অবিশ্বাস্য ফিচার এবং প্রিমিয়াম ডিজাইনের হেলিও ৯০
স্টাফ রিপোর্টার.
এডিসন গ্রুপের প্রিমিয়াম হ্যান্ডসেট ব্র্যান্ড হেলিও তাঁদের স্মার্টফোন লাইনআপে উদ্বোধন করলো নতুন স্মার্টফোন হেলিও ৯০। ১৯ হাজার ৯৯৯ টাকার এই স্মার্টফোনটিতে রয়েছে বর্তমান বাজারে দাম অনুযায়ী সবচেয়ে অত্যাধুনিক ফিচার।
হেলিও ৯০ সম্পর্কে এডিসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহিদ বলেন, “এডিসন গ্রুপ সবসময় চেষ্টা করে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে উন্নত প্রযুক্তির হ্যান্ডসেট সরবরাহ করার জন্য। হেলিও ৯০ এরকমই একটি প্রচেষ্টার ফসল।”
হেলিও ৯০ তে আছে লেটেস্ট এ্যান্ড্রোয়েড ১৪ অপারেটিং সিস্টেম। একেবারে লেটেস্ট এ্যান্ড্রোয়েড থাকার কারণে ব্যবহারকারিরা পাবেন গুগলের সব অত্যাধুনিক ফিচার এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেইস। এছাড়াও এ্যান্ড্রোয়েড ১৪ এ গ্রাহকেরা উপভোগ করতে পারবেন হাই পারফরম্যান্স, এ্যাপ ওপেনিং এবং অত্যাধুনিক কাস্টমাইজেশন অপশন।
হ্যালিও ৯০ স্মার্টফোনটিতে আছে ৬.৭ ইঞ্চ ১২০ হার্জের ফুল এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে এবং এক্সট্রা প্রোটেকশন হিসেবে আছে কর্নিং গরিলা গ্লাস ৫ এছাড়াও আছে ইনডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর। কন্টেন্ট স্ট্রিমিং, গেমিং বা দৈনন্দিন কাজে এই ডিসপ্লে টি আপনাকে দিবে অসাধারণ ভিজুয়াল এক্সপেরিয়েন্স।
চিপসেট হিসেবে এই হ্যান্ডসেটটিতে আছে মিডিয়াটেক এর গেমিং চিপসেট ৬ ন্যানোমিটার হেলিও জি৯৯ এবং প্রসেসরে আছে বিদ্যুৎ গতির ২.২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। এই ডায়নামিক ডুও আপনাকে দিবে মাল্টিটাস্কিং, স্মুথ এ্যাপ ট্রানজিশন এবং ভারী গেমস খেলার সুপার ফাস্ট ইউজার এক্সপেরিয়েন্স। এতে আছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি UMCP5 টাইপ ইন্টার্নাল স্টোরেজ যা দিয়ে আপনি স্টোর করতে পারবেন অনেক অনেক এ্যাপ্লিকেশন, ছবি বা ভিডিও। UMCP5 মেমরি প্রযুক্তি থাকার কারনে ডেটা ট্রান্সফার হবে অনেক দ্রুত। এছাড়াও এক্সটার্নাল মেমোরি কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ বাড়ানো যাবে ৫১২ জিবি পর্যন্ত।
ফটোগ্রাফি প্রেমীদের জন্য, হেলিও ৯০ নিয়ে এসেছে ৬৪ মেগাপিক্সেল এর এ আই চালিত প্রাইমারি ক্যামেরা যার সাথে অটো-ফোকাস এবং f/1.8 অ্যাপারচার রয়েছে, যা স্বল্প আলোতেও উজ্জ্বল এবং ভালো মানের ছবি তুলতে সক্ষম। এছাড়াও সাথে রয়েছে একটি ২MP ম্যাক্রো লেন্স, যা ব্যবহারকারীদের তোলা ছবির সুক্ষ ডিটেইলস সহজেই ক্যাপচার করতে সক্ষম। ৩২MP ফ্রন্ট ক্যামেরা সহ ফেস ফোকাস ফিচারটি ব্যবহারকারীর সেলফিগুলো হবে নিখুঁত এবং ভিডিও কল হবে অত্যন্ত মসৃণ, যা সোশ্যাল মিডিয়া প্রেমীদের জন্য একটি অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য।
