শুরু হয়েছে রবির নতুন ক্যাম্পেইন “পারবে তুমিও”
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক.
শুরু হয়েছে রবি আজিয়াটা লিমিটেড-এর নতুন ক্যাম্পেইন “পারবে তুমিও”-এর যাত্রা, যা এদেশের অসংখ্য মানুষের থেমে না যাওয়ার দৃঢ় মনোবলকে সম্মান জানায়। এই ক্যাম্পেইনে বলা হয়েছে বাধা পেরোনোর গল্প, যার সম্পৃক্ততা শুধু কিছু মানুষের সাথে নয়, আছে পুরো জাতির সঙ্গেই।
যারা সকল বাধা ভেঙে এগিয়ে যাচ্ছে নিজের লক্ষ্যের দিকে, রবি ৪.৫জি সুপারনেট কভারেজ এর মাধ্যমে দীর্ঘদিন ধরে তাদের ডিজিটাল পার্টনার হিসেবে পাশে থাকতে পেরে গর্বিত। শীর্ষস্থানীয় ডিজিটাল সার্ভিস প্রদানকারী এই প্রতিষ্ঠান ৪জি মার্কেটে তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। ফলে, রবি গ্রাহকদের ৫৫.৪% আজ ৪জি ব্যবহারকারী যা টেলিযোগাযোগ খাতে সর্বোচ্চ। দেশব্যাপী ১৬,০৭৩টি ৪জি সাইটের মাধ্যমে ৯৮.৫% জনসংখ্যার কভারেজ নিশ্চিত করেছে রবি। এ সব উদ্যোগ গ্রাহকের ৪.৫জি ইন্টারনেট এক্সপেরিয়েন্স কে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে, ইন্টারনেটের স্পিড বাড়িয়েছে, বিশেষত ৪জি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য।
রবি’র ৪.৫জি সুপারনেট এর শক্তিতে দেশজুড়ে আমাদের গ্রাহকেরা অর্জন করেছেন অসাধারণ সব মাইলস্টোন। নানা সুপ্রতিষ্ঠিত এফ-কমার্স এবং স্টার্টআপ থেকে শুরু করে নিত্য নতুন সব স্কিল শেখা, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করা, এসব কিছুই সম্ভব হয়েছে রবি ৪.৫জি’র শক্তিশালী ইন্টারনেট এক্সপেরিয়েন্সের মাধ্যমে।
‘বাধা পেরিয়ে সামনে এগোনোর’ এই স্লোগান সবার মাঝে ছড়িয়ে দিতে রবি একটি নতুন টিভি বিজ্ঞাপনও নিয়ে এসেছে, যেখানে সাফা কবিরকে প্রধাণ চরিত্রে দেখা যাবে। এই গল্পটি তুলে ধরার জন্য অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্মেও দেশব্যাপী প্রচার চালানো হচ্ছে।
ক্যাম্পেইনটি সম্পর্কে রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ‘রবি শুধুমাত্র তার দেশব্যাপী ৪জি সেবা এবং ইন্টারনেট অভিজ্ঞতাকে শক্তিশালী করেনি বরং বিভিন্ন ধরণের ডিজিটাল সেবা চালু করে অসংখ্য মানুষের সাফল্য যাত্রাতেও সঙ্গী হয়েছে। এই অন্তর্দৃষ্টি আমাদের রবির প্রচারাভিযান, ‘পারবে তুমিও’ চালু করতে অনুপ্রাণিত করেছে।’
এই উদ্যোগ প্রসঙ্গে রবি’র চিফ এক্সিকিউটিভ অফিসার রাজীব শেঠি বলেন, ‘এই প্রচারণার মাধ্যমে, আমরা সকল প্রতিকূলতার বিরুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য এদেশের মানুষের অদম্য শক্তিকে সম্মান জানাতে চাই। ৯৮.৫% ৪জি কভারেজ নিশ্চিত করে আমরা আপনার জীবনের সাফল্যের পথে সঙ্গ দিতে প্রস্তুত।’
রবি সম্পর্কে:
রবি আজিয়াটা লিমিটেড (‘রবি’) একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের সিংহভাগ মালিকানা (৬১.৮২%) রয়েছে। এছাড়া রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের (১০%) পাশাপাশি বিশ্ব টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি ভারতী এয়ারটেলের (ভারত) শেয়ার রয়েছে ২৮.১৮%। রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি। দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে। দেশজুড়ে থাকা এ অবকাঠামো ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল প্রতিবেশ গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করছে। শহর কিংবা গ্রাম যেখানেই হোক রবির হাত ধরে ডিজিটাল বাংলাদেশের পথে হাটছে দেশবাসী।
ওয়ালটন প্লাজা ঈদ ক্যাম্পেইনে বিশেষ ডিসকাউন্ট ও ফ্রি এয়ার টিকিট
স্টাফ রিপোর্টার.
