নেস নদীর রঙিন আলোতে ছুটে যেতে চাই

2022-04-17 02:00:19 ভ্রমণ
নেস নদীর রঙিন আলোতে ছুটে যেতে চাই
একমাত্র ছেলে আর স্ত্রীকে নিয়ে নৈসর্গিক সৌন্দর্যের দেশ স্কটল্যান্ডে বেড়াতে যাই গত বছরের ৮ অগাস্ট বাই রোডে! ছয় দিনের এই হলিডে ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর! যদিও সলিহুল, ইংল্যান্ড থেকে ৪০০-৫০০ মাইল গাড়ি করে গিয়েছি কিন্তু মায়াবী স্কটল্যান্ডের সৌন্দর্যের কাছে লং ড্রাইভ করার ক্লান্তি ছিল নস্যি! অশেষ সৌন্দর্যের লীলাভূমি স্কটল্যান্ড আমাকে দিয়েছিল ডাক, কে পারত আমাকে সেই মায়াবী ডাক থেকে দূরে সরিয়ে রাখতে? স্কটল্যান্ড অনেক বড় একটি দেশ, কয়েক দিন ঘুরে সবকিছু দেখা সম্ভব নয়! তাই ডিসিশন নিলাম ভেঙে ভেঙে ট্রিপ কমপ্লিট করব! প্রথম রাত কাটালাম স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায়! যদিও প্রথম দিন অনেক বৃষ্টি ছিল কিন্তু বাপ-ছেলেকে কি বৃষ্টি আটকাতে পারবে? ছাতা নিয়ে ছুটে গেলাম এডিনবরা ক্যাসেল দেখতে! টিপটিপ বৃষ্টি পড়ছে। আমি ছেলেকে নিয়ে বৃষ্টির মধ্যে ঘুরছি আর এডিনবরা সিটি আবিষ্কার করছি! ছেলে আমার খুবই এক্সসাইটেড আর তার প্রশ্নবাণে আমি জর্জরিত! তবু বাপ–ছেলে খুবই খুশি! দিনের শেষের দিকে আমরা রওনা দিলাম ইনভার্নেসের উদ্দেশে! এডিনবরা থেকে সাড়ে তিন ঘণ্টার ড্রাইভ পাহাড়ি আঁকাবাঁকা পথে! সন্ধ্যার দিকে আমরা নেস নদীর পারের স্কটিশ হাইল্যান্ডসের রাজধানী ইনভার্নেস শহরে পৌঁছালাম! রাতে বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজে বের করে ডিনার করতে গেলাম! পাক্কা দুই দিন পরে ভাত খেলাম, আমার মাথা চক্কর দেওয়া বন্ধ হলো! ডিনার শেষে রাতের ইনভার্নেস শহর দেখতে গেলাম নেস নদীর তীরে! আলো আর আঁধারের মাঝে রঙিন নেস নদীর সৌন্দর্য বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়! নেস নদী যেন তার রঙিন আলোয় আমাকে তার অনেক কাছে ডাকছে আর আমি যেন তার সেই মায়াবী ডাকে পাগলের মতো ছুটে যেতে চাই প্রতিনিয়ত! পরদিন অনেক রৌদ্রোজ্জ্বল ছিল! আমরা সকালে বের হয়ে প্রথমে নেসের কাছে গেলাম, তার সৌন্দর্য উপভোগ করলাম! পরে আমরা পাহাড়ি আঁকাবাঁকা পথে ফোর্ট উইলিয়ামের দিকে যাত্রা শুরু করলাম বেন নেভিসে ইউকের সর্বোচ্চ মাউন্টেনে ক্লাইম্ব করার জন্য! পথে গাড়ি থামালাম একটি ট্যুরিস্ট স্পট দেখে, ছেলে আমার পাগল হয়ে গেল কাছের পাহাড়ের ওপরে ওঠার জন্য! তা–ই করলাম, ছেলে খুশি তো বাপ খুশি! বেন নেভিস পৌঁছার পরে কেব্‌ল কারের টিকিট করলাম পাহাড়ের চূড়ায় ওঠার জন্য! আমাদের ভাগ্য অনেক সুপ্রসন্ন ছিল, তাই ওপরে গিয়ে খুবই সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন পেলাম! ওপর থেকে যে দৃশ্য দেখা যায়, তা যে এককথায় অতুলনীয়! নীল আকাশ, সাদা মেঘ আর সবুজ পাহাড়ের এমন এক সৌন্দর্য নিয়ে প্রকৃতি বসে আছে, যা না দেখলে এই জীবন হয়তো বৃথাই থেকে যেত! আমি অবাক চিত্তে মুগ্ধ হয়ে প্রকৃতির সেই সৌন্দর্য দেখতে থাকলাম আর প্রিয় মানুষটিকে মনে মনে অনুভব করতে থাকলাম! বেন নেভিস মাউন্টেনে ওঠা এটাই প্রথম! চার বছর আগে আমার অভিভাবকেরা যখন ইউকেতে বেড়াতে এসেছিলেন, তখন তাঁদের নিয়ে গিয়েছিলাম কিন্তু টেকনিক্যাল ফল্টের কারণে ওই দিন তারা কেব্‌ল কার অপারেট করেনি! যার ফলে মনে আফসোস ছিল যে বেন নেভিসে ওঠা আর হলো না! এবার সেই আফসোস আর থাকল না! পরদিন সকালে নাশতা করে রোগি ফলস দেখে আমরা এবারডিনের উদ্দেশে রওনা হলাম! রোগি ফলস দেখে মনে মনে বললাম, ‘পাহাড়ি ঝরনা তুমি তো জানো না আমিও যে তার মনে ছুটে চলি!’ এবারডিন পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল! পরদিন সাগরের পাড়ে বন্ধু রুমানার ফ্যামিলির সঙ্গে সাক্ষাৎ হলো! তারা আমাদের লাঞ্চ করাল, মনে হলো, তাদের আমরা অনেক দিন থেকে চিনি, এই প্রথম মিটিং নয়! বন্ধুত্বের ভালোবাসায় রং ছিটানোর পর আমরা গেলাম ডোনটোর ক্যাসেল দেখতে। সাগরের পাড়ে সেই ক্যাসেলের সৌন্দর্যকে হার মানানো সহজ নয়! আমি আবার মুগ্ধ চিত্তে ক্যাসেলের পার থেকে সাগরের দিকে তাকিয়ে রইলাম আর মনে মনে প্রিয় মানুষটিকে অনুভব করতে থাকলাম অবিরত!
সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

