আসছে শিশির আহমেদ অভিনীত নতুন চলচ্চিত্র ব্যাচেলর ইন ট্রিপ
স্টাফ রিপোর্টার।
আসন্ন পূজা উৎসবে মুক্তির প্রতীক্ষায় রয়েছে আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। চলচ্চিত্রটিতে কর্পোরেট ব্যাচেলর চরিত্রে অভিনয় করেছেন শিশির আহমেদ। এর আগে মাটির পরী, ভালোবাসাপুর, গুন্ডামী চলচ্চিত্রে অভিনয় করেন শিশির। সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধের চলচ্চিত্র কালবেলাতে নায়ক হিসেবে দারুণ অভিনয় করেন শিশির আহমেদ। মঞ্চ দিয়ে অভিনয়ের শুরু। এরপর বিজ্ঞাপন আর নাটকে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। শিশির আহমেদ জানান,‘ ইতিপূর্বে নির্মাতা নাসিম সাহনিকের নাটকে অভিনয়ের অভিজ্ঞতা হয়েছে। তার চলচ্চিত্রে এই প্রথম কাজ করলাম। চলচ্চিত্রটির গল্প দর্শককে আকৃষ্ট করবে। দর্শক চলচ্চিত্রটির চরিত্রগুলোর মাঝে নিজেকে খুঁজে পাবে। বহুমাত্রিক গল্পের এই চলচ্চিত্রটি দর্শকপ্রিয়তা পাবে বলে আমি বিশ্বাস করি।‘ নির্মাতা নাসিম সাহনিক বলেন,‘ শিশির আহমেদ আমার খুব পছন্দের একজন অভিনয় শিল্পী। তিনি চেষ্টা করেন তার সর্বোচ্চ দিয়ে তার চরিত্রটিকে ফুটিয়ে তুলতে। ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রে তার অভিনয় দর্শককে মুগ্ধ করবে।‘ ‘ব্যাচেলর ইন ট্রিপ‘ একটি ট্রাভেল স্টোরি।সাথে রয়েছে রোমান্টিক এবং কমেডি উপাদান। করোনা পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রুপকে নিয়ে এই চলচ্চিত্রের কাহিনী এগিয়ে যায়।চলচ্চিত্রটিতে উঠে এসেছে করোনা পরবর্তী সময়ে মানুষের জীবনকে উপভোগ করার যে তাড়না, সেই বিষয়টি। জীবন যে মহামূল্যবান এই বোধটা সেই সময়ে মানুষের মাঝে বেশ জোড়ালোভাবে কাজ করেছে। মানুষের সেই আবেগটাই কুয়াকাটায় ঘুরতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সমুদ্রপাড়ে রোমাঞ্চ, এডভেঞ্চার এর পাশাপাশি কিছু ক্রাইম গ্রুপের কারণে তৈরি হওয়া বিপদ আর রহস্যও চলচ্চিত্রটিকে করে তুলেছে টানটান উত্তেজনাময়। চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, সজল নূর, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ,মুকিত জাকারিয়া,মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল, নাসিম সাহনিক,শান্তা পল প্রমুখ।
পরিচালক যখন অভিনেতা
স্টাফ রিপোর্টার।
কিছু কিছু পরিচালক ক্যামেরার সামনে নিজেকে সৃজনশীলভাবে উপস্থাপন করেছেন। দিয়েছেন দক্ষতা আর মেধার পরিচয়। এরকম কয়েকজন পরিচালকের গল্প নিয়ে আজকের আয়োজন।
নাসিম...
৩০ জানুয়ারি ২০২৬ ০৪:৩৬ PMনারী নির্মাতার গল্পে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ তোরসা
স্টাফ রিপোর্টার।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রাফাহ নানজিবা তোরসা। চলচ্চিত্রে অভিনয় করছেন। তার সাম্প্রতিক চলচ্চিত্র ‘কাটপিস‘। তোরসা বলেন,‘ দারুণ একটি চলচ্চিত্র ‘কাটপিস‘। দর্শককে আলোড়িত...
২৬ জানুয়ারি ২০২৬ ০৪:৪৭ AMবাংলাদেশের ২০২৫ সালের সেরা ১০ চলচ্চিত্র: শিল্প, দর্শক ও পরিবর্তনের ধারা
স্টাফ রিপোর্টার।
২০২৫ সালটি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ মাইলফলক। শিল্পী, নির্মাতা ও প্রযোজকরা বিভিন্ন ঘরানায় নতুন অভিজ্ঞতা নিয়ে দর্শকের...
