কলকাতার ‘রাত দখল’ ঢাকায়, বাংলাদেশের ধর্ষণের বিচার চান তুষি

2024-08-16 21:54:26 মহানগর
কলকাতার ‘রাত দখল’ ঢাকায়, বাংলাদেশের ধর্ষণের বিচার চান তুষি

স্টাফ রিপোর্টার।

কলকাতার চিকিৎসক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদ করতে শুরু করেছেন বাংলাদেশের মানুষ। ধর্ষণ-হত্যার প্রতিবাদে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ডাকা সমাবেশে আসার আহ্বান জানিয়েছেন ‘হাওয়া’র নায়িকা নাজিফা তুষি। সাম্প্রতিক গণ-অভ্যুত্থান পূর্ববর্তী বাংলাদেশে অতীতের প্রতিটি ধর্ষণের বিচার দাবি করেছেন তিনি।

১৬ আগস্ট শুক্রবার কলকাতার আদলে ‘রাত দখল’ কর্মসূচি ডেকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ শহরের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানা গেছে রাত ৯টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত মেয়েরা অবস্থান নেবেন সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য চত্বরে। এই সংহতি সমাবেশে হাজির হওয়ার আহ্বান জানিয়ে ফেসবুকে নাজিফা তুষি লিখেছেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পূর্বের প্রতিটি ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এবং কলকাতার আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে চলমান প্রতিবাদের সংহতি।’

এই সংহতি সমাবেশ প্রসঙ্গে আয়োজকদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুজিয়া হাসিন বলেন, ‘কলকাতার আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তাদের সঙ্গে সংহতি জানাতে আমাদের এই আয়োজন। পাশাপাশি আমাদের দেশে ঘটে যাওয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডগুলোর দ্রুত বিচার দাবি করবো আমরা। মুনিয়া ও তনু হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমরা এখনও পাইনি।’

গণ-অভ্যুত্থান পরবর্তী এই সময়ে এ রকম কর্মসূচি নিরাপদ হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যথেষ্ট নিরাপত্তা নিয়ে ক্যাম্পাসেই অবস্থান করছি। দিন বা রাতে কোনো কর্মসূচিতে মেয়েদের যাতে অন্যের কাছে নিরাপত্তা চাইতে না হয়, সেটাও আমাদের এই কর্মসূচির একটি উদ্দেশ্য।’

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

দ্য ওয়েস্টিন ঢাকায় বর্ণাঢ্য সি-ফুড উৎসব

 স্টাফ রিপোর্টার. 

  দ্য ওয়েস্টিন ঢাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় আয়োজন করছে ‘ওশানিক ট্রেজারস’ বর্ণাঢ্য সি-ফুড উৎসব; যেখানে ঢাকার সি-ফুডপ্রেমীদের জন্য তুলে ধরা হবে...

৩০ এপ্রিল ২০২৬ ১২:৫১ AM
img
বিস্তারিত পড়ুন >

ঢাকা বার সমিতি নির্বাচনে হেভিওয়েট প্রার্থী এডভোকেট শেখ শওকত হোসেন

স্টাফ রিপোর্টার.

           ঢাকা বার সমিতি নির্বাচন ২০২৬-২০২৭ এ আইনজীবী অধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী  ঐক্য থেকে পূর্নাঙ্গ প্যানেল থাকছে। সেখানে হেভিওয়েট...

২৯ এপ্রিল ২০২৬ ১১:৫৭ PM

img
বিস্তারিত পড়ুন >

এগিয়ে যাচ্ছেন সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেল

স্টাফ রিপোর্টার.

সম্প্রতি আম্মাজান ফিল্মসের ইউটিউব চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে পালন করা হলো সম্ভাবনাময় ও সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেলের জন্মদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...

০৯ এপ্রিল ২০২৬ ১১:৪৩ AM
img
বিস্তারিত পড়ুন >

বইমেলায় জনপ্রিয় লেখক নাসিম সাহনিকের ৫টি বই

স্টাফ রিপোর্টার.

 অমর একুশে বইমেলা ২০২৬ এর উদ্বোধন হবে আজ। এই বইমেলায় লেখক পাঠকদের এক মিলনমেলা হয়। প্রকাশকরা বইপ্রেমীদের জন্য নিয়ে আসেন নতুন বই। এবার অমর একুশে বইমেলা উপলক্ষে জনপ্রিয়...

২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৭ AM
img
বিস্তারিত পড়ুন >

রিহ্যাব নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরলেন পরিচালক পদপ্রার্থী মো: আলিম উল্লাহ

স্টাফ রিপোর্টার.

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)—দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক সংগঠন। আসন্ন ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে পরিচালক পদপ্রার্থী হিসেবে মো....

২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৯ PM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

স্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ

আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...

২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫০ AM
img
বিস্তারিত পড়ুন >

নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম


বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM

img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
পৃষ্ঠাসমূহ