নতুন মেকানিক্যাল, আরজিবি ও রিচার্জেবল কিবোর্ড-মাউস এনেছে ওয়ালটন
স্টাফ রিপোর্টার।
দুই মডেলের মেকানিক্যাল এবং এক মডেলের রিচার্জেবল কিবোর্ডসহ নতুন আরো ৬ মডেলের কিবোর্ড ও কিবোর্ড-মাউস কম্বো এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
পাশাপাশি নতুন আরো দুই মডেলের ওয়্যারলেস মাউস বাজারে ছেড়েছে বাংলাদেশি শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানটি। যার একটি রিচার্জেবল ট্রান্সপারেন্ট মাউস।
দুই মডেলের মেকানিক্যাল এবং এক মডেলের রিচার্জেবল কিবোর্ডসহ নতুন আরো ৬ মডেলের কিবোর্ড ও কিবোর্ড-মাউস কম্বো এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
পাশাপাশি নতুন আরো দুই মডেলের ওয়্যারলেস মাউস বাজারে ছেড়েছে বাংলাদেশি শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানটি। যার একটি রিচার্জেবল ট্রান্সপারেন্ট মাউস।
‘ওয়ালটন’ এবং ‘অ্যান্টিক’ ব্র্যান্ডে বাজারে আসা নতুন এই কিবোর্ড ও মাউসগুলো যেমন দেখতে আকর্ষণীয়, তেমনই টেকসই। ওয়ালটন কিবোর্ডে রয়েছে বাংলা ও ইংরেজি ভাষায় লেখার সুবিধা।
ওয়ালটন সূত্রে জানা গেছে, নতুন আসা মেকানিক্যাল কিবোর্ডের মডেল কেএমজিরোটু (কগ০২) এবং কেএমজিরোথ্রি (কগ০৩)। দাম যথাক্রমে ২,৭৫০ এবং ২,৮৫০ টাকা। উভয় মডেলের প্রতিটি কিবোর্ডে রয়েছে ১০৪টি কি বা বাটন। যার মধ্যে ২৫টি কি এন্টি-ঘোস্ট। অর্থাৎ ২৫টি কি একসাথে প্রেস করে কমান্ড করা যাবে। মিক্সড রেইনবো লাইটিংযুক্ত ওয়ালটনের এই মেকানিক্যাল কিবোর্ড দেখতে অত্যন্ত সুদৃশ্য। দীর্ঘস্থায়ী ও টেকসই এই কিবোর্ডের বাটন লাইফ ৫০ মিলিয়ন বা ৫ কোটি।
ওয়ালটনের এই মেকানিক্যাল কিবোর্ডের অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ইউএস লেআউট, ইউএসবি ইন্টারফেস, মেকানিক্যাল এক্সিস বাটন, ব্লু সুইচ, ১.৫ মিটার ক্যাবল ইত্যাদি।
অ্যান্টিক ব্র্যান্ডে আসা রিচার্জেবল ওয়্যারলেস কিবোর্ডের মডেল ডব্লিউকেএসআর০০৫আরএন। দাম মাত্র ১,৭৫০ টাকা। এছাড়া ১০৪টি কি সমৃদ্ধ ১০ মিলিয়ন বাটন লাইফের আরজিবি ব্যাকলাইট ফিচারযুক্ত নতুন আরো দুই মডেলের ১.৬ মিটার ক্যাবলের ওয়্যারড কিবোর্ডের দাম ১,৪৯৫ টাকা করে।
নতুন আসা পণ্যগুলোর মধ্যে রয়েছে দুই মডেলের মাউস-কিবোর্ড কম্বো। ডব্লিউএসএমকেসি০০৩ডব্লিউএন মডেলের দাম ১,১৯৫ টাকা। অন্যদিকে সাশ্রয়ী মূল্যের ডব্লিউএসএমকেসি০০১ডব্লিউএন মডেলের মাউস-কিবোর্ড কম্বোর দাম মাত্র ৬৭৫ টাকা।
এছাড়া নতুন আসা রিচার্জেবল ট্রান্সপারেন্ট মাউসটিতে ব্যবহৃত হয়েছে ৪০০ এমএইচ স্কোয়ার লিথিয়াম ব্যাটারি। ৪টি বাটনযুক্ত টাইপ-সি চার্জিং পোর্টের এই মাউসটির ডিপিআই ৮০০আর-১২০০জি-১৬০০বি-২৪০০পি। দাম মাত্র ১,৩৯৫ টাকা। ড্রাই ব্যাটারিযুক্ত অন্য ওয়্যারলেস মাউসটির মূল্য ৫৮৫ টাকা।
বর্তমানে ২৪ মডেলের কিবোর্ড ও কিবোর্ড মাউস কম্বো রয়েছে ওয়ালটনের। আর নানান ফিচার ও দামের ১৮ মডেলের মাউস রয়েছে প্রতিষ্ঠানটির। নির্দিষ্ট মডেলের কিবোর্ডে ১৫% এবং মাউসে ১০% ডিসকাউন্ট দিচ্ছে ওয়ালটন।
ওয়ালটন প্লাজা ঈদ ক্যাম্পেইনে বিশেষ ডিসকাউন্ট ও ফ্রি এয়ার টিকিট
স্টাফ রিপোর্টার.
