হঠাৎ একটা দম্পতির বদলে যাওয়া, দিন দিন তাদের অচেনা হয়ে ওঠা...

2024-02-17 05:49:23 বিনোদন
হঠাৎ একটা দম্পতির বদলে যাওয়া, দিন দিন তাদের অচেনা হয়ে ওঠা...

তুরস্ক ও আর্মেনিয়ার সীমান্তে অবস্থিত ঐতিহাসিক আরারাত পর্বত নিয়ে রহস্যের শেষ নেই। সেই রহস্য যখন মানুষকে প্রভাবিত করে, তখন সেটা কৌতূহল আরও বাড়িয়ে দেয়। তেমন গল্প নিয়েই ওয়েব সিরিজ ‘আরারাত’। ভিকি জাহেদের সিরিজটির নামকরণ করা হয়েছে আরারাত পর্বতের নামেই। আজ ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি।

দিন কয়েক আগে মুক্তি পাওয়া সিরিজটির ট্রেলারজুড়ে এক প্রতিশোধের গল্পের আভাস পাওয়া গেছে। উঠে এসেছে মানবচরিত্রের অন্ধকার দিক। যেখানে ভালোবাসার মানুষ একে অন্যের মুখোমুখি হয়। প্রকাশ করে ক্রোধ ঘৃণা। নৃশংসতায় কে কাকে ছড়িয়ে যাবে, যেন সেই প্রতিযোগিতা চলছে? এমন প্রতিশোধের গল্প কেন ভালোবাসা দিবসেই মুক্তি পাচ্ছে? ভিকি জাহেদ বলেন, ‘আমাদের গল্পটি দিন শেষে ভালোবাসার গল্প। কিন্তু জীবন কখনোই সমান্তরালভাবে চলে না। নানা ঘটনার মধ্য দিয়ে সম্পর্ক এগিয়ে চলে। সেখানে ঘৃণা, ভুল–বোঝাবুঝি থাকে; যা জীবনকে কোণঠাসা করে দেয়।

নারী-পুরুষ সম্পর্ককে নতুনভাবে আবিষ্কার করে। যার মধ্য দিয়ে টেকে ভালোবাসা।’

দেশে থ্রিলার নির্মাণে বরাবরই মুনশিয়ানার পরিচয় দিয়েছেন ভিকি। আগে ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’, ‘দ্য সাইলেন্স’, ‘চম্পা হাউস’, ‘বেড নম্বর ৩’–সহ একাধিক কাজের জন্য প্রশংসা কুড়িয়েছেন। এবার থ্রিলারের সঙ্গে যোগ ঘটিয়েছেন রোমান্টিক গল্পের।

রোমান্টিক থ্রিলার বানাতে বেশ বেগ পেতে হয়েছে এই পরিচালককে। ভিকি বলেন, ‘আমার পছন্দের জনরা থ্রিলার, হরর ও রোমান্টিক। যে কারণে সব সময় এ বিষয়গুলো মাথায় রেখেই গল্প ভাবি। যেখানে দিন শেষে দর্শকেরা যেন কনটেন্টের সঙ্গে নিজেকে সংযুক্ত ভাবতে পারেন। চরিত্রগুলোকে নিজের মনে করেন। এই সময়ের দর্শকদের জন্য আরারাত নতুন একটি চমক।’

মার্কিন লেখক ফেরেরিক টুতেনের একটি ছোটগল্পের প্রেরণায় তৈরি হয়েছে সিরিজটি। গল্পটি রুপা ও রিফাতকে ঘিরেই এগিয়েছে। তারা প্রেম করে বিয়ে করেছে। ভালোই চলছিল সংসার। এর মধ্যে হঠাৎ সামনে আসে একটি সত্য। সেটাকে ঘিরেই তৈরি হয় জটিলতা।

রুপা ও রিফাত চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও শ্যামল মাওলা। মেহজাবীন জানান, বছরের প্রথম কাজটি নিয়ে খুবই রোমাঞ্চিত তিনি। চরিত্রটির লুক, ট্রেলার মুক্তির পর থেকে দর্শকেরা চরিত্রটি নিয়ে নানা রকম গল্প সাজাচ্ছেন, সেটাও বেশ উপভোগ করছেন।

মেহজাবীন বলেন, ‘দারুণ একটি গল্প। এখানে যেমন রয়েছে মনস্তাত্ত্বিক দিক, তেমনি রহস্যজনক অনেক ঘটনাও রয়েছে। হঠাৎ করে একটা দম্পতির বদলে যাওয়া, দিন দিন তাদের অচেনা হয়ে ওঠা। এই গল্পে চরিত্রের একটা বৈচিত্র্য পাবেন দর্শক। অনেক সময় নিয়ে কাজ করতে হয়েছে। এটা ‘দ্য সাইলেন্স’-এর সিকুয়েল কি না, অনেকে জানতে চাইছেন। এসব নিয়ে এখনই কিছু বলতে চাই না।’

