ব্যাচেলর ব্যবসায়ীর চরিত্রে সুবর্ণা সাঈদ

2025-02-27 11:39:27 বিনোদন
ব্যাচেলর ব্যবসায়ীর চরিত্রে সুবর্ণা সাঈদ

বিনোদন রিপোর্টার.

 মডেল ও অভিনেত্রী সুবর্ণা সাঈদ সাংস্কৃতিক চর্চা নিয়েই মেতে থাকতে পছন্দ করেন।মাঝে মাঝেই অভিনয় করছেন বৈচিত্র্যময় বিভিন্ন ফিকশনে। সম্প্রতি  তিনি অভিনয় করেছেন ‘ব্যাচেলর ইন ট্রিপ‘ নামক চলচ্চিত্রে। আম্মাজান ফিল্মস প্রযোজিত চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা,কায়েস আরজু, কচি খন্দকার,তারেক মাহমুদ,মুকিত জাকারিয়া,মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি,আফফান মিতুল,নাসিম সাহনিক,রিতু দত্ত প্রমুখ।  সম্প্রতি আনকাট সার্টিফিকেট পেয়েছে চলচ্চিত্রটি। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে চলচ্চিত্রটি শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে। চলচ্চিত্রটিতে সুবর্ণা সাঈদ একজন ব্যাচেলর ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন। পৈতৃক সূত্রে পাওয়া ব্যবসা আর সম্পত্তির কারণে বেশ ধনী তিনি। ব্যবসা সামলাতে গিয়ে সময়মতো বিয়ে করা হয়নি। তাই ব্যাচেলর জীবনের ইতি টানার জন্য বেশ মনোযোগী তিনি।   জানা গেছে,গোয়েন্দাগিরিখ্যাত চলচ্চিত্র পরিচালক নাসিম সাহনিকের নতুন চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। এটিএকটি ট্রাভেল স্টোরি। করোনা পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রুপকে নিয়ে এই চলচ্চিত্রের কাহিনী এগিয়ে যায়। চলচ্চিত্রটিতে উঠে এসেছে করোনা পরবর্তী সময়ে মানুষের জীবনকে উপভোগ করার যে তাড়না, সেই বিষয়টি।  জীবন যে মহামূল্যবান এই বোধটা সেই সময়ে মানুষের মাঝে বেশ জোড়ালোভাবে কাজ করেছে। মানুষের সেই আবেগটাই কুয়াকাটায় ঘুরতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এমনটাই জানালেন চলচ্চিত্রটির পরিচালক নাসিম সাহনিক। এই পরিচালক আরও জানান, সুবর্ণা সাঈদ চলচ্চিত্রটিতে অনবদ্য অভিনয় করেছেন।  দর্শক তাঁকে স্ক্রীনে দেখে আপ্লুত হবেন। প্রযোজক মামুনুর ইসলাম জানান, এক ঝাঁক মেধাবী শিল্পীর আর কলাকুশলীদের  সমন্বয়ে নির্মাণ করা হয়েছে ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রটি। মনোমুগ্ধকর লোকেশন আর শক্তিশালী চিত্রনাট্য চলচ্চিত্রটিকে দিয়েছে বিশেষ মাত্রা। সুবর্ণা সাঈদ তাঁর সেরাটাই চলচ্চিত্রটিতে দিয়েছেন। যতটুকু সময় তিনি স্ক্রীনে ছিলেন বলা যায় অসাধারণ পারফরম্যান্স করেছেন। দর্শকের প্রতি অনুরোধ থাকবে সুন্দর এই চলচ্চিত্রটি উপভোগ করার। 

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম


বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৩ PM
img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

ঈদুল আজহা ২০২৬-এর আলোচিত চলচ্চিত্র -মাসুদ রানা

স্টাফ রিপোর্টার.
বাংলা চলচ্চিত্রে গোয়েন্দা ও অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি তুলনামূলকভাবে কম নির্মিত হয়। তবে দর্শকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল জনপ্রিয় কাল্পনিক চরিত্র মাসুদ রানাকে বড়...

১১ জুন ২০২৬ ০৭:৪৭ PM

img
বিস্তারিত পড়ুন >

রকস্টার : পরিবার, শৈশব ও এক বেদনাদায়ক স্মৃতির গল্প

বিনোদন রিপোর্টার.
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ চলচ্চিত্রটি কেবল একটি বিনোদনধর্মী সিনেমা নয়; এটি সমাজের গুরুত্বপূর্ণ কিছু বাস্তব সমস্যা ও মানবিক অনুভূতিকে দর্শকের সামনে...

০৩ জুন ২০২৬ ১০:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

শুরু হলো দীর্ঘ ধারাবাহিক জীবনের ক্যানভাস এর শুটিং

স্টাফ রিপোর্টার.

 সম্প্রতি ঢাকার আফতাবনগর ও রামপুরায় শুরু হলো নতুন দীর্ঘ ধারাবাহিক ‘জীবনের ক্যানভাস‘ এর শুটিং। আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত এই দীর্ঘ ধারাবাহিকে...

১৩ মে ২০২৬ ০৭:২৪ PM
img
বিস্তারিত পড়ুন >

দম: নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা

নাসিম সাহনিক. 

বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমীদের জন্য ঈদুল ফিতর ২০২৬-এ মুক্তিপ্রাপ্ত দম নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা। পরিচালক রেদোয়ান রনি তার স্বতন্ত্র নির্মাণশৈলী দিয়ে...

১৩ এপ্রিল ২০২৬ ০৩:৪৬ PM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম


বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM
img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM

img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জুলাই স্মৃতি

২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...

১৮ জুলাই ২০২৬ ০৪:৩৮ PM
পৃষ্ঠাসমূহ