‘সারা’র আয়োজনে বসন্ত ও ভালোবাসার বর্ণিল মেলবন্ধন

2023-02-05 10:52:30 ফ্যাশন
‘সারা’র আয়োজনে বসন্ত ও ভালোবাসার বর্ণিল মেলবন্ধন

স্টাফ রিপোর্টার।

শীতের আড়মোড়া ভেঙে প্রকৃতিতে উঁকি দিচ্ছে ঋতুরাজ বসন্ত। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে প্রকৃতি সাজছে বর্ণিল সাজে। বসন্ত আর ভালোবাসা দিবসের বেশ মেলবন্ধন রয়েছে। নানা রঙের পোশাকে বর্ণিল হয় সবাই। আর তাই ফ্যাশন সচেতন তরুণ-তরুণীদের জন্য এবারের পহেলা ফাল্গুন ও ভালবাসা দিবসকে কেন্দ্র করে ‘সারা’ লাইফস্টাইল ভিন্নমাত্রার পোশাকের সম্ভার সাজিয়েছে।

ভালোবাসার এই ঋতুকে বরণ করতে ও বিশ্ব ভালোবাসা দিবসে ‘সারা’ লাইফস্টাইল নিয়ে এসেছে বর্ণিল পোশাকের আয়োজন। ‘সারা’র ফাল্গুনের আয়োজনে রয়েছে ফ্লোরাল মোটিফে হলুদ, কমলা, বাসন্তী রঙের সাথে রয়েল ব্লু, গোলাপী ও সাদা রঙের ভ্যারিয়েশন। রঙিন সব কালেকশনে ট্রেন্ডি প্যাটার্ণ আর সময় ও পরিবেশ উপযোগী কাপড়ের ধরন ক্রেতাদের ভালো লাগবে।

‘সারা’ লাইফস্টাইলের বসন্ত আয়োজনে মেয়েদের কালেকশনে থাকছে কুর্তি, সিঙ্গেল থ্রি পিস, কামিজ, ফ্যাশন টপস, লন থ্রি পিস, কাফতান, ক্যাজুয়াল শার্ট। আর ছেলেদের এবারের কালেকশনে রয়েছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফতুয়া, পোলো, টি-শার্টসহ বিভিন্ন আয়োজন। এছাড়া ‘সারা’র কিডস কালেকশনে মেয়েদের জন্য থাকছে ফ্রক, টপস, কুর্তি, থ্রি পিস। আর বয়েজ কালেকশনে থাকছে পাঞ্জাবি, টি-শার্ট, শার্ট, প্যান্ট।

 

‘সারা’ লাইফস্টাইলের এবারের ফাল্গুন ও ভ্যালেন্টাইনস কালেকশনের এসব পোশাকের ডিজাইনে প্রাধান্য দেওয়া হয়েছে ফ্লোরাল প্রিন্টের। এছাড়াও আরামদায়ক কাপড়ের পাশাপাশি পোশাকের গুণগত মানের দিকে বরাবরের মতই প্রাধান্য দিয়েছে ‘সারা’ লাইফস্টাইল। পাশাপাশি বসন্তের এবারের আয়োজনে অন্যতম আকর্ষণ থাকছে বাবা-ছেলের মিনিমি পাঞ্জাবি কালেকশন।

বড়দের ক্ষেত্রে মাত্র ১০০০ টাকা থেকে ৪০০০ টাকা ও ছোটদের ক্ষেত্রে মাত্র ৪৯০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকার মধ্যে ফাল্গুন কালেকশনের এসব পোশাক কিনতে পারবেন ক্রেতারা।

ভালোবাসা দিবসেও আছে ‘সারা’র বিশেষ আয়োজন। এই আয়োজনে স্পেশাল কাপল টি-শার্টের পাশাপাশি ছেলে ও মেয়েদের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন কালেকশনও। ভালবাসা দিবসের কালেকশনে ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, টি-শার্ট। আর মেয়েদের জন্য ভ্যালেন্টাইনস কালেকশনে থাকছে থ্রি পিস, কুর্তি, ফ্যাশন টপস ও ক্যাজুয়াল শার্ট। এছাড়াও ‘সারা’র রেগুলার ডিজাইনের পোশাক তো থাকছেই।

মাত্র ১০০০ টাকা থেকে শুরু করে ২৫০০ টাকার মধ্যে ভ্যালেন্টাইনস কালেকশনের এসব পোশাক কিনতে পারবেন ক্রেতারা।

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM
img
বিস্তারিত পড়ুন >

বাঙালি নারী ও শাড়ি: সৌন্দর্য, ঐতিহ্য ও উৎসবের অনন্য বন্ধন



বাঙালি সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় হলো শাড়ি। যুগ যুগ ধরে শাড়ি শুধু একটি পোশাক নয়, বরং এটি বাঙালি নারীর ঐতিহ্য, সৌন্দর্য এবং ব্যক্তিত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে।...

২২০৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
img
বিস্তারিত পড়ুন >

ফ্যাশন সচেতন তরুণী

ফ্যাশন সচেতন তরুণীরা পরছেন বিভিন্ন ব্র্যান্ডের...

২৬ মে ২০২৬ ০৪:২৫ PM

img
বিস্তারিত পড়ুন >

ঈদে ক্রেতাদের জন্য ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও পিকআপ সেবা চালু করল এপেক্স

স্টাফ রিপোর্টার.

 দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেড ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটা আরও সহজ করতে নতুন দুটি সেবা চালু করেছে- ‘বাই অনলাইন,...

২৬ মে ২০২৬ ০৪:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

এপেক্স স্টাইলে নাম্বার ওয়ান, ঈদ ট্রেন্ডে ফ্যামিলি ফান

স্টাফ রিপোর্টার.

 ঈদ মানেই নতুন সাজ, আর সেই সাজকে পরিপূর্ণ করতে এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবার নিয়ে এসেছে এই ঈদের সবচেয়ে বড় সারপ্রাইজ। ঈদে স্টাইলের এক নতুন সংযোজন দিতে এপেক্স-এর...

০৬ মার্চ ২০২৬ ১২:২৮ AM
img
বিস্তারিত পড়ুন >

সেরা স্টাইল আর সাশ্রয়ী মূল্যে বাটার ঈদ কালেকশন

 স্টাফ রিপোর্টার.

 ঈদের আনন্দকে আরও জমজমাট করে তুলতে বাটা নিয়ে এসেছে নতুন ঈদ কালেকশন। ঈদের আমেজকে আরও উৎসবমুখর ও আকর্ষণীয় করতে নতুন এই কালেকশনে রয়েছে দুই হাজারেরও বেশি ডিজাইন।...

০৬ মার্চ ২০২৬ ১২:০৬ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম


বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM
img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM

img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জুলাই স্মৃতি

২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...

১৮ জুলাই ২০২৬ ০৪:৩৮ PM
পৃষ্ঠাসমূহ