হেলিও ৯০ তে রয়েছে ৫০০০mAh লি-পলিমার ব্যাটারি, যা সারাদিন ধরে নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করা যাবে। ব্যবহারকারী যাই করুক না কেন, এই ব্যাটারি ব্যবহারকারীর লাইফস্টাইলের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম এ ছাড়া চার্জিং এর ক্ষেত্রে ৩৩W ফাস্ট চার্জার দ্রুত চার্জিং নিশ্চিত করে
হেলিও ৯০ ফোনটি ৪G/৩G/২G, Wi-Fi, GPS-AGPS, BeiDou /GLONASS/Galileo, এবং OTG ব্যবহার করার মতো ডিজাইন করা হয়েছে, যা ব্যবহারকারীর যে কোনো প্রয়োজন মেটাতে সক্ষম। যখন নিরাপত্তার কথা আসে, ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দ্রুত এবং নিরাপদে ব্যবহারকারীর ডিভাইসে অ্যাক্সেস নিশ্চিত করে। এছাড়াও জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর এর পাশাপাশি জাইরোস্কোপ সেন্সর এবং ম্যাগনেটিক সেন্সরও আছে এই হ্যান্ডসেটটিতে। তাছাড়াও, এই হ্যান্ডসেটতিতে আরো কিছু স্পেশাল ফিচার আছে যেমন, ডুয়াল ক্যামেরা মোড, এন্টি থেফট এ্যালার্ম, এজ লাইটিং মোড, নয়েজ ক্যানসেলেশন ইত্যাদি।
অবিশ্বাস্য ফিচার এবং প্রিমিয়াম ডিজাইনের সাথে তিনটি চমৎকার রঙের অপশন – স্পেস ব্ল্যাক, থান্ডার হোয়াইট এবং কসমিক গোল্ড সহ হেলিও ৯০ ব্যবহারকারীর দৈনন্দিন জীবনে এনে দিবে সৌন্দর্য ও নান্দনিকতা। স্লিম ডিজাইন এবং উজ্জ্বল রঙ সহ, এই স্মার্টফোনটি কেবল অসাধারণ পারফরম্যান্সই দেয় না, এটি দেখতে এবং হাত দিয়ে ধরতেও প্রিমিয়াম অনুভূতি দিবে।
ওয়ালটন প্লাজা ঈদ ক্যাম্পেইনে বিশেষ ডিসকাউন্ট ও ফ্রি এয়ার টিকিট
স্টাফ রিপোর্টার.
পবিত্র রমজান মাসজুড়ে দেশব্যাপী বিশেষ ঈদ ক্যাম্পেইন চালু করেছে দেশের ইলেকট্রনিক্স পণ্যের সর্ববৃহৎ বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা।...
০৫ মার্চ ২০২৬ ০৬:৩৬ PMব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের টিকেট কিনলেই রয়েছে পারফেক্ট ইলেকট্রনিকস এর পক্ষ থেকে পুরস্কার
স্টাফ রিপোর্টার।
আসন্ন পূজা উৎসবে মুক্তির প্রতীক্ষায় রয়েছে আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। চলচ্চিত্রটিতে ইলেকট্রনিকস...
১৯ আগস্ট ২০২৫ ০৫:৪০ AMনতুন ইকোসিস্টেম উন্মোচন করেছে ‘গ্রামীণফোন ওয়ান’
স্টাফ রিপোর্টার.
গ্রাহক-কেন্দ্রিকতা ও ডিজিটাল ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে ‘গ্রামীণফোন ওয়ান’ নামে অভিনব এক উদ্যোগের উন্মোচন করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান...
