ওয়ালটন পেল এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫

2025-07-14 20:27:47 অর্থনীতি
ওয়ালটন পেল এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫

 স্টাফ রিপোর্টার। 

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস এর তৃতীয় সংস্করণে (২০২৫) তিনটি ক্যাটাগরিতে বাংলাদেশের টেক জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটনকে পুরস্কৃত করা হয়েছে। টেকসই ক্লিন এনার্জি উদ্যোগের জন্য ওয়ালটন অর্জন করেছে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৫’। পাশাপাশি বর্ষসেরা সবচেয়ে টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাটাগরিতেও এই পুরস্কার পেয়েছে ওয়ালটন। এছাড়া টেকসই উদ্যোগের মাধ্যমে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় অসামান্য অবদান রাখায় ‘অনারেবল মেনশন’ ব্র্যান্ড হিসেবেও ওয়ালটনকে এ পুরস্কার দেওয়া হয়। শনিবার (১২ জুলাই) রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটনকে তিনটি ক্যাটাগরিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৫’ দেওয়া হয়। পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, “তিন ক্যাটাগরিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করায় ওয়ালটন পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ওয়ালটনকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার প্রদানের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।” তিনি বলেন, “উন্নতমানের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য সামগ্রী উৎপাদনের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় ওয়ালটন প্রতিশ্রুতিবদ্ধ। তাই প্রতিষ্ঠালগ্ন থেকেই পণ্য উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশবান্ধব বিশ্বের সর্বাধুনিক মেশিনারিজ ও প্রযুক্তি স্থাপনের মাধ্যমে কমপ্লায়েন্স মেনে চলছে ওয়ালটন।এছাড়া জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ওয়ালটন ফ্যাক্টরিতে পরিবেশবান্ধব রুফটপ সোলার প্রজেক্টসহ এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন বাংলাদেশের সর্ববৃহৎ ফ্লোটিং সোলার পাওয়ার প্লান্ট স্থাপন করা হয়েছে। ফ্রিজ, এসিতে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক সিএফসি এবং এইচসিএফসি গ্যাস ফেজ আউট প্রকল্প বাস্তবায়নসহ পরিবেশ সুরক্ষায় মেটাল ও প্লাস্টিক রিসাইকেলে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।এরই প্রেক্ষিতে চলতি বছরসহ দুইবার গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড এবং জাতীয় পরিবেশ পদক অর্জন করেছে ওয়ালটন।” সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সহযোগিতায় এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে-টেকসই উন্নয়নের জন্য কাজ করা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়া। এ বছর ২২টি ক্যাটাগরিতে মনোনয়ন গ্রহণ করা হয়। ২৬ মে থেকে ৩০ জুন পর্যন্ত রেজিস্ট্রেশন সময়কালে মোট ৪৫৭টি মনোনয়ন জমা পড়ে। যেখান থেকে কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিসহ ৬০টি টেকসই উদ্যোগকে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৫’ প্রদান করা হয়েছে।

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

ছুটি রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

 স্টাফ রিপোর্টার.

 বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা সাহা মিমকে ছুটি রিসোর্টের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পূর্বাচলে অবস্থিত...

৩০ এপ্রিল ২০২৬ ১২:৩৭ AM
img
বিস্তারিত পড়ুন >

সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড-২০২৫

স্টাফ রিপোর্টার।

 দেশের ব্যবসায়িক পরিমণ্ডলে উদ্যোক্তা ও সফল প্রতিষ্ঠানগুলোর কঠোর পরিশ্রম এবং ব্যতিক্রমী অবদানকে স্বীকৃতি দিতে আসছে বহুল প্রতীক্ষিত সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস...

০৫ ডিসেম্বর ২০২৫ ০৯:১৭ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের সেরামিক শিল্প: সম্ভাবনা, উন্নয়ন ও শীর্ষ ব্র্যান্ড

 স্টাফ রিপোর্টার। 

বাংলাদেশের শিল্পখাতে গত দুই দশকে অভাবনীয় অগ্রগতি ঘটেছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত হচ্ছে সেরামিক শিল্প। আধুনিক প্রযুক্তি, সৃজনশীল নকশা এবং...

০১ আগস্ট ২০২৫ ০৪:৪২ PM

img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের কেবল শিল্প: সম্ভাবনা, অগ্রগতি ও শীর্ষ ব্র্যান্ডসমূহ

স্টাফ রিপোর্টার.

 বাংলাদেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ খাত হিসেবে বর্তমানে কেবল (cable) শিল্পের গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুৎ, টেলিকম, নির্মাণ, আবাসন এবং শিল্পখাতে যেভাবে ব্যাপক...

০১ আগস্ট ২০২৫ ১১:৪৫ AM
img
বিস্তারিত পড়ুন >

ইউএস-বাংলা এয়ারলাইন্সের দ্বাদশ বর্ষে পদার্পণ

স্টাফ রিপোর্টার. 

বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আজ ১৭ জুলাই উদযাপন করছে তাদের দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১৪ সালের এই দিনে ঢাকা-যশোর রুটে...

২৯ জুলাই ২০২৫ ০৫:৫৫ PM
img
বিস্তারিত পড়ুন >

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো বার্জার পেইন্টস

স্টাফ রিপোর্টার.

বছরের অন্যতম সাসটেইনেবল ব্র্যান্ড হিসেবে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।  রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন...

১৭ জুলাই ২০২৫ ১২:৫৩ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

স্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ

আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...

২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫০ AM
img
বিস্তারিত পড়ুন >

নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম


বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM

img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
পৃষ্ঠাসমূহ