নায়ক ফারুকের মৃত্যুর গুজব, যা বললেন তাঁর স্ত্রী 12345

2022-04-17 08:00:19 পাথরঘাটা
নায়ক ফারুকের মৃত্যুর গুজব, যা বললেন তাঁর স্ত্রী 12345
শনিবার দিবাগত রাত পৌনে একটায় গুজব ছড়িয়ে পড়ে, নায়ক ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক মারা গেছেন। রাত যত বাড়তে থাকে, সংবাদটি তত ডালপালা মেলতে থাকে। আজ রোববার সকালে অনেকে ফেসবুকে তাঁর ছবি পোস্ট করে শেষশ্রদ্ধা জানাতে শুরু করেন। অনেকে ধরেই নেন, ঘটনা সত্য। ফারুকের স্ত্রী ফারহানা পাঠান সিঙ্গাপুর থেকে প্রথম আলোর কাছে এ নিয়ে আক্ষেপ করেন। বেদনা নিয়ে তিনি বলেন, ‘এসব কী শুরু হয়েছে! ফারুককে দেখছি সবাই মেরেই ফেলেছে। এসব কী! এর আগেও কারা যেন এসব ছড়িয়েছে। ফারুক ভালো আছে।’ ফারহানা পাঠান জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ১৩ মাস ধরে চিকিত্সাধীন ফারুক। তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। এখন তিনি কেবিনে আছেন। খাওয়াদাওয়াও করতে পারছেন স্বাভাবিকভাবে। ফারহানা পাঠান বলেন, ‘যে মানুষটা ভালো আছে, তার মৃত্যুর সংবাদ ছড়ানো হলে সেই পরিবার কী পরিমাণ মানসিক চাপের মধ্য দিয়ে যায়, এটা কে কাকে বোঝাবে। ১৩ মাস ধরে বিদেশের একটি হাসপাতালে আছি আমরা। হাসপাতাল যে মোটেও শান্তির জায়গা নয়, এটা নিশ্চয়ই কারও অজানা নয়। তারপরও কেন যে মানুষ গুজব ছড়ায়! এর আগেও ফারুকের মৃত্যুর সংবাদ ছড়ানো হয়। কেউ কেউ তো দায়িত্ব নিয়ে ফেসবুকে এমনভাবে লিখেও দেয়, বিশ্বাস না করে উপায় থাকে না। এগুলো যে একটা পরিবারের জন্য কতটা বিরক্তিকর, বিব্রতকর ও কষ্টের, তা শুধু ভুক্তভোগীরাই জানেন। আমি সত্যিই খুবই কষ্ট পেয়েছি ও বিরক্ত হয়েছি।' ফারুক এখন আগের চেয়ে অনেক ভালো আছেন। তাঁর জন্য দোয়া চেয়েছেন ফারহানা পাঠান। তাঁর শারীরিক অবস্থার তথ্য পরিবারের পক্ষ থেকেই জানানো হবে। কাউকে নিজ দায়িত্বে মনগড়া খবর না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহে সিঙ্গাপুরে যান বরেণ্য অভিনেতা ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। পরীক্ষায় তাঁর রক্তে সংক্রমণ ধরা পড়ে। এর পর থেকেই শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শে তখন দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তখন থেকেই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিতে শুরু করেন ফারুক। প্রায় পাঁচ দশক ঢালিউডে অবদান রেখেছেন অভিনেতা ফারুক। অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন তিনি।
সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

চন্দ্রদ্বীপ হাই স্কুলে ১০টি কম্পিউটার দিল ইউসিবি

স্টাফ রিপোর্টার.

ইউসিবির সামাজিক দায়বদ্ধতার অনন্য উদ্যোগে গ্রামীণ শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রাম—নদী আর...

০৬ নভেম্বর ২০২৫ ১০:১৫ AM
img
বিস্তারিত পড়ুন >

রাস পূর্ণিমায় পুণ্যার্থীদের সমাগমে মুখরিত কুয়াকাটা সৈকত

লেম্বুর বন থেকে লাল কাকড়ার বন— ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সৈকত পুণ্যার্থীদের পদভারে মুখরিত। রাখাইন মার্কেট, সীমা বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও ইলিশ পার্কসহ সব পর্যটন স্পটে...

১৫ নভেম্বর ২০২৪ ০৯:৩৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বুনো ফুলে বাহারি প্রজাপতি। রাঙামাটি, ২২ এপ্রিল Test

...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM

img
বিস্তারিত পড়ুন >

জমে উঠেছে ঈদের বাজার

করোনাকালে দুই বছর মন্দা থাকার পর এবার জমে উঠেছে ঈদের বাজার। এ বছর মেয়েদের সবচেয়ে জনপ্রিয় পোশাকের নাম ‘সারারা’। চার হাজার থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে তা। প্রদর্শনীর জন্য সাজিয়ে...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

হাওরপারে কষ্টের শেষ নেই

কষ্ট যতই হোক, চলছে ধান...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি

খাবারের সন্ধানে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি পাখি। রাঙামাটি, ১৮...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM
img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM

img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জুলাই স্মৃতি

২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...

১৮ জুলাই ২০২৬ ০৪:৩৮ PM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা

বাংলাদেশের জনপ্রিয়...

২৫ জুন ২০২৬ ১০:৪২ AM
পৃষ্ঠাসমূহ