পবিত্র রমজান মাসজুড়ে দেশব্যাপী বিশেষ ঈদ ক্যাম্পেইন চালু করেছে দেশের ইলেকট্রনিক্স পণ্যের সর্ববৃহৎ বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা।...
০৫ মার্চ ২০২৬ ০৬:৩৬ PMব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের টিকেট কিনলেই রয়েছে পারফেক্ট ইলেকট্রনিকস এর পক্ষ থেকে পুরস্কার
স্টাফ রিপোর্টার।
আসন্ন পূজা উৎসবে মুক্তির প্রতীক্ষায় রয়েছে আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। চলচ্চিত্রটিতে ইলেকট্রনিকস...
১৯ আগস্ট ২০২৫ ০৫:৪০ AMনতুন ইকোসিস্টেম উন্মোচন করেছে ‘গ্রামীণফোন ওয়ান’
স্টাফ রিপোর্টার.
গ্রাহক-কেন্দ্রিকতা ও ডিজিটাল ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে ‘গ্রামীণফোন ওয়ান’ নামে অভিনব এক উদ্যোগের উন্মোচন করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান...
১৬ জুলাই ২০২৫ ০৬:৪৮ PMর্যানকনের মিতসুবিশি এক্সপ্যান্ডারের উদ্বোধন
বাংলাদেশে নতুন করে মিতসুবিশি এক্সপ্যান্ডার উন্মোচন করলো র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ। অত্যাধুনিক ১.৫ লিটার মাইভেক ইঞ্জিনচালিত এই সাত আসনের এসইউভি-টি স্থানীয় উদ্ভাবন ও জাপানি প্রযুক্তির...
১৬ জুলাই ২০২৫ ০৬:৪১ PMজাপানি ব্রান্ড সিটিজেনের সাথে স্মার্ট টেকনোলজিসের যাত্রা
স্টাফ রিপোর্টার।
বিশ্বখ্যাত জাপানি ব্রান্ড সিটিজেন এর পস (পয়েন্ট অব সেল), বারকোড ও লেভেল প্রিন্টার বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ২৪ জুন ২০২৫ তারিখে...
২৯ জুন ২০২৫ ০৩:৩৩ AMটেকনোর ফ্ল্যাগশিপ স্টোর ঢাকায় চালু
স্টাফ রিপোর্টার.
সম্প্রতি উত্তরার সেন্টার পয়েন্টে অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টেকনো ফ্ল্যাগশিপ স্টোরের জমকালো উদ্বোধন হলো। এই ফ্ল্যাগশিপ স্টোরটি বাংলাদেশে টেকনোর যাত্রায় একটি...
০৫ জুন ২০২৫ ০৮:৩২ AMবাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা
বাংলাদেশের জনপ্রিয়...
২৫ জুন ২০২৬ ০৪:৪২ AMবাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি চলচ্চিত্র
বাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি...
২৪ জুন ২০২৬ ০৬:০১ AMবাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয় শিল্পী
বাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয়...
২৩ জুন ২০২৬ ০৬:৫৪ PMবাংলাদেশী অভিনেত্রী তানজিকা আমিন ..
বাংলাদেশী অভিনেত্রী তানজিকা...
২৩ জুন ২০২৬ ০৬:৪৯ PMবাংলাদেশী অভিনেত্রী দিঘি ..
বাংলাদেশী অভিনেত্রী দিঘি...
২৩ জুন ২০২৬ ০৬:৪০ PMবাংলাদেশী অভিনেত্রী বাঁধন ..
বাংলাদেশী অভিনেত্রী বাঁধন...
২৩ জুন ২০২৬ ০৬:৩৭ PM