। প্রায় ৬০ বছর ধরে তিনি গরুর হাল দিয়ে জমি চাষাবাদ করেন। এখন প্রতি শতাংশ জমিতে...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM
img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM

img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জুলাই স্মৃতি

২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...

১৮ জুলাই ২০২৬ ০৪:৩৮ PM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা

বাংলাদেশের জনপ্রিয়...

২৫ জুন ২০২৬ ১০:৪২ AM
পৃষ্ঠাসমূহ