মার্সেল পণ্য কিনে ফ্রি গাড়ি পাওয়ার সুযোগ
স্টাফ রিপোর্টার.
দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ শুরু করেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল। এই সিজনে মার্সেল ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে ক্রেতারা গাড়ি ফ্রি পেতে পারেন। এছাড়াও আছে লাখ লাখ টাকার নিশ্চিত উপহার। চলতি বছরের ১০ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুযোগ পাবেন ক্রেতারা।গত ৯ অক্টোবর, ২০২৪ রাজধানীর বসুন্ধরায় মার্সেল কর্পোরেট অফিসে আয়োজিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানানো হয়।
সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্সেলের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহমেদ, মার্সেলের হেড অব বিজনেস মো. মতিউর রহমান এবং মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক (উত্তর) ইনচার্জ কুদরত-ই খুদা, দক্ষিণের ইনচার্জ নূরুল ইসলাম রুবেল, ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা প্রমুখ।
মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান বলেন, মার্সেল এখন দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। মার্সেল ক্রেতাদের হাতে সাশ্রয়ী দামে আন্তর্জাতিক মানের পণ্য তুলে দেওয়ার পাশাপাশি বছরব্যাপী নানা ধরনের সুবিধাও দিয়ে থাকে। এরই অংশ হিসেবে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এর আওতায় মার্সেল পণ্যের ক্রেতাদের গাড়ি ফ্রি পাওয়ার সুযোগসহ লাখ লাখ টাকার নিশ্চিত উপহার দিচ্ছে মার্সেল।
অনুষ্ঠানে ডিজিটাল ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরেন মার্সেলের হেড অব বিজনেস মো. মতিউর রহমান। তিনি বলেন, সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন। ইতোমধ্যে ক্যাম্পেইনের ২০টি সিজন বেশ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি সিজনেই গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। এরই পরিপ্রেক্ষিতে শুরু করা হয়েছে সিজন-২১। পূর্বের মতো ডিজিটাল ক্যাম্পেইনের এই সিজনও শতভাগ সফল হবে বলে আমাদের প্রত্যাশা।অনুষ্ঠানে জানানো হয়, সিজন-২১ চলাকালীন ক্রেতারা দেশের যে কোনো মার্সেল পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কেনার পর ক্রেতার নাম, মোবাইল নাম্বারসহ সংশ্লিষ্ট পণ্যের বারকোড নাম্বার ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে মার্সেলের কাছ থেকে ফিরতি এসএমএসের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন গাড়িসহ লাখ লাখ টাকার নিশ্চিত উপহার। সংশ্লিষ্ট মার্সেল শোরুম কর্তৃপক্ষ ক্রেতাদের প্রাপ্য উপহার বুঝিয়ে দেবে।
উল্লেখ্য, বিক্রয়োত্তর সেবা কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ গড়ে তুলছে মার্সেল। সেজন্য দেশব্যাপী চলছে ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইন চলাকালীন পণ্য কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যে কোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। অন্যদিকে, সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ক্যাম্পেইনের প্রতিটি সিজনেই গ্রাহকদের নানা সুবিধা দিচ্ছে মার্সেল।
ওয়ালটন প্লাজা ঈদ ক্যাম্পেইনে বিশেষ ডিসকাউন্ট ও ফ্রি এয়ার টিকিট
স্টাফ রিপোর্টার.
পবিত্র রমজান মাসজুড়ে দেশব্যাপী বিশেষ ঈদ ক্যাম্পেইন চালু করেছে দেশের ইলেকট্রনিক্স পণ্যের সর্ববৃহৎ বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা।...
০৫ মার্চ ২০২৬ ০৬:৩৬ PMব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের টিকেট কিনলেই রয়েছে পারফেক্ট ইলেকট্রনিকস এর পক্ষ থেকে পুরস্কার
স্টাফ রিপোর্টার।
আসন্ন পূজা উৎসবে মুক্তির প্রতীক্ষায় রয়েছে আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। চলচ্চিত্রটিতে ইলেকট্রনিকস...
১৯ আগস্ট ২০২৫ ০৫:৪০ AMনতুন ইকোসিস্টেম উন্মোচন করেছে ‘গ্রামীণফোন ওয়ান’
স্টাফ রিপোর্টার.
