দেশে অনুষ্ঠিত হলো টেকনো ক্যামন ফ্যাশন ফেস্টিভ্যাল
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক.
সম্প্রতি জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড টেকনোর আয়োজনে দেশে অনুষ্ঠিত হলো টেকনো ক্যামন ফ্যাশন ফেস্টিভ্যাল। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এ অনুষ্ঠানে ফ্যাশন এবং অত্যাধুনিক প্রযুক্তির দারুণ প্রদর্শনী উপস্থিত দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছে।
সেদিন সন্ধ্যা আইসিসিবি হয়ে ওঠে ফ্যাশনপ্রেমিদের জন্য এক অবিস্মরণীয় মিলনমেলা। অনুষ্ঠানে দেশের ফ্যাশন প্রেমি, ইন্ডাস্ট্রির গুণিব্যক্তি এবং ট্রেন্ড সেটারদের আমন্ত্রণ জানানো হয়। বিভিন্ন অঙ্গনের তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ ছিলো প্রাণবন্ত।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণদের অন্যতম প্রিয় গায়ক তাহসান খান, অভিনেতা তৌসিফ মাহবুব ও টিভি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এছাড়াও সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি, টেক রিভিউয়ার এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের উপস্থিতি ছিলো চোখে পড়বার মতো।
ভিন্নরকম এই সন্ধ্যার আয়োজনের উপস্থাপক হিসেবে ছিলো দ্য ঢাকা গাইস। তাদের প্রাণবন্ত, হাস্যরসপূর্ণ এবং মজাদার উপস্থাপনা অনুষ্ঠানে আগত অতিথিদের মন্ত্রমুগ্ধ করে রাখে।
এ সময় আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ট্রানশান হোল্ডিংসের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট আরিফ চৌধুরী এবং আইস্মার্টইউ বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক। তারা এই ব্র্যান্ড এবং অসাধারণ ক্যামন ২০ সিরিজ বিষয়ে নিজেদের ভাবনার বিষয়ে কথা বলেন।
ব্যতিক্রমী ধারার এই স্মার্টফোনটিতে উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে আকর্ষণীয় ডিজাইনের দারুণ এক মেলবন্ধন ঘটেছে। তাছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইস্মার্টইউ বাংলাদেশের সিওও শ্যামল সাহা এবং টেকনোর মার্কেটিং ডিরেক্টর ভেন নি সহ আরো অনেকে।
টেকনো ক্যামন ফ্যাশন ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ ছিলো ফ্যাশন কোরিওগ্রাফার আজরা মাহমুদের তত্ত্বাবধানে তাহসানের লাইভ মিউজিকের সঙ্গে ভিন্নমাত্রার এক ফ্যাশন শো।
ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন, তেনজিং চাকমা, ইমাম হাসান এবং সামিনা সারার ফ্যাশন চয়েজ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে আলোড়ন তৈরি করে, যা তারা দারুণভাবে উপভোগ করেন।
ইভেন্টটি তারকাদের গ্ল্যামারপূর্ণ উপস্থিতি এবং বিভিন্ন পরিবেশনায় ভরপুর থাকলেও, অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো- নতুন ক্যামন ২০ সিরিজ। স্মার্টফোনটি অসাধারণ সব ফিচারে পরিপূর্ণ । যার মধ্যে রয়েছে- শক্তিশালী ৬৪ মেগাপিক্সেলের নাইট পোট্রের্ট ক্যামেরা, ৮ গিগাবাইট র্যামসহ ২৫৬ গিগাবাইট স্টোরেজ এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও আরও অনেক ফিচার।
টেকনো ক্যামন ফ্যাশন ফেস্টিভ্যালের উদ্দেশ্য ছিলো মূলত ফ্যাশন এবং প্রযুক্তির মধ্যে সত্যিকারের মেলবন্ধন তৈরি করা। যার সূচনা হয়েছে, সাম্প্রতিক সময়ে মর্যাদাপূর্ণ লন্ডন ফ্যাশন উইকে টেকনো এবং ভোগের মধ্যে বৈশ্বিক যৌথপ্রয়াসের মাধ্যমে। প্রতিষ্ঠান দুটির মধ্যকার এই মিলনের মাধ্যমে টেকনো’র প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়া এবং ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে।
টেকনো এবং ক্যামন ২০ সিরিজ সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য ঘুরে আসুন টেকনোর অফিশিয়াল ওয়েবসাইট www.tecno-mobile.com/bd থেকে।
ওয়ালটন প্লাজা ঈদ ক্যাম্পেইনে বিশেষ ডিসকাউন্ট ও ফ্রি এয়ার টিকিট
স্টাফ রিপোর্টার.
পবিত্র রমজান মাসজুড়ে দেশব্যাপী বিশেষ ঈদ ক্যাম্পেইন চালু করেছে দেশের ইলেকট্রনিক্স পণ্যের সর্ববৃহৎ বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা।...
০৬ মার্চ ২০২৬ ১২:৩৬ AMব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের টিকেট কিনলেই রয়েছে পারফেক্ট ইলেকট্রনিকস এর পক্ষ থেকে পুরস্কার
স্টাফ রিপোর্টার।
আসন্ন পূজা উৎসবে মুক্তির প্রতীক্ষায় রয়েছে আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। চলচ্চিত্রটিতে ইলেকট্রনিকস...
১৯ আগস্ট ২০২৫ ১১:৪০ AMনতুন ইকোসিস্টেম উন্মোচন করেছে ‘গ্রামীণফোন ওয়ান’
স্টাফ রিপোর্টার.
গ্রাহক-কেন্দ্রিকতা ও ডিজিটাল ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে ‘গ্রামীণফোন ওয়ান’ নামে অভিনব এক উদ্যোগের উন্মোচন করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান...
১৭ জুলাই ২০২৫ ১২:৪৮ AMর্যানকনের মিতসুবিশি এক্সপ্যান্ডারের উদ্বোধন
বাংলাদেশে নতুন করে মিতসুবিশি এক্সপ্যান্ডার উন্মোচন করলো র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ। অত্যাধুনিক ১.৫ লিটার মাইভেক ইঞ্জিনচালিত এই সাত আসনের এসইউভি-টি স্থানীয় উদ্ভাবন ও জাপানি প্রযুক্তির...
১৭ জুলাই ২০২৫ ১২:৪১ AMজাপানি ব্রান্ড সিটিজেনের সাথে স্মার্ট টেকনোলজিসের যাত্রা
স্টাফ রিপোর্টার।
বিশ্বখ্যাত জাপানি ব্রান্ড সিটিজেন এর পস (পয়েন্ট অব সেল), বারকোড ও লেভেল প্রিন্টার বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ২৪ জুন ২০২৫ তারিখে...
২৯ জুন ২০২৫ ০৯:৩৩ AMটেকনোর ফ্ল্যাগশিপ স্টোর ঢাকায় চালু
স্টাফ রিপোর্টার.
সম্প্রতি উত্তরার সেন্টার পয়েন্টে অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টেকনো ফ্ল্যাগশিপ স্টোরের জমকালো উদ্বোধন হলো। এই ফ্ল্যাগশিপ স্টোরটি বাংলাদেশে টেকনোর যাত্রায় একটি...
০৫ জুন ২০২৫ ০২:৩২ PMবৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PMজুলাই স্মৃতি
২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...
১৮ জুলাই ২০২৬ ০৪:৩৮ PMবাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা
বাংলাদেশের জনপ্রিয়...
২৫ জুন ২০২৬ ১০:৪২ AM