পবিত্র রমজান মাসজুড়ে দেশব্যাপী বিশেষ ঈদ ক্যাম্পেইন চালু করেছে দেশের ইলেকট্রনিক্স পণ্যের সর্ববৃহৎ বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা।...
০৬ মার্চ ২০২৬ ১২:৩৬ AMব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের টিকেট কিনলেই রয়েছে পারফেক্ট ইলেকট্রনিকস এর পক্ষ থেকে পুরস্কার
স্টাফ রিপোর্টার।
আসন্ন পূজা উৎসবে মুক্তির প্রতীক্ষায় রয়েছে আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। চলচ্চিত্রটিতে ইলেকট্রনিকস...
৯৫১৫ ঘন্টা ৩৭ মিনিট আগেনতুন ইকোসিস্টেম উন্মোচন করেছে ‘গ্রামীণফোন ওয়ান’
স্টাফ রিপোর্টার.
গ্রাহক-কেন্দ্রিকতা ও ডিজিটাল ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে ‘গ্রামীণফোন ওয়ান’ নামে অভিনব এক উদ্যোগের উন্মোচন করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান...
১৭ জুলাই ২০২৫ ১২:৪৮ AMর্যানকনের মিতসুবিশি এক্সপ্যান্ডারের উদ্বোধন
বাংলাদেশে নতুন করে মিতসুবিশি এক্সপ্যান্ডার উন্মোচন করলো র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ। অত্যাধুনিক ১.৫ লিটার মাইভেক ইঞ্জিনচালিত এই সাত আসনের এসইউভি-টি স্থানীয় উদ্ভাবন ও জাপানি প্রযুক্তির...
১৭ জুলাই ২০২৫ ১২:৪১ AMজাপানি ব্রান্ড সিটিজেনের সাথে স্মার্ট টেকনোলজিসের যাত্রা
স্টাফ রিপোর্টার।
বিশ্বখ্যাত জাপানি ব্রান্ড সিটিজেন এর পস (পয়েন্ট অব সেল), বারকোড ও লেভেল প্রিন্টার বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ২৪ জুন ২০২৫ তারিখে...
২৯ জুন ২০২৫ ০৯:৩৩ AMটেকনোর ফ্ল্যাগশিপ স্টোর ঢাকায় চালু
স্টাফ রিপোর্টার.
সম্প্রতি উত্তরার সেন্টার পয়েন্টে অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টেকনো ফ্ল্যাগশিপ স্টোরের জমকালো উদ্বোধন হলো। এই ফ্ল্যাগশিপ স্টোরটি বাংলাদেশে টেকনোর যাত্রায় একটি...
০৫ জুন ২০২৫ ০২:৩২ PMনাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম
বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...
বৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৪৮৯ ঘন্টা ২৭ মিনিট আগেজুলাই স্মৃতি
২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...
১৮ জুলাই ২০২৬ ০৪:৩৮ PM