ট্রেনের অগ্রিম টিকিট: শেষ দিনেও ব্যাপক চাহিদা

ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিন আজ শনিবার। এ দিনও টিকিটের ব্যাপক চাহিদা দেখা গেছে।

আজ সকাল সাড়ে ১০টার মধ্যে রেলের পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) ১৪ হাজার...

৩০ মার্চ ২০২৪ ০৭:৪৪ AM
img
বিস্তারিত পড়ুন >

প্রতিভাবান কেবিন ক্র’র খোঁজে এমিরেটস

স্টাফ রিপোর্টার।

কেবিন ক্র পেশায় গভীর আগ্রহ রয়েছে এমন প্রতিভাবানদের খুঁজে বের করতে বিশেষ অভিযানে নেমেছে বিশ্বের শীর্ষস্থানীয় বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন।এই লক্ষ্যে  বিভিন্ন...

১৭ নভেম্বর ২০২৩ ০১:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

নির্মাতা রেদওয়ান রনির এই ভ্রমণ অভিজ্ঞতা আপনারও কাজে লাগতে পারে

সম্পর্কচ্ছেদের পর প্রথম যে কষ্টকর অনুভূতির মুখোমুখি দাঁড়াতে হয়, তা হলো—একাকিত্ব। সে সময় আমার প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল একাকিত্বকে জয় করা, মানসিক অবসাদ কাটিয়ে নিজেকে স্বাবলম্বী করা।...