১৬ জুলাই ২০২৫ ০৬:৪৮ PMর্যানকনের মিতসুবিশি এক্সপ্যান্ডারের উদ্বোধন
বাংলাদেশে নতুন করে মিতসুবিশি এক্সপ্যান্ডার উন্মোচন করলো র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ। অত্যাধুনিক ১.৫ লিটার মাইভেক ইঞ্জিনচালিত এই সাত আসনের এসইউভি-টি স্থানীয় উদ্ভাবন ও জাপানি প্রযুক্তির...
১৬ জুলাই ২০২৫ ০৬:৪১ PMজাপানি ব্রান্ড সিটিজেনের সাথে স্মার্ট টেকনোলজিসের যাত্রা
স্টাফ রিপোর্টার।
বিশ্বখ্যাত জাপানি ব্রান্ড সিটিজেন এর পস (পয়েন্ট অব সেল), বারকোড ও লেভেল প্রিন্টার বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ২৪ জুন ২০২৫ তারিখে...
২৯ জুন ২০২৫ ০৩:৩৩ AMটেকনোর ফ্ল্যাগশিপ স্টোর ঢাকায় চালু
স্টাফ রিপোর্টার.
সম্প্রতি উত্তরার সেন্টার পয়েন্টে অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টেকনো ফ্ল্যাগশিপ স্টোরের জমকালো উদ্বোধন হলো। এই ফ্ল্যাগশিপ স্টোরটি বাংলাদেশে টেকনোর যাত্রায় একটি...
০৫ জুন ২০২৫ ০৮:৩২ AMদ্য ওয়েস্টিন ঢাকায় বর্ণাঢ্য সি-ফুড উৎসব
স্টাফ রিপোর্টার.
দ্য ওয়েস্টিন ঢাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় আয়োজন করছে ‘ওশানিক ট্রেজারস’ বর্ণাঢ্য সি-ফুড উৎসব; যেখানে ঢাকার সি-ফুডপ্রেমীদের জন্য তুলে ধরা হবে...
২৯ এপ্রিল ২০২৬ ০৬:৫১ PMছুটি রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম
স্টাফ রিপোর্টার.
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা সাহা মিমকে ছুটি রিসোর্টের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পূর্বাচলে অবস্থিত...
২৯ এপ্রিল ২০২৬ ০৬:৩৭ PMবাংলাদেশের বিজ্ঞাপন সংস্থায় শীর্ষে কারা?
স্টাফ রিপোর্টার.
বাংলাদেশের বিজ্ঞাপন শিল্প গত দুই দশকে ব্যাপকভাবে বিকশিত হয়েছে। টেলিভিশন, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম—সব ক্ষেত্রেই বিজ্ঞাপন এখন একটি...
২৯ এপ্রিল ২০২৬ ০৬:০৫ PMঢাকা বার সমিতি নির্বাচনে হেভিওয়েট প্রার্থী এডভোকেট শেখ শওকত হোসেন
স্টাফ রিপোর্টার.
ঢাকা বার সমিতি নির্বাচন ২০২৬-২০২৭ এ আইনজীবী অধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য থেকে পূর্নাঙ্গ প্যানেল থাকছে। সেখানে হেভিওয়েট...
২৯ এপ্রিল ২০২৬ ০৫:৫৭ PMদম: নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা
নাসিম সাহনিক.
বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমীদের জন্য ঈদুল ফিতর ২০২৬-এ মুক্তিপ্রাপ্ত দম নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা। পরিচালক রেদোয়ান রনি তার স্বতন্ত্র নির্মাণশৈলী দিয়ে...
১৩ এপ্রিল ২০২৬ ০৯:৪৬ AMএগিয়ে যাচ্ছেন সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেল
স্টাফ রিপোর্টার.
সম্প্রতি আম্মাজান ফিল্মসের ইউটিউব চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে পালন করা হলো সম্ভাবনাময় ও সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেলের জন্মদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...
০৯ এপ্রিল ২০২৬ ০৫:৪৩ AM