সাফ জয়ী নারী ফুটবলারদের সম্মাননা দিল সাউথইস্ট ব্যাংক
স্টাফ রিপোর্টার.
সাউথইস্ট ব্যাংক পিএলসি.সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য এবং স্টাফদের সম্মাননা জানাতে তাদের প্রধান কার্যালয়ে এক সংবর্ধনার আয়োজন করেছে। বৃহস্পতিবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ মোহাম্মদ আওয়াল।
সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান এম. এ. কাশেম অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক আজিম উদ্দিন আহমেদ, মিসেস জোসনা আরা কাশেম, মিসেস দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মো. ছাদেক হোসাইন অনুষ্ঠানটি পরিচালনা করেন।অনুষ্ঠানে সাফ জয়ী নারী দলের প্রত্যেক খেলোয়াড় এর জন্য ৩ লাখ টাকা ও কোচিং স্টাফদের জন্য ১ লাখ টাকা করে বিশেষ আর্থিক সম্মাননা প্রদান করা হয় এবং প্রত্যেকের ব্যাংক একাউন্ট এর বিপরীতে একটি করে দেশে এবং বিদেশে ব্যবহারযোগ্য ভিসা ডেবিট কার্ড হস্তান্তর করা হয়। যা তাদের এই অসামান্য অর্জনকে আরও উৎসাহিত করতে সাউথইস্ট ব্যাংকের পক্ষ থেকে উপহারস্বরূপ।
উল্লেখ্য, বাংলাদেশে কোনো বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে সাউথইস্ট ব্যাংকই প্রথম সাফ জয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা এবং আর্থিক সম্মাননা প্রদান করেছে। এই সংবর্ধনা নারী ফুটবলের প্রতি ব্যাংকটির অবিচল সমর্থন এবং দেশের ক্রীড়া উন্নয়নের প্রতি তাদের দায়বদ্ধতার প্রতিফলন। সাউথইস্ট ব্যাংক পিএলসি. নারী ক্রীড়ার উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
অনুষ্ঠানের শেষে ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের অদম্য মেয়েরা যেভাবে নেপালের বিপুল সমর্থকদের চ্যালেঞ্জকে অতিক্রম করে বিজয় ছিনিয়ে এনেছে, তা জাতিকে গর্বিত করেছে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। আমাদের দেশের অদম্য মেয়েরা উন্নত সুযোগ সুবিধা ছাড়াই, অনেক সংগ্রাম এবং পরিশ্রম করে এই পর্যায়ে সাফল্য এনে দিয়েছে। সাউথইস্ট ব্যাংক বরাবরের মতো নারীর ক্ষমতায়ন, অধিকার এবং নারী ক্রীড়ার প্রতি তার অবিচল সমর্থন এবং বাংলাদেশের সার্বিক ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
গেমপ্লিফ্লাই: খেলাধুলার ভালোবাসা থেকে একটি সামাজিক উদ্যোগ
স্টাফ রিপোর্টার.
গেমপ্লিফ্লাই (#GAMEPLIFY) প্রচলিত সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে যুব সমাজকে মুক্ত রাখতে গ্যাম্বলিং, বেটিং ও জুয়ামুক্ত একটি বিকল্প সামাজিক মাধ্যম হিসেবে কাজ...
১০ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৪ PMবাংলাদেশ-ইউএই ক্রিকেট সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন
স্টাফ রিপোর্টার.
শুরু হচ্ছে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ...
১৭ মে ২০২৫ ০৬:০৯ AMডিপিএলে অর্থসংকটে উত্তাল পারটেক্স, ম্যাচ বয়কটের ঘোষণা
পারিশ্রমিক বঞ্চনায় উত্তপ্ত ডিপিএল, পারটেক্স ক্রিকেটারদের অনুশীলন বর্জন ও ম্যাচ বয়কটের হুমকি
bengalivoices.com ক্রীড়া প্রতিবেদক | ৯ এপ্রিল ২০২৫, বুধবার
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবারও...
১০ এপ্রিল ২০২৫ ০৪:০০ AMনাসির ফিরলেন, ফিরল জয়ের হাসি
নাসির ফিরলেন, ফিরল জয়ের হাসিও
BengaliVoices.com | স্পোর্টস ডেস্ক | ৭ এপ্রিল ২০২৫
দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরে নিজের দলকে জয়ে ফিরিয়ে আনলেন বাংলাদেশ ক্রিকেটের একসময়ের তারকা...
০৭ এপ্রিল ২০২৫ ১০:৪৯ AMঈদের আনন্দে বাফুফের বিশেষ মুহূর্ত: জামাল-হামজার ভিডিও বার্তায় কি আছে ?
**"ঈদের ছুটিতে জাতীয় ফুটবলাররা, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন হামজা-জামাল"**
**বিশেষ প্রতিবেদন:**
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা এখন ছুটিতে।...
**"ঈদের শুভেচ্ছা জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো, আল-নাসরের জার্সিতেই চলছে জয়রথ"**
**"ঈদের শুভেচ্ছা জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো, আল-নাসরের জার্সিতেই চলছে জয়রথ"**
**বিশেষ প্রতিবেদন:**
বিশ্ব ফুটবলের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ...
বৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PMজুলাই স্মৃতি
২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...
১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AMবাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা
বাংলাদেশের জনপ্রিয়...
২৫ জুন ২০২৬ ০৪:৪২ AM