বন্যাপরবর্তী পুনর্বাসন সহায়তায় রবি’র বিভিন্ন উদ্যোগ
স্টাফ রিপোর্টার.
ফেনীতে বন্যাকবলিত মানুষের পুনর্বাসনে শিক্ষা, কৃষি ও পরিবেশ বিষয়ক বিভিন্ন উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর রবি আজিয়াটা পিএলসি। সম্প্রতি গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় ফেনীর পরশুরামে ক্ষতিগ্রস্তদের মধ্যে দুর্যোগ-পরবর্তী সক্ষমতা তৈরির লক্ষ্যে এসব টেকসই উদ্যোগ নিয়েছে কোম্পানিটি ।
চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বর মাসে বৃহত্তর ফেনী ও নোয়াখালীতে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় অসংখ্য মানুষ গৃহহীন হয়েছেন। জীবিকা হারিয়েছেন কৃষকসহ অনেক পেশার মানুষ। শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ অবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহযোগিতা প্রদানে কাজ করেছে রবির সাসটেইনেবিলিটি টিম।
সম্প্রতি বন্যা পরবর্তী দীর্ঘমেয়াদি সহযোগিতা কার্যক্রমও হাতে নিয়েছে রবি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ফেনীর পরশুরামের চারটি বিদ্যালয় ও মাদ্রাসার ১ হাজার ৫শ’ শিক্ষার্থীর জন্য শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রত্যেক প্যাকেজে রয়েছে খাতা, কলম, জ্যামিতি বক্স ও স্কুল ব্যাগ। শিক্ষার্থীদের নতুন উদ্যমে পড়াশোনায় উৎসাহ যোগাবে এই স্টেশনারি প্যাকেজটি। পাশাপাশি ১শ’টি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে সবজির বীজ ও সার সরবরাহ করা হয়েছে। এই উদ্যোগ কৃষকদের পুনরায় চাষাবাদে সহায়তা করবে এবং স্থানীয় খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়ক হবে।
বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে ১ হাজার ঔষধি ও ফলজ গাছ রোপণ করা হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে এই উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া বন্যাদুর্গতদের পুনর্বাসন প্রচেষ্টার অংশ হিসেবে, রবি তার কর্মীদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করেছে।
রবির পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি পরিচালক শরীফ শাহ জামাল রাজ বলেন, ‘টেকসই উন্নয়ন নিয়ে আমাদের প্রতিশ্রুতি শুধু ব্যবসায়িক কার্যক্রমে সীমাবদ্ধ নয়; মানুষের জীবনে অর্থবহ পরিবর্তন আনার বিষয়ে আমরা সচেতন। রবি আজিয়াটা পিএলসি এবং গিভ বাংলাদেশ ফাউন্ডেশন ফেনীর সীমান্তবর্তী পরশুরাম উপজেলায় বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে একসাথে কাজ করছে। এ উদ্যোগ তাদের জীবন পুনর্গঠনে এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। রবি একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ।‘
ওয়ালটন প্লাজা ঈদ ক্যাম্পেইনে বিশেষ ডিসকাউন্ট ও ফ্রি এয়ার টিকিট
স্টাফ রিপোর্টার.
পবিত্র রমজান মাসজুড়ে দেশব্যাপী বিশেষ ঈদ ক্যাম্পেইন চালু করেছে দেশের ইলেকট্রনিক্স পণ্যের সর্ববৃহৎ বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা।...
০৫ মার্চ ২০২৬ ০৬:৩৬ PMব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের টিকেট কিনলেই রয়েছে পারফেক্ট ইলেকট্রনিকস এর পক্ষ থেকে পুরস্কার
স্টাফ রিপোর্টার।
আসন্ন পূজা উৎসবে মুক্তির প্রতীক্ষায় রয়েছে আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। চলচ্চিত্রটিতে ইলেকট্রনিকস...
১৯ আগস্ট ২০২৫ ০৫:৪০ AMনতুন ইকোসিস্টেম উন্মোচন করেছে ‘গ্রামীণফোন ওয়ান’
স্টাফ রিপোর্টার.
গ্রাহক-কেন্দ্রিকতা ও ডিজিটাল ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে ‘গ্রামীণফোন ওয়ান’ নামে অভিনব এক উদ্যোগের উন্মোচন করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান...
১৬ জুলাই ২০২৫ ০৬:৪৮ PMর্যানকনের মিতসুবিশি এক্সপ্যান্ডারের উদ্বোধন
বাংলাদেশে নতুন করে মিতসুবিশি এক্সপ্যান্ডার উন্মোচন করলো র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ। অত্যাধুনিক ১.৫ লিটার মাইভেক ইঞ্জিনচালিত এই সাত আসনের এসইউভি-টি স্থানীয় উদ্ভাবন ও জাপানি প্রযুক্তির...
১৬ জুলাই ২০২৫ ০৬:৪১ PMজাপানি ব্রান্ড সিটিজেনের সাথে স্মার্ট টেকনোলজিসের যাত্রা
স্টাফ রিপোর্টার।
বিশ্বখ্যাত জাপানি ব্রান্ড সিটিজেন এর পস (পয়েন্ট অব সেল), বারকোড ও লেভেল প্রিন্টার বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ২৪ জুন ২০২৫ তারিখে...
২৯ জুন ২০২৫ ০৩:৩৩ AMটেকনোর ফ্ল্যাগশিপ স্টোর ঢাকায় চালু
স্টাফ রিপোর্টার.
সম্প্রতি উত্তরার সেন্টার পয়েন্টে অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টেকনো ফ্ল্যাগশিপ স্টোরের জমকালো উদ্বোধন হলো। এই ফ্ল্যাগশিপ স্টোরটি বাংলাদেশে টেকনোর যাত্রায় একটি...
০৫ জুন ২০২৫ ০৮:৩২ AMবৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PMজুলাই স্মৃতি
২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...
১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AMবাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা
বাংলাদেশের জনপ্রিয়...
২৫ জুন ২০২৬ ০৪:৪২ AM