এডিবির লিডিং পার্টনার ব্যাংকের স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

2024-09-23 02:48:01 অর্থনীতি
এডিবির লিডিং পার্টনার ব্যাংকের স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

ডেস্ক রিপোর্ট.

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) আয়োজিত ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রাম (টিএসসিএফপি) অ্যাওয়ার্ডস ২০২৪-এ ঢাকা ব্যাংক পিএলসি বাংলাদেশে এডিবির লিডিং পার্টনার ব্যাংক হিসেবে স্বীকৃতি লাভ করেছে।আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই পুরস্কারটি টিএসসিএফপির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাওয়ায় ঢাকা ব্যাংকের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সিঙ্গাপুরে এডিবির অংশীদার ব্যাংকগুলো ও আর্থিক প্রতিষ্ঠানের ২০০ এরও বেশি প্রতিনিধির উপস্থিতিতে গত ৩ সেপ্টেম্বর ২০২৪ এ ঢাকা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আখলাকুর রহমান ও ব্যাংকের সিএফও সাহাবুব আলম খান এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের দক্ষিণ এশিয়ার ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্সের প্রধান জনাব স্টিভেন বেক ও ইউনিট প্রধান মিসেস নেহা নরোনহা থেকে পুরস্কারটি গ্রহণ করেন।
ঢাকা ব্যাংক গত অর্থবছরে এডিবির সাথে অংশীদারিত্বের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনে সহায়তা করায় বাংলাদেশের সবচেয়ে সক্রিয় অংশীদার ব্যাংক হিসেবে পুরস্কারটি অর্জন করতে সক্ষম হয়েছে।
২০০৯ সাল থেকে ঢাকা ব্যাংক এডিবির টিএসসিইপি প্রোগ্রামে একটি ইস্যুকারী ব্যাংক হিসাবে তালিকাভুক্ত হয়েছে। এই কর্মসূচির সুবিধাগুলোকে কাজে লাগিয়ে, ঢাকা ব্যাংক তার অসংখ্য কর্পোরেট ও এসএমই ক্লায়েন্টদের আন্তর্জাতিক বাণিজ্য ব্যবসায় সহায়তা, সমৃদ্ধ ও সম্প্রসারণ করছে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সরাসরি অবদান রাখছে। বর্তমানে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নশীল সদস্য দেশগুলির ৮৭ টি ব্যাংক টিএসসিএপি প্রোগ্রামের অংশ যার মধ্যে ১৬ টি ব্যাংকই বাংলাদেশের।
এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকসহ তার বৈশ্বিক অংশীদারদের প্রতি ঢাকা ব্যাংকের অটল প্রতিশ্রুতির প্রমাণ হিসেবে কাজ করে। এটি আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়নে শীর্ষ কর্মক্ষমতা প্রতিষ্ঠান হিসাবে ঢাকা ব্যাংকের অবস্থানকেও তুলে ধরে এবং "Excellence in Banking" এর মূলমন্ত্র প্রতিফলিত করে।
ঢাকা ব্যাংক এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য ব্যাংকটি এডিবিএর প্রতি তাদের অবিরাম আস্থা ও সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে।

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

ছুটি রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

 স্টাফ রিপোর্টার.

 বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা সাহা মিমকে ছুটি রিসোর্টের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পূর্বাচলে অবস্থিত...

২৯ এপ্রিল ২০২৬ ০৬:৩৭ PM
img
বিস্তারিত পড়ুন >

সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড-২০২৫

স্টাফ রিপোর্টার।

 দেশের ব্যবসায়িক পরিমণ্ডলে উদ্যোক্তা ও সফল প্রতিষ্ঠানগুলোর কঠোর পরিশ্রম এবং ব্যতিক্রমী অবদানকে স্বীকৃতি দিতে আসছে বহুল প্রতীক্ষিত সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস...

০৫ ডিসেম্বর ২০২৫ ০৩:১৭ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের সেরামিক শিল্প: সম্ভাবনা, উন্নয়ন ও শীর্ষ ব্র্যান্ড

 স্টাফ রিপোর্টার। 

বাংলাদেশের শিল্পখাতে গত দুই দশকে অভাবনীয় অগ্রগতি ঘটেছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত হচ্ছে সেরামিক শিল্প। আধুনিক প্রযুক্তি, সৃজনশীল নকশা এবং...

০১ আগস্ট ২০২৫ ১০:৪২ AM

img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের কেবল শিল্প: সম্ভাবনা, অগ্রগতি ও শীর্ষ ব্র্যান্ডসমূহ

স্টাফ রিপোর্টার.

 বাংলাদেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ খাত হিসেবে বর্তমানে কেবল (cable) শিল্পের গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুৎ, টেলিকম, নির্মাণ, আবাসন এবং শিল্পখাতে যেভাবে ব্যাপক...

০১ আগস্ট ২০২৫ ০৫:৪৫ AM
img
বিস্তারিত পড়ুন >

ইউএস-বাংলা এয়ারলাইন্সের দ্বাদশ বর্ষে পদার্পণ

স্টাফ রিপোর্টার. 

বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আজ ১৭ জুলাই উদযাপন করছে তাদের দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১৪ সালের এই দিনে ঢাকা-যশোর রুটে...

২৯ জুলাই ২০২৫ ১১:৫৫ AM
img
বিস্তারিত পড়ুন >

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো বার্জার পেইন্টস

স্টাফ রিপোর্টার.

বছরের অন্যতম সাসটেইনেবল ব্র্যান্ড হিসেবে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।  রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন...

১৬ জুলাই ২০২৫ ০৬:৫৩ PM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জুলাই স্মৃতি

২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...

১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা

বাংলাদেশের জনপ্রিয়...

২৫ জুন ২০২৬ ০৪:৪২ AM

img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি চলচ্চিত্র

বাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি...

২৪ জুন ২০২৬ ০৬:০১ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয় শিল্পী

বাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয়...

২৩ জুন ২০২৬ ০৬:৫৪ PM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশী অভিনেত্রী তানজিকা আমিন ..

বাংলাদেশী অভিনেত্রী তানজিকা...

২৩ জুন ২০২৬ ০৬:৪৯ PM
পৃষ্ঠাসমূহ