১৯ ডিসেম্বর ২০২৫ ০৪:০৮ PMদক্ষিণ কোরিয়ার ২০২৫ সালের চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার.
দক্ষিণ কোরিয়া দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রের জগতে বিশেষ অবস্থানে রয়েছে। কো-সিনেমা (K-Cinema) শুধু নিজ দেশে নয়, আন্তর্জাতিক ফেস্টিভাল, স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং...
১৯ ডিসেম্বর ২০২৫ ০৩:২৮ PMনতুন বিজ্ঞাপনের শুটিং করলেন নির্মাতা নাসিম সাহনিক
স্টাফ রিপোর্টার।
গোয়েন্দাগিরিখ্যাত চলচ্চিত্র নির্মাতা নাসিম সাহনিক আবার ক্যামেরা হাতে নিয়ে শুটিং এ নামলেন। তিনি একটি বিজ্ঞাপন চিত্রের শুটিং করলেন মিরপুর এক এর কম্বাইন্ড...
০৬ ডিসেম্বর ২০২৫ ০৬:১৬ AMরেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
নাসিম সাহনিক
রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হলো এই অঞ্চলের অন্যতম সেরা চলচ্চিত্র উৎসব এবং সৌদি আরবের প্রথম ও একমাত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
টানা ১০ দিন ধরে...
০৫ ডিসেম্বর ২০২৫ ০২:১৪ AMপরিচালক যখন অভিনেতা
স্টাফ রিপোর্টার।
কিছু কিছু পরিচালক ক্যামেরার সামনে নিজেকে সৃজনশীলভাবে উপস্থাপন করেছেন। দিয়েছেন দক্ষতা আর মেধার পরিচয়। এরকম কয়েকজন পরিচালকের গল্প নিয়ে আজকের আয়োজন।
নাসিম...
৩০ জানুয়ারি ২০২৬ ০৪:৩৬ PMনারী নির্মাতার গল্পে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ তোরসা
স্টাফ রিপোর্টার।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রাফাহ নানজিবা তোরসা। চলচ্চিত্রে অভিনয় করছেন। তার সাম্প্রতিক চলচ্চিত্র ‘কাটপিস‘। তোরসা বলেন,‘ দারুণ একটি চলচ্চিত্র ‘কাটপিস‘। দর্শককে আলোড়িত...
২৬ জানুয়ারি ২০২৬ ০৪:৪৭ AMআমাদের প্যারিসের গল্প
আমাদের প্যারিসের গল্প
নাসিম সাহনিক
প্যারিসের আকাশ সেদিন ছিল অদ্ভুত রকমের নীল। জানালার ফাঁক দিয়ে সকালের আলো ঢুকে পড়ছিল ছোট্ট অ্যাপার্টমেন্টের...
১৪ জানুয়ারি ২০২৬ ০৩:২১ PMতারুণ্যের ফ্যাশন
স্টাফ রিপোর্টার.
নিজেকে রুচিশীল হিসেবে উপস্থাপন করার জন্য তরুণীরা বরাবরই চেষ্টা করে থাকে। এজন্য বাজার ঘুরে ফ্যাশনাবল পোশাকগুলোকেই তারা বেছে নেয়। ফ্যাশন...
বাংলাদেশের ২০২৫ সালের সেরা ১০ চলচ্চিত্র: শিল্প, দর্শক ও পরিবর্তনের ধারা
স্টাফ রিপোর্টার।
২০২৫ সালটি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ মাইলফলক। শিল্পী, নির্মাতা ও প্রযোজকরা বিভিন্ন ঘরানায় নতুন অভিজ্ঞতা নিয়ে দর্শকের...
১৯ ডিসেম্বর ২০২৫ ০৪:০৮ PMদক্ষিণ কোরিয়ার ২০২৫ সালের চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার.
দক্ষিণ কোরিয়া দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রের জগতে বিশেষ অবস্থানে রয়েছে। কো-সিনেমা (K-Cinema) শুধু নিজ দেশে নয়, আন্তর্জাতিক ফেস্টিভাল, স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং...
১৯ ডিসেম্বর ২০২৫ ০৩:২৮ PM