১৭ এপ্রিল ২০২২ ০২:০০ AM

img
বিস্তারিত পড়ুন >

বাবা নাই, এখনো বিশ্বাস হয় না: নেপালে স্মৃতিকাতর ফারিয়া

নেপালে নেমেই স্মৃতিকাতর হয়ে পড়েছেন শবনম ফারিয়া। তাঁর মনে পড়ে যায় প্রয়াত বাবার কথা, যখন প্রথমবার নেপাল ঘুরে দেশে ফিরে বাবার কাছে নতুন দেশের গল্প বলেছিলেন। কিছুদিন পরই তিনি বাবাকে হারান।...

১৭ এপ্রিল ২০২২ ০২:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

আকাশে উড়ে পাহাড়-সমুদ্র দেখছেন কক্সবাজারের পর্যটকেরা

পাখির মতো আকাশে ওড়ার শখ নেই, এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। এই শখ পূরণ করতে চাইলে যেতে পারেন কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দরিয়ানগর সৈকতে। এখানে ‘প্যারাসেইলিং’–এর মাধ্যমে পাখির মতো...

১৭ এপ্রিল ২০২২ ০২:০০ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

ঈদে আসছে নাসিম সাহনিকের বিশেষ নাটক

স্টাফ রিপোর্টার. 

    আসন্ন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে প্রচারিত হবে লেখক ও নির্মাতা নাসিম সাহনিকের বিশেষ একক নাটক  ‘আমাদের প্রিয় স্যার‘। নাসিম সাহনিক রচিত এই নাটকে বিভিন্ন চরিত্রে...

১৫ মে ২০২৬ ০৮:৩২ AM
img
বিস্তারিত পড়ুন >

শুরু হলো দীর্ঘ ধারাবাহিক জীবনের ক্যানভাস এর শুটিং

স্টাফ রিপোর্টার.

 সম্প্রতি ঢাকার আফতাবনগর ও রামপুরায় শুরু হলো নতুন দীর্ঘ ধারাবাহিক ‘জীবনের ক্যানভাস‘ এর শুটিং। আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত এই দীর্ঘ ধারাবাহিকে...

১৩ মে ২০২৬ ০১:২৪ PM
img
বিস্তারিত পড়ুন >

শুরু হচ্ছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব

স্টাফ রিপোর্টার.

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর শুরু হচ্ছে আগামী ১২ মে। জমকালো এই আয়োজন চলবে ২৩ মে পর্যন্ত।

ফ্রান্সের প্যারিসে আয়োজিত এক...

০১ মে ২০২৬ ০১:২৪ PM

img
বিস্তারিত পড়ুন >

দ্য ওয়েস্টিন ঢাকায় বর্ণাঢ্য সি-ফুড উৎসব

 স্টাফ রিপোর্টার. 

  দ্য ওয়েস্টিন ঢাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় আয়োজন করছে ‘ওশানিক ট্রেজারস’ বর্ণাঢ্য সি-ফুড উৎসব; যেখানে ঢাকার সি-ফুডপ্রেমীদের জন্য তুলে ধরা হবে...

২৯ এপ্রিল ২০২৬ ০৬:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

ছুটি রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

 স্টাফ রিপোর্টার.

 বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা সাহা মিমকে ছুটি রিসোর্টের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পূর্বাচলে অবস্থিত...

২৯ এপ্রিল ২০২৬ ০৬:৩৭ PM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের বিজ্ঞাপন সংস্থায় শীর্ষে কারা?

স্টাফ রিপোর্টার.

বাংলাদেশের বিজ্ঞাপন শিল্প গত দুই দশকে ব্যাপকভাবে বিকশিত হয়েছে। টেলিভিশন, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম—সব ক্ষেত্রেই বিজ্ঞাপন এখন একটি...

২৯ এপ্রিল ২০২৬ ০৬:০৫ PM
পৃষ্ঠাসমূহ