মৃত্যু পর্যন্ত তুমিই থাকবে, বলেছিলেন মাহি, এক বছরে বিচ্ছেদের খবর!
তাঁর সংসার কেন ভাঙে। কেন হাজবেন্ডের সঙ্গে থাকতে পারল না বা হাজবেন্ড কেন তাঁকে সহ্য করতে পারছে না। অথবা তাঁর ওয়াইফটা কেন তাঁর হাজবেন্ডকে সহ্য করতে পারছে না। অথবা দুজন কেন ভালো নাই। দুজনের মধ্যে আসলে কী ঝামেলা হয়েছে—এগুলো তো আমরা আসলে সোশ্যাল মিডিয়া থেকে বুঝব না। তাই আমরা কাউকে নিয়ে যেন জাজ না করি।’
গতকাল শুক্রবার মধ্যরাতে এসব কথা ভিডিও বার্তায় বলেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বৈবাহিত সম্পর্কের ইতি টানার আভাস হিসেবে এসব কথা বলেন তিনি।
ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহি দুই বছর আগে বৈবাহিক সম্পর্কে জড়ান। দুজনেরই প্রথম বিয়ের বিচ্ছেদের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। তিন বছরের মাথায় তাঁদের সংসারে ভাঙনের সুর শোনা গেল। মাহিয়া মাহি ভিডিও বার্তায় তাঁদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনেন। হঠাৎ কী এমন হলো তাঁদের বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হলো—সেই বিষয়ে পরিষ্কার কিছু না বললেও শুধু এটুকু বললেন, ‘আমাদের দুজনের মধ্যে একটু সমস্যা আছে, তাই বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’
ভিডিও বার্তায় বিচ্ছেদের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা আগেও বেশ ফুরফুরে মেজাজে ছিলেন মাহিয়া মাহি। তাঁর ফেসবুক স্টোরিতে থাকা স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ তেমনটাই বলছে। ভিডিওতে দেখা যাচ্ছিল, কয়েকজন বন্ধুর সঙ্গে মজার সময় পার করছেন তিনি।
রাকিব সরকারের সঙ্গে আট বছরের বন্ধুত্বের সম্পর্ক ছিল বলে বিয়ের সময় মাহি প্রথম আলোকে জানিয়েছিলেন। সেই বন্ধুত্বের সম্পর্কের একটা পর্যায়ে সিলেটের পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি টানলে মাহি অনেকটা গোপনে রাকিবের সঙ্গে বিয়ের সম্পর্কে জড়ান। এটি ছিল রাকিবেরও দ্বিতীয় বিয়ে।
কী কারণে রাকিব সরকারকে বিয়ে করেছিলেন, এমন প্রশ্নে মাহি তখন প্রথম আলোকে বলেছিলেন, ‘ওর সঙ্গে তো আমার প্রেম ছিল না। বন্ধু হিসেবে একটু ঘুরতাম। এই নিয়ে এত নিউজ হয়েছে, চারদিকে এত গুজব ছড়াচ্ছিল, সেই নিউজ দেখেই কথা বলতে বলতে আমরা সিদ্ধান্ত নিই, চলো, বিয়ে করি। আমিও একা ছিলাম, সে-ও একা ছিল। আমাদের মধ্যে অনেক মতের মিল ছিল। তখন ওর তরফ থেকেও বিয়েতে রাজি হয়। কোনোভাবেই এটা প্রেম-ভালোবাসার বিয়ে না, আবার অ্যারেঞ্জও না। দুজনের দুই দিক থেকে মনে হয়েছে, একসঙ্গে থাকা যায়। আমি তো সারা জীবন নায়িকা থাকব না। ঘরসংসার তো করতেই হবে। সেদিন থেকেই মনে হয়েছে, সে-ই সেরা। একটা মানুষ দুপুর ১২টা, কখনো বেলা ২টায় ঘুম থেকে উঠত। আমি পছন্দ করি বলে সে সকাল ৭টায় ঘুম থেকে ওঠে। সে আমাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। আমাকে কেয়ার করে। প্রতিদিন আমাকে ফুল দেয়। এটা আমাকে মুগ্ধ করেছে। মনে হয়েছে, মানুষটাকে নিয়ে সংসার করা যায়।’
এদিকে এক বছরের মাথায় গতকাল মধ্যরাতে বিচ্ছেদের সিদ্ধান্ত প্রসঙ্গে দেওয়া ভিডিও বার্তায় মাহি বলেছেন, ‘আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রাকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে।’কেঁদে মাহি বলেন, ‘খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে, সেটিও দুজন মিলেই ঠিক করব।’
মাহি এ–ও বললেন, ‘আমি আর রাকিব আমরা আসলে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থেকেই বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম এবং আমরা খুব ভালোই ছিলাম। জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে আমরা আসলে দুজন দুজনের জন্য “না”। সে খুব ভালো একজন মানুষ। খুবই পরোপকারী একজন মানুষ। খুবই কেয়ারিং একজন মানুষ। এই পর্যন্ত যতগুলো দিন আমি কাটিয়েছি, সে আমার অনেক যত্ন নিয়েছে, আমারও অনেক টেক কেয়ার করেছে, আমার পুরো পরিবারের মানুষকে সম্মান করেছে। যেকোনো প্রয়োজনে সে পাশে দাঁড়িয়েছে। সব সময় সে আমাকে ছাতার মতো করে আগলে রেখেছিল।’
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেছেন মাহি; এটি তাঁর দ্বিতীয় বিয়ে। এই দম্পতি ২০২৩ সালের ২৮ মার্চ একটি পুত্রসন্তান জন্ম দেন। নাম ফারিশ।
Bulbul Saiful
নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম
বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
ঈদুল আজহা ২০২৬-এর আলোচিত চলচ্চিত্র -মাসুদ রানা
স্টাফ রিপোর্টার.
বাংলা চলচ্চিত্রে গোয়েন্দা ও অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি তুলনামূলকভাবে কম নির্মিত হয়। তবে দর্শকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল জনপ্রিয় কাল্পনিক চরিত্র মাসুদ রানাকে বড়...
রকস্টার : পরিবার, শৈশব ও এক বেদনাদায়ক স্মৃতির গল্প
বিনোদন রিপোর্টার.
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ চলচ্চিত্রটি কেবল একটি বিনোদনধর্মী সিনেমা নয়; এটি সমাজের গুরুত্বপূর্ণ কিছু বাস্তব সমস্যা ও মানবিক অনুভূতিকে দর্শকের সামনে...
শুরু হলো দীর্ঘ ধারাবাহিক জীবনের ক্যানভাস এর শুটিং
স্টাফ রিপোর্টার.
সম্প্রতি ঢাকার আফতাবনগর ও রামপুরায় শুরু হলো নতুন দীর্ঘ ধারাবাহিক ‘জীবনের ক্যানভাস‘ এর শুটিং। আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত এই দীর্ঘ ধারাবাহিকে...
১৩ মে ২০২৬ ০৭:২৪ PMদম: নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা
নাসিম সাহনিক.
বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমীদের জন্য ঈদুল ফিতর ২০২৬-এ মুক্তিপ্রাপ্ত দম নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা। পরিচালক রেদোয়ান রনি তার স্বতন্ত্র নির্মাণশৈলী দিয়ে...
১৩ এপ্রিল ২০২৬ ০৩:৪৬ PMস্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ
আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...
নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম
বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...
বৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM