বন্যার্তদের পাশে থাকতে বিক্রয় প্রতিনিধিদের নির্দেশনা দিল ওয়ালটন

2024-09-04 13:28:46 টেক ওয়ার্ল্ড
বন্যার্তদের পাশে থাকতে বিক্রয় প্রতিনিধিদের নির্দেশনা দিল ওয়ালটন

স্টাফ রিপোর্টার।

দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে অসহায় বন্যার্তদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য পরিবেশক, প্লাজা প্রতিনিধি ও সেলস টিমকে বিশেষ দিক-নির্দেশনা দিয়েছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম।

তার নির্দেশনা অনুযায়ী ‘মানুষের পাশে, মানুষের জন্য’ স্লোগানে বন্যা কবলিত এলাকাগুলোতে একদম শুরু থেকেই উদ্ধার কার্যক্রম ও ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।

 রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে বন্যা পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে আয়োজিত এক বিশেষ সভায় এই দিক-নির্দেশনা দেন তিনি। সভায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে সারাদেশ থেকে ওয়ালটন প্লাজার সহস্রাধিক বিক্রয় প্রতিনিধি, ডিস্ট্রিবিউটর ও ডিলারগণ অংশ নেন।  

সভায় ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলম বলেন, হঠাৎ করে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি জেলার হাজার হাজার গ্রামের লাখ লাখ পরিবার আকস্মিক বন্যার কবলে পড়েছে। এমন পরিস্থিতিতে অতীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ওয়ালটন পরিবার যেভাবে অংশ নিয়েছিল, এবারও বন্যার্ত অসহায় মানুষের সেবায় পাশে দাঁড়িয়েছেন আপনারা।

তিনি আরো বলেন, ওয়ালটন পরিবার দেশের মানুষের দুর্দিনে সর্বদা পাশে থেকেছে। করোনা দুর্যোগের সময়ও আপনারা হাজার হাজার পয়েন্ট থেকে দেশের অসহায় মানুষের মাঝে পিপিই, খাদ্য-দ্রব্য ইত্যাদি ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এরই ধারবাহিকতায় এবারও বন্যা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা স্ব স্ব অবস্থান থেকে বন্যার্ত অসহায় মানুষদের উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণে এগিয়ে এসেছেন।

দেশের আপামর মানুষের জন্য আপনাদের এই অকৃত্রিম ভালোবাসায় আমরা মুগ্ধ ও গর্বিত। ওয়ালটন ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে অভিনন্দন ও সাধুবাদ জানাই। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অসহায় মানুষের সেবায় আপনারা এই কর্মসূচি চলমান রাখবেন। এর জন্য প্রয়োজনীয় সহায়তাও আমরা প্রদান করছি।

ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক জানান, বন্যার্তদের জন্য সরকার অনুমোদিত বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে সাধ্যমত আর্থিক অনুদান ও ত্রাণ সামগ্রী প্রদান করা হচ্ছে। 
সভায় বন্যার্তদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা নিলু, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ, ওয়ালটন এমডি’র বিজনেস কোঅর্ডিনেটর তানভীর আঞ্জুম, চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
 

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

ওয়ালটন প্লাজা ঈদ ক্যাম্পেইনে বিশেষ ডিসকাউন্ট ও ফ্রি এয়ার টিকিট

 

স্টাফ রিপোর্টার. 

পবিত্র রমজান মাসজুড়ে দেশব্যাপী বিশেষ ঈদ ক্যাম্পেইন চালু করেছে দেশের ইলেকট্রনিক্স পণ্যের সর্ববৃহৎ বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা।...

০৬ মার্চ ২০২৬ ১২:৩৬ AM
img
বিস্তারিত পড়ুন >

ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের টিকেট কিনলেই রয়েছে পারফেক্ট ইলেকট্রনিকস এর পক্ষ থেকে পুরস্কার

 স্টাফ রিপোর্টার।

 আসন্ন পূজা উৎসবে মুক্তির প্রতীক্ষায় রয়েছে আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। চলচ্চিত্রটিতে ইলেকট্রনিকস...

১৯ আগস্ট ২০২৫ ১১:৪০ AM
img
বিস্তারিত পড়ুন >

নতুন ইকোসিস্টেম উন্মোচন করেছে ‘গ্রামীণফোন ওয়ান’

স্টাফ রিপোর্টার.

গ্রাহক-কেন্দ্রিকতা ও ডিজিটাল ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে ‘গ্রামীণফোন ওয়ান’ নামে অভিনব এক উদ্যোগের উন্মোচন করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান...

১৭ জুলাই ২০২৫ ১২:৪৮ AM

img
বিস্তারিত পড়ুন >

র‍্যানকনের মিতসুবিশি এক্সপ্যান্ডারের উদ্বোধন

বাংলাদেশে নতুন করে মিতসুবিশি এক্সপ্যান্ডার উন্মোচন করলো র‍্যানকন অটো ইন্ডাস্ট্রিজ। অত্যাধুনিক ১.৫ লিটার মাইভেক ইঞ্জিনচালিত এই সাত আসনের এসইউভি-টি স্থানীয় উদ্ভাবন ও জাপানি প্রযুক্তির...

১৭ জুলাই ২০২৫ ১২:৪১ AM
img
বিস্তারিত পড়ুন >

জাপানি ব্রান্ড সিটিজেনের সাথে স্মার্ট টেকনোলজিসের যাত্রা

স্টাফ রিপোর্টার।

বিশ্বখ্যাত জাপানি ব্রান্ড সিটিজেন এর পস (পয়েন্ট অব সেল), বারকোড ও লেভেল প্রিন্টার বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ২৪ জুন ২০২৫ তারিখে...

২৯ জুন ২০২৫ ০৯:৩৩ AM
img
বিস্তারিত পড়ুন >

টেকনোর ফ্ল্যাগশিপ স্টোর ঢাকায় চালু

স্টাফ রিপোর্টার.

সম্প্রতি উত্তরার সেন্টার পয়েন্টে অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টেকনো ফ্ল্যাগশিপ স্টোরের জমকালো উদ্বোধন হলো। এই ফ্ল্যাগশিপ স্টোরটি বাংলাদেশে টেকনোর যাত্রায় একটি...

০৫ জুন ২০২৫ ০২:৩২ PM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

বেস্ট প্রমিজিং ফিল্ম ডিরেক্টর হলেন নির্মাতা নাসিম সাহনিক

  স্টাফ রিপোর্টার. চলচ্চিত্র নির্মাতা নাসিম সাহনিক সম্প্রতি বেস্ট প্রমিজিং ডিরেক্টর হিসেবে পুরস্কার লাভ করেছেন। ব্যাচেলর ইন ট্রিপ(২০২৫) চলচ্চিত্র পরিচালনার জন্য তিনি এই পুরস্কার লাভ...

১৩ নভেম্বর ২০২৬ ০৮:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জন্মদিনে চিত্রনায়িকা দীঘি: শিশুশিল্পীর সাফল্য থেকে তারকাখ্যাতির নতুন অধ্যায়

স্টাফ রিপোর্টার.
বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘি। দর্শকের কাছে তিনি দীঘি নামেই বেশি পরিচিত। শিশুশিল্পী হিসেবে অভিনয়জগতে প্রবেশ করে নিজের অভিনয়, সাবলীল...

২৬ অক্টোবর ২০২৬ ০৫:১০ PM
img
বিস্তারিত পড়ুন >

স্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ

আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...

২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫০ AM

img
বিস্তারিত পড়ুন >

নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম


বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM
img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
পৃষ্ঠাসমূহ