মানিকগঞ্জে শুটিংয়ের অভিজ্ঞতা ভাগাভাগি করে এই অভিনেত্রী বলেন, ‘তখন দেশে শৈত্যপ্রবাহ চলছে। সেই সময়ে সন্ধ্যার দিকে পানির মধ্যে নামতে হয়েছিল। ঠান্ডা পানিতে নামার পর আমার কাছে মনে হয়েছিল, হৃৎস্পন্দন বন্ধ হয়ে আসছে। আমি আর এগোতেই পারছিলাম না। আমি চাইলে শট শেষ না করে চলে আসতে পারতাম কিন্তু কোনো ছাড় দিইনি।’

মেহজাবীন ও শ্যামল মাওলা ছাড়াও সিরিজটিতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র আসমা। সে জনপ্রিয় ইউটিউবার। তার চ্যানেলের নাম ‘মিস্ট্রি হিস্ট্রি’। এই চ্যানেলে পৃথিবীর যাবতীয় সব রহস্য নিয়ে কথা বলে। আর কিছু সাবস্ক্রিপশন হলেই এক লাখ পূর্ণ হবে। এমন সময়ই ঘটে অপ্রত্যাশিত দুর্ঘটনা। আসমা চরিত্রে অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ। এ ছাড়া অভিনেতা আজিজুল হাকিমকে দেখা যাবে গোয়েন্দা চরিত্রে। মেহজাবীনের মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী।

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

ঈদুল আজহা ২০২৬-এর আলোচিত চলচ্চিত্র -মাসুদ রানা

স্টাফ রিপোর্টার.
বাংলা চলচ্চিত্রে গোয়েন্দা ও অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি তুলনামূলকভাবে কম নির্মিত হয়। তবে দর্শকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল জনপ্রিয় কাল্পনিক চরিত্র মাসুদ রানাকে বড়...

১১ জুন ২০২৬ ০১:৪৭ PM
img
বিস্তারিত পড়ুন >

রকস্টার : পরিবার, শৈশব ও এক বেদনাদায়ক স্মৃতির গল্প

বিনোদন রিপোর্টার.
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ চলচ্চিত্রটি কেবল একটি বিনোদনধর্মী সিনেমা নয়; এটি সমাজের গুরুত্বপূর্ণ কিছু বাস্তব সমস্যা ও মানবিক অনুভূতিকে দর্শকের সামনে...

০৩ জুন ২০২৬ ০৪:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

শুরু হলো দীর্ঘ ধারাবাহিক জীবনের ক্যানভাস এর শুটিং

স্টাফ রিপোর্টার.

 সম্প্রতি ঢাকার আফতাবনগর ও রামপুরায় শুরু হলো নতুন দীর্ঘ ধারাবাহিক ‘জীবনের ক্যানভাস‘ এর শুটিং। আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত এই দীর্ঘ ধারাবাহিকে...

১৩ মে ২০২৬ ০১:২৪ PM

img
বিস্তারিত পড়ুন >

দম: নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা

নাসিম সাহনিক. 

বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমীদের জন্য ঈদুল ফিতর ২০২৬-এ মুক্তিপ্রাপ্ত দম নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা। পরিচালক রেদোয়ান রনি তার স্বতন্ত্র নির্মাণশৈলী দিয়ে...

১৩ এপ্রিল ২০২৬ ০৯:৪৬ AM
img
বিস্তারিত পড়ুন >

জি-সিরিজ অগ্নিবীণার ঈদ উৎসব

স্টাফ রিপোর্টার.

বাংলাদেশের অডিও-ভিডিও জগতের মহারাজত্বে যে একাই রাজত্ব করে চলছে, সেই জি-সিরিজ আবারও হাজির ঈদের রঙিন আনন্দযজ্ঞ নিয়ে। বছরের পর বছর ধরে জি-সিরিজ ও অগ্নিবীণা প্রমাণ করে...

২০ মার্চ ২০২৬ ০৮:৩৩ AM
img
বিস্তারিত পড়ুন >

২০২৫ সালের ইরানের উল্লেখযোগ্য ১০টি চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার.
২০২৫ সাল ইরানি চলচ্চিত্রের জন্য দীর্ঘ এবং বৈচিত্র্যময় বছর হিসেবে প্রতীয়মান হয়েছে। দেশটির নির্মাতারা সামাজিক বাস্তবতা, ন্যারেটিভ উদ্ভাবন ও রাজনৈতিক ইঙ্গিতের...

০৮ মার্চ ২০২৬ ০২:২৯ PM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা

বাংলাদেশের জনপ্রিয়...

২৫ জুন ২০২৬ ০৪:৪২ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি চলচ্চিত্র

বাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি...

২৪ জুন ২০২৬ ০৬:০১ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয় শিল্পী

বাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয়...

২৩ জুন ২০২৬ ০৬:৫৪ PM

img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশী অভিনেত্রী তানজিকা আমিন ..

বাংলাদেশী অভিনেত্রী তানজিকা...

২৩ জুন ২০২৬ ০৬:৪৯ PM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশী অভিনেত্রী দিঘি ..

বাংলাদেশী অভিনেত্রী দিঘি...

২৩ জুন ২০২৬ ০৬:৪০ PM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশী অভিনেত্রী বাঁধন ..

বাংলাদেশী অভিনেত্রী বাঁধন...

২৩ জুন ২০২৬ ০৬:৩৭ PM
পৃষ্ঠাসমূহ