ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রে ডিজিটাল কবি আফফান মিতুল
বিনোদন রিপোর্টার.
প্রেক্ষাগৃহে আসছে রোমান্টিক কমেডি অ্যাডভেঞ্চার ঘরানার নতুন চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। গোয়েন্দাগিরিখ্যাত চলচ্চিত্র নির্মাতা নাসিম সাহনিক পরিচালিত ও আম্মাজান ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্রটি ইতিমধ্যে বৈচিত্র্যময় কাস্টিং এর জন্য আলোচিত হয়েছে।সম্প্রতি আনকাট সার্টিফিকেট পেয়েছে চলচ্চিত্রটি। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে চলচ্চিত্রটি শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে। চলচ্চিত্রটিতে ব্যাচেলর ডিজিটাল কবির চরিত্রে অভিনয় করেছেন আফফান মিতুল। চলচ্চিত্রটিতে উঠে এসেছে করোনা পরবর্তী সময়ে মানুষের জীবনকে উপভোগ করার যে তাড়না, সেই বিষয়টি। জীবন যে মহামূল্যবান এই বোধটা সেই সময়ে মানুষের মাঝে বেশ জোড়ালোভাবে কাজ করেছে। মানুষের সেই আবেগটাই কুয়াকাটায় ঘুরতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এমনটাই জানালেন চলচ্চিত্রটিতে অভিনয় করা শিল্পী আফফান মিতুল। চলচ্চিত্রটিতে একজন কর্পোরেট ডিজিটাল কবির চরিত্রে অভিনয় দারুণ উপভোগ করেছেন তিনি। কর্পোরেট ব্যক্তিত্ব হলেও তার ধ্যানজ্ঞান কবিতা। সুন্দরী নারীরা তাকে কবিতা লেখায় প্রেরণা দেয়। কিন্তু বহুগামিতার কারণে তিনি প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে ব্যর্থ হচ্ছেন।আফফান মিতুল জানান,‘ পরিচালক নাসিম সাহনিক ভাইয়ের সাথে চলচ্চিত্রে এটি আমার প্রথম কাজ। তিনি বেশ গুছিয়ে কাজ করেন। তাঁর গল্প বলার ভঙ্গি আর নির্মাণশৈলীর ভক্ত হয়ে গিয়েছি আমি। কমেডি একটি চরিত্রে কাজ করছি। আশা রাখি দর্শক চলচ্চিত্রটি দারুণ উপভোগ করবেন।‘ উল্লেখ্য,চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা,কায়েস আরজু, কচি খন্দকার,তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া,মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, রোজ, শিশির আহমেদ,নাসিম সাহনিক,লাবনি লাকি, রিতু দত্ত প্রমুখ।
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
ঈদুল আজহা ২০২৬-এর আলোচিত চলচ্চিত্র -মাসুদ রানা
স্টাফ রিপোর্টার.
বাংলা চলচ্চিত্রে গোয়েন্দা ও অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি তুলনামূলকভাবে কম নির্মিত হয়। তবে দর্শকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল জনপ্রিয় কাল্পনিক চরিত্র মাসুদ রানাকে বড়...
রকস্টার : পরিবার, শৈশব ও এক বেদনাদায়ক স্মৃতির গল্প
বিনোদন রিপোর্টার.
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ চলচ্চিত্রটি কেবল একটি বিনোদনধর্মী সিনেমা নয়; এটি সমাজের গুরুত্বপূর্ণ কিছু বাস্তব সমস্যা ও মানবিক অনুভূতিকে দর্শকের সামনে...
শুরু হলো দীর্ঘ ধারাবাহিক জীবনের ক্যানভাস এর শুটিং
স্টাফ রিপোর্টার.
সম্প্রতি ঢাকার আফতাবনগর ও রামপুরায় শুরু হলো নতুন দীর্ঘ ধারাবাহিক ‘জীবনের ক্যানভাস‘ এর শুটিং। আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত এই দীর্ঘ ধারাবাহিকে...
১৩ মে ২০২৬ ০১:২৪ PMদম: নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা
নাসিম সাহনিক.
বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমীদের জন্য ঈদুল ফিতর ২০২৬-এ মুক্তিপ্রাপ্ত দম নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা। পরিচালক রেদোয়ান রনি তার স্বতন্ত্র নির্মাণশৈলী দিয়ে...
১৩ এপ্রিল ২০২৬ ০৯:৪৬ AMজি-সিরিজ অগ্নিবীণার ঈদ উৎসব
স্টাফ রিপোর্টার.
বাংলাদেশের অডিও-ভিডিও জগতের মহারাজত্বে যে একাই রাজত্ব করে চলছে, সেই জি-সিরিজ আবারও হাজির ঈদের রঙিন আনন্দযজ্ঞ নিয়ে। বছরের পর বছর ধরে জি-সিরিজ ও অগ্নিবীণা প্রমাণ করে...
২০ মার্চ ২০২৬ ০৮:৩৩ AMবৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PMজুলাই স্মৃতি
২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...
১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AMবাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা
বাংলাদেশের জনপ্রিয়...
২৫ জুন ২০২৬ ০৪:৪২ AM