দেশের হলে আসছে চলচ্চিত্র “শেষ বাজি”
বিনোদন রিপোর্টার.
সম্প্রতি প্রকাশিত হয়েছে মেহেদী হাসান পরিচালিত মুক্তি প্রতিক্ষীত “শেষ বাজি” চলচ্চিত্রের অফিসিয়াল ট্রেইলার।এক ঝলকের পুরো ট্রেইলার জুড়েই ছিলো টানটান উত্তেজনা। কেউ বা অভাব অনটনে জীবিকা নির্বাহের জন্য ছুটে চলেছে একস্থান থেকে অন্যস্থানে, আবার কেউবা জুয়ার নেশায় উড়িয়ে দিচ্ছে কোটি কোটি টাকা।কেউ একশো টাকা রোজগারের জন্য সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে, আবার কাউকে জোর করে হাজার টাকা দিলেও তার মন ভরে না!
ট্রেইলারে দেখা গেছে এক যুবক সুন্দর পরিপাটি জীবন ছেড়ে বাবার রেখে যাওয়া লক্ষ কোটি টাকা ফুরাচ্ছেন জুয়া খেলে, আবার এক মধ্যবয়স্ক লোক এডভোকেট হয়েও নিয়মিত যাচ্ছেন জুয়ার আসরে! দুজন একে অপরের পার্টনার হয়েই ধরছেন বাজি, ছিনিয়ে আনছেন জিত অথবা ফিরে আসছেন হেরে।
কিন্তু তাদের জীবনে এমন এক সময় আসে যখন দুজনকে চলতে হয় দুই পথে, ধরতে হয় একে অপরের সাথে বাজি। কেন‘ই বা তাদের মধ্যে সৃষ্টি হয় এই দ্বন্দ্ব আর কি নিয়ে এই বাজি আর কে হবেন জয়ী তা জানতে হলে সিনেমা হলে গিয়ে দেখতে হবে ‘শেষ বাজি’ চলচ্চিত্রটি।
চলচ্চিত্রটিতে দারুণ একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। তার লাস্যময়ী উপস্থিতি দর্শককে মুগ্ধ করবে এমনটাই জানালেন চলচ্চিত্র সংশ্লিষ্ট বেশ কয়েকজন।
সৈয়দ মোহাম্মদ সোহেল প্রযোজিত এবং সাইমন সাদিক, বড়দা মিঠু, শিরিন শিলা, রাশেদ মামুন অপু, সিলভি, সুব্রত, সাবেরী আলম প্রমুখ অভিনীত চলচ্চিত্রটি মুক্তি পাবে আগামী ১৯ জানুয়ারি।
নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম
বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
ঈদুল আজহা ২০২৬-এর আলোচিত চলচ্চিত্র -মাসুদ রানা
স্টাফ রিপোর্টার.
বাংলা চলচ্চিত্রে গোয়েন্দা ও অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি তুলনামূলকভাবে কম নির্মিত হয়। তবে দর্শকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল জনপ্রিয় কাল্পনিক চরিত্র মাসুদ রানাকে বড়...
রকস্টার : পরিবার, শৈশব ও এক বেদনাদায়ক স্মৃতির গল্প
বিনোদন রিপোর্টার.
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ চলচ্চিত্রটি কেবল একটি বিনোদনধর্মী সিনেমা নয়; এটি সমাজের গুরুত্বপূর্ণ কিছু বাস্তব সমস্যা ও মানবিক অনুভূতিকে দর্শকের সামনে...
শুরু হলো দীর্ঘ ধারাবাহিক জীবনের ক্যানভাস এর শুটিং
স্টাফ রিপোর্টার.
সম্প্রতি ঢাকার আফতাবনগর ও রামপুরায় শুরু হলো নতুন দীর্ঘ ধারাবাহিক ‘জীবনের ক্যানভাস‘ এর শুটিং। আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত এই দীর্ঘ ধারাবাহিকে...
১৩ মে ২০২৬ ০৭:২৪ PMদম: নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা
নাসিম সাহনিক.
বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমীদের জন্য ঈদুল ফিতর ২০২৬-এ মুক্তিপ্রাপ্ত দম নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা। পরিচালক রেদোয়ান রনি তার স্বতন্ত্র নির্মাণশৈলী দিয়ে...
১৩ এপ্রিল ২০২৬ ০৩:৪৬ PMস্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ
আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...
নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম
বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...
বৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM