ডিপিএলে অর্থসংকটে উত্তাল পারটেক্স, ম্যাচ বয়কটের ঘোষণা
পারিশ্রমিক বঞ্চনায় উত্তপ্ত ডিপিএল, পারটেক্স ক্রিকেটারদের অনুশীলন বর্জন ও ম্যাচ বয়কটের হুমকি
bengalivoices.com ক্রীড়া প্রতিবেদক | ৯ এপ্রিল ২০২৫, বুধবার
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবারও ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এবার পারিশ্রমিক না পাওয়ায় আনুষ্ঠানিক অভিযোগ করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা, এবং দিয়েছেন ম্যাচ বয়কটের হুমকি।
বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বরাবর লিখিত অভিযোগ জমা দেন পারটেক্সের খেলোয়াড়রা। যদিও নিজামউদ্দিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়নি, তবুও তার অফিসে চিঠিটি পৌঁছে দেন তারা।
ক্রিকেটারদের দাবি, দীর্ঘদিন ধরে ক্লাবের সঙ্গে যোগাযোগ করে পারিশ্রমিক আদায়ে ব্যর্থ হয়েছেন তারা। এরই প্রতিবাদে আজ সকালের অনুশীলনে অংশ নেননি পারটেক্সের খেলোয়াড়রা। পাশাপাশি দাবি পূরণ না হলে আগামী ম্যাচে অংশ না নেওয়ার হুমকিও দিয়েছেন।
পারটেক্সের অভিজ্ঞ ক্রিকেটার মুক্তার বলেন,
"এটা এক দিনের ঘটনা না। আমরা অনেকদিন ধরেই চেষ্টা করছি, কিন্তু ক্লাব কোনো সহযোগিতা করছে না। এজন্য আজ আমরা অনুশীলন বর্জন করেছি। কাল ম্যাচেও অংশ নেব না—এই সিদ্ধান্ত নিয়েছি।"
তিনি আরও বলেন,
"আমাদের পারিশ্রমিক এমনিতেই অনেক কম। কারও এক লাখ, কারও দশ হাজার—তাও আমরা পুরোপুরি পাচ্ছি না। মাত্র ৪-৫ জনের অর্ধেক পারিশ্রমিক দেয়া হয়েছে, বাকিদের ১০ বা ২০ শতাংশ।”
অবস্থা এতটাই সংকটাপন্ন যে ক্লাব কর্তৃপক্ষ নাকি তৃতীয় বিভাগের কিছু নতুন ক্রিকেটার রেজিস্ট্রেশন করিয়ে ম্যাচে খেলাতে চাইছেন। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য ক্লাবের পক্ষ থেকে পাওয়া যায়নি।
গত বিপিএলেও এমন পারিশ্রমিক জটিলতা দেখা গিয়েছিল। এবার ডিপিএলেও দেখা দিল একই চিত্র—যা দেশের ঘরোয়া ক্রিকেট ব্যবস্থার স্থিতিশীলতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।
গেমপ্লিফ্লাই: খেলাধুলার ভালোবাসা থেকে একটি সামাজিক উদ্যোগ
স্টাফ রিপোর্টার.
গেমপ্লিফ্লাই (#GAMEPLIFY) প্রচলিত সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে যুব সমাজকে মুক্ত রাখতে গ্যাম্বলিং, বেটিং ও জুয়ামুক্ত একটি বিকল্প সামাজিক মাধ্যম হিসেবে কাজ...
১০ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৪ PMবাংলাদেশ-ইউএই ক্রিকেট সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন
স্টাফ রিপোর্টার.
শুরু হচ্ছে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ...
১৭ মে ২০২৫ ০৬:০৯ AMনাসির ফিরলেন, ফিরল জয়ের হাসি
নাসির ফিরলেন, ফিরল জয়ের হাসিও
BengaliVoices.com | স্পোর্টস ডেস্ক | ৭ এপ্রিল ২০২৫
দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরে নিজের দলকে জয়ে ফিরিয়ে আনলেন বাংলাদেশ ক্রিকেটের একসময়ের তারকা...
০৭ এপ্রিল ২০২৫ ১০:৪৯ AMঈদের আনন্দে বাফুফের বিশেষ মুহূর্ত: জামাল-হামজার ভিডিও বার্তায় কি আছে ?
**"ঈদের ছুটিতে জাতীয় ফুটবলাররা, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন হামজা-জামাল"**
**বিশেষ প্রতিবেদন:**
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা এখন ছুটিতে।...
**"ঈদের শুভেচ্ছা জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো, আল-নাসরের জার্সিতেই চলছে জয়রথ"**
**"ঈদের শুভেচ্ছা জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো, আল-নাসরের জার্সিতেই চলছে জয়রথ"**
**বিশেষ প্রতিবেদন:**
বিশ্ব ফুটবলের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PMজুলাই স্মৃতি
২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...
১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AMবাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা
বাংলাদেশের জনপ্রিয়...
২৫ জুন ২০২৬ ০৪:৪২ AMবাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি চলচ্চিত্র
বাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি...
২৪ জুন ২০২৬ ০৬:০১ AMবাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয় শিল্পী
বাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয়...
২৩ জুন ২০২৬ ০৬:৫৪ PMবাংলাদেশী অভিনেত্রী তানজিকা আমিন ..
বাংলাদেশী অভিনেত্রী তানজিকা...
২৩ জুন ২০২৬ ০৬:৪৯ PM