নতুন দারুণ কাজ নিয়ে পরীমণি
স্টাফ রিপোর্টার।
পরীমণি এখন চাইছেন কাজে ফিরতে। সে প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। সিনেমার পাশাপাশি ওয়েব কনটেন্টও হাতে নিচ্ছেন অভিনেত্রী। গত দুই সপ্তাহের ব্যবধানে পরপর ৪টি কাজে যুক্ত হয়েছেন তিনি। এর মধ্যে দুটি সিনেমা, একটি ওয়েব ফিল্ম ও একটি ওয়েব সিরিজ।
এ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘আমার ক্যারিয়ার গ্রাফটা নতুন করে সাজাতে চাই। অনেক তো হলো, এবার দারুণ দারুণ কাজ নিয়ে ফিরতে চাই। আগে যে কাজ না ভেবেই হয়তো করে ফেলতাম, এখন ১০০ বার ভেবে করি। আমার বিশ্বাস, পরবর্তী কাজগুলো দর্শক খুব পছন্দ করবেন।‘
পরীমণি নির্মাতা রায়হান রাফির ‘মায়া’ নামের একটি ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছেন গত সেপ্টেম্বরে। এরপর সরকারি অনুদানের ‘ডোডোর গল্প’ সিনেমায় চুক্তিবদ্ধ হন। গত সপ্তাহে আরও একটি সিনেমায় পরীমণির অভিনয়ের খবর আসে। তানিম রহমান অংশুর পরিচালনায় ‘খেলা হবে’ নামের সেই সিনেমায় একসঙ্গে দেখা যাবে পরীমণি ও বুবলীকে। এ সিনেমার শুটিংয়ে ভারতে যাওয়ার জন্য সম্প্রতি মন্ত্রণালয় থেকে অনুমতি পেয়েছেন পরী, বুবলীসহ সিনেমার টিম।
সম্প্রতি পরীমণি দিলেন ‘রঙিলা কিতাব’-এর খবর। ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফেসবুকে তিনি লিখেছেন, ‘সেকেন্ড ইনিংস, নতুন শুরু।’ রঙিলা কিতাব সাত পর্বের ওয়েব সিরিজ। হইচইয়ের জন্য তৈরি হতে যাওয়া এ সিরিজে পরীমণি ছাড়াও অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, শ্যামল মাওলা ও জিয়াউল হক পলাশ।
পরিচালক অনম বিশ্বাস বলেন, কিংকর আহসানের লেখা ‘রঙ্গিলা কিতাব‘ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে এই ওয়েব সিরিজটি। সবকিছু ঠিক থাকলে দ্রুতই শুটিং শুরু হবে। এছাড়া সিরিজটি প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে।‘
জানা গেছে, ভালোবাসা দিয়ে নাকি সব কিছু জয় করা যায়? কিন্তু ভালোবাসা কি অতীতের অপরাধ মুছে ফেলতে পারে? এমন বিষয়বস্তু নিয়ে নির্মিত হচ্ছে এই ওয়েব সিরিজটি।
নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম
বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
ঈদুল আজহা ২০২৬-এর আলোচিত চলচ্চিত্র -মাসুদ রানা
স্টাফ রিপোর্টার.
বাংলা চলচ্চিত্রে গোয়েন্দা ও অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি তুলনামূলকভাবে কম নির্মিত হয়। তবে দর্শকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল জনপ্রিয় কাল্পনিক চরিত্র মাসুদ রানাকে বড়...
রকস্টার : পরিবার, শৈশব ও এক বেদনাদায়ক স্মৃতির গল্প
বিনোদন রিপোর্টার.
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ চলচ্চিত্রটি কেবল একটি বিনোদনধর্মী সিনেমা নয়; এটি সমাজের গুরুত্বপূর্ণ কিছু বাস্তব সমস্যা ও মানবিক অনুভূতিকে দর্শকের সামনে...
শুরু হলো দীর্ঘ ধারাবাহিক জীবনের ক্যানভাস এর শুটিং
স্টাফ রিপোর্টার.
সম্প্রতি ঢাকার আফতাবনগর ও রামপুরায় শুরু হলো নতুন দীর্ঘ ধারাবাহিক ‘জীবনের ক্যানভাস‘ এর শুটিং। আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত এই দীর্ঘ ধারাবাহিকে...
১৩ মে ২০২৬ ০৭:২৪ PMদম: নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা
নাসিম সাহনিক.
বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমীদের জন্য ঈদুল ফিতর ২০২৬-এ মুক্তিপ্রাপ্ত দম নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা। পরিচালক রেদোয়ান রনি তার স্বতন্ত্র নির্মাণশৈলী দিয়ে...
১৩ এপ্রিল ২০২৬ ০৩:৪৬ PMস্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ
আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...
নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম
বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...
বৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM