আসছে প্রয়াত তারেক মাহমুদ অভিনীত সর্বশেষ চলচ্চিত্র -ব্যাচেলর ইন ট্রিপ
বিনোদন রিপোর্টার.
কবি, অভিনেতা ও নির্মাতা তারেক মাহমুদ জীবদ্দশায় সাংস্কৃতিক চর্চা নিয়েই মেতে থাকতেন। মাঝে মাঝেই অভিনয় করেছেন বিভিন্ন ফিকশনে। মৃত্যুর আগে তিনি অভিনয় করেছিলেন ‘ব্যাচেলর ইন ট্রিপ‘ নামক চলচ্চিত্রে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে চলচ্চিত্রটি শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে। চলচ্চিত্রটিতে তারেক মাহমুদ একজন সৌখিন কবি চরিত্রে অভিনয় করেছেন। করোনা পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য তিনি কুয়াকাটা সমুদ্র সৈকতে বন্ধুবর কবিদের সাথে কবিতা সম্মেলনে যোগ দিতে যান।
আম্মাজান ফিল্মস প্রযোজিত চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা,কায়েস আরজু, কচি খন্দকার,তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া,মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি,আফফান মিতুল,নাসিম সাহনিক প্রমুখ।
জানা গেছে,গোয়েন্দাগিরিখ্যাত চলচ্চিত্র পরিচালক নাসিম সাহনিকের নতুন চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। এটি একটি ট্রাভেল স্টোরি। করোনা পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রুপকে নিয়ে এই চলচ্চিত্রের কাহিনী এগিয়ে যায়।
চলচ্চিত্রটিতে উঠে এসেছে করোনা পরবর্তী সময়ে মানুষের জীবনকে উপভোগ করার যে তাড়না, সেই বিষয়টি। জীবন যে মহামূল্যবান এই বোধটা সেই সময়ে মানুষের মাঝে বেশ জোড়ালোভাবে কাজ করেছে। মানুষের সেই আবেগটাই কুয়াকাটায় ঘুরতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এমনটাই জানালেন চলচ্চিত্রটির পরিচালক নাসিম সাহনিক। এই পরিচালক আরও জানান, তারেক মাহমুদ চলচ্চিত্রটিতে অনবদ্য অভিনয় করেছেন। দর্শক তাঁকে স্ক্রীনে দেখে আপ্লুত হবেন। প্রযোজক মামুনুর ইসলাম জানান, এক ঝাঁক মেধাবী শিল্পীর আর কলাকুশলীদের সমন্বয়ে নির্মাণ করা হয়েছে ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রটি। মনোমুগ্ধকর লোকেশন আর শক্তিশালী চিত্রনাট্য চলচ্চিত্রটিকে দিয়েছে বিশেষ মাত্রা। তারেক মাহমুদ তাঁর সেরাটাই চলচ্চিত্রটিতে দিয়েছেন। যতটুকু সময় তিনি স্ক্রীনে ছিলেন বলা যায় অসাধারণ পারফরম্যান্স করেছেন। দর্শকের প্রতি অনুরোধ থাকবে সুন্দর এই চলচ্চিত্রটি উপভোগ করার।
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
ঈদুল আজহা ২০২৬-এর আলোচিত চলচ্চিত্র -মাসুদ রানা
স্টাফ রিপোর্টার.
বাংলা চলচ্চিত্রে গোয়েন্দা ও অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি তুলনামূলকভাবে কম নির্মিত হয়। তবে দর্শকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল জনপ্রিয় কাল্পনিক চরিত্র মাসুদ রানাকে বড়...
রকস্টার : পরিবার, শৈশব ও এক বেদনাদায়ক স্মৃতির গল্প
বিনোদন রিপোর্টার.
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ চলচ্চিত্রটি কেবল একটি বিনোদনধর্মী সিনেমা নয়; এটি সমাজের গুরুত্বপূর্ণ কিছু বাস্তব সমস্যা ও মানবিক অনুভূতিকে দর্শকের সামনে...
শুরু হলো দীর্ঘ ধারাবাহিক জীবনের ক্যানভাস এর শুটিং
স্টাফ রিপোর্টার.
সম্প্রতি ঢাকার আফতাবনগর ও রামপুরায় শুরু হলো নতুন দীর্ঘ ধারাবাহিক ‘জীবনের ক্যানভাস‘ এর শুটিং। আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত এই দীর্ঘ ধারাবাহিকে...
১৩ মে ২০২৬ ০১:২৪ PMদম: নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা
নাসিম সাহনিক.
বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমীদের জন্য ঈদুল ফিতর ২০২৬-এ মুক্তিপ্রাপ্ত দম নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা। পরিচালক রেদোয়ান রনি তার স্বতন্ত্র নির্মাণশৈলী দিয়ে...
১৩ এপ্রিল ২০২৬ ০৯:৪৬ AMজি-সিরিজ অগ্নিবীণার ঈদ উৎসব
স্টাফ রিপোর্টার.
বাংলাদেশের অডিও-ভিডিও জগতের মহারাজত্বে যে একাই রাজত্ব করে চলছে, সেই জি-সিরিজ আবারও হাজির ঈদের রঙিন আনন্দযজ্ঞ নিয়ে। বছরের পর বছর ধরে জি-সিরিজ ও অগ্নিবীণা প্রমাণ করে...
২০ মার্চ ২০২৬ ০৮:৩৩ AMবৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PMজুলাই স্মৃতি
২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...
১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AMবাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা
বাংলাদেশের জনপ্রিয়...
২৫ জুন ২০২৬ ০৪:৪২ AM