গ্রাহক-কেন্দ্রিকতা ও ডিজিটাল ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে ‘গ্রামীণফোন ওয়ান’ নামে অভিনব এক উদ্যোগের উন্মোচন করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান...
১৬ জুলাই ২০২৫ ০৬:৪৮ PMর্যানকনের মিতসুবিশি এক্সপ্যান্ডারের উদ্বোধন
বাংলাদেশে নতুন করে মিতসুবিশি এক্সপ্যান্ডার উন্মোচন করলো র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ। অত্যাধুনিক ১.৫ লিটার মাইভেক ইঞ্জিনচালিত এই সাত আসনের এসইউভি-টি স্থানীয় উদ্ভাবন ও জাপানি প্রযুক্তির...
১৬ জুলাই ২০২৫ ০৬:৪১ PMজাপানি ব্রান্ড সিটিজেনের সাথে স্মার্ট টেকনোলজিসের যাত্রা
স্টাফ রিপোর্টার।
বিশ্বখ্যাত জাপানি ব্রান্ড সিটিজেন এর পস (পয়েন্ট অব সেল), বারকোড ও লেভেল প্রিন্টার বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ২৪ জুন ২০২৫ তারিখে...
২৯ জুন ২০২৫ ০৩:৩৩ AMটেকনোর ফ্ল্যাগশিপ স্টোর ঢাকায় চালু
স্টাফ রিপোর্টার.
সম্প্রতি উত্তরার সেন্টার পয়েন্টে অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টেকনো ফ্ল্যাগশিপ স্টোরের জমকালো উদ্বোধন হলো। এই ফ্ল্যাগশিপ স্টোরটি বাংলাদেশে টেকনোর যাত্রায় একটি...
০৫ জুন ২০২৫ ০৮:৩২ AMবাংলাদেশে শিশু ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ বিস্তার, কারণ ও প্রতিকার
বাংলাদেশে শিশু ধর্ষণ ও বলাৎকার বর্তমানে এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রতিদিন সংবাদপত্র, টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু নির্যাতনের নানা মর্মান্তিক খবর প্রকাশিত...
২৬ মে ২০২৬ ১০:৫১ AMবাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনা: কারণ, প্রভাব ও প্রতিকার
স্টাফ রিপোর্টার.
বর্তমান সময়ে বাংলাদেশে মোটরসাইকেল একটি অত্যন্ত জনপ্রিয় যানবাহন। দ্রুত চলাচল, কম খরচ এবং সহজে যেকোনো স্থানে পৌঁছানোর সুবিধার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ...
ফ্যাশন সচেতন তরুণী
ফ্যাশন সচেতন তরুণীরা পরছেন বিভিন্ন ব্র্যান্ডের...
২৬ মে ২০২৬ ১০:২৫ AMঈদে ক্রেতাদের জন্য ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও পিকআপ সেবা চালু করল এপেক্স
স্টাফ রিপোর্টার.
দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেড ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটা আরও সহজ করতে নতুন দুটি সেবা চালু করেছে- ‘বাই অনলাইন,...
২৬ মে ২০২৬ ১০:২১ AMঈদে আসছে নাসিম সাহনিকের বিশেষ নাটক
স্টাফ রিপোর্টার.
আসন্ন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে প্রচারিত হবে লেখক ও নির্মাতা নাসিম সাহনিকের বিশেষ একক নাটক ‘আমাদের প্রিয় স্যার‘। নাসিম সাহনিক রচিত এই নাটকে বিভিন্ন চরিত্রে...
১৫ মে ২০২৬ ০৮:৩২ AMশুরু হলো দীর্ঘ ধারাবাহিক জীবনের ক্যানভাস এর শুটিং
স্টাফ রিপোর্টার.
সম্প্রতি ঢাকার আফতাবনগর ও রামপুরায় শুরু হলো নতুন দীর্ঘ ধারাবাহিক ‘জীবনের ক্যানভাস‘ এর শুটিং। আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত এই দীর্ঘ ধারাবাহিকে...
১৩ মে ২০২৬ ০১:২৪ PM