জীবনের প্রথম পরীক্ষা দেওয়ার গল্প 5

2022-04-17 02:00:19 কিডস
জীবনের প্রথম পরীক্ষা দেওয়ার গল্প 5
আফশিন, এই আফশিন, উঠো… আফশিন উঠছো না কেনো…আজ তোমার পরীক্ষা! আফশিন… একটু ঘুমোতে দাও না আম্মু, ভালো লাগে না প্রতিদিন স্কুলে যেতে। আফশিন বাবা উঠো… আমি আফশিন। আজ আমার স্কুলে বাংলা পরীক্ষা। আমি ক্লাস ওয়ানে পড়ি। পরীক্ষা কী আমি জানি না। গতকাল থেকে মা আমাকে এটা ওটা পড়াচ্ছে। কিন্তু পড়াশোনা করতে একদম ভালো লাগে না। কী আর করা, দাঁত ব্রাশ করলাম, নাস্তা করলাম। পরে রেডি হয়ে আম্মুর সঙ্গে স্কুলে গেলাম। স্কুলে আসার পর বন্ধুদের দেখলে আমার খুব ভালো লাগে। মিসরাও খুব ভালো। পরে আম্মু বোর্ডে কী জানি দেখলো, তারপর আমাকে একটা রুমে নিয়ে বসিয়ে দিলো। ওমা! আমার পাশে বড় ভাইয়ারা। আর বন্ধুরা বসেছে আমার পেছনে। আম্মু বললো, আফশিন সুন্দর করে পরীক্ষা দেবে, সব প্রশ্নের উত্তর লিখবে। কথা বলবে না…, আরও অনেককিছু। আমি বললাম, আচ্ছা মা। ঘণ্টা বাজার পর মিস রুমে এলেন। বললেন, সবাই সুন্দর করে পরীক্ষা দেবে। পরে মিস একটা খাতা দিলেন, আর একটা প্রশ্ন। সবাইকে বললেন, নাম রোল লিখে লেখা শুরু করতে। আমি অ আ ই লেখা শুরু করলাম। মিস কিছুক্ষণ পর বললেন, যাদের লেখা শেষ তারা তাদের সব জিনিসপত্র গুছিয়ে বাসায় চলে যাবে। পরে দেখি মিস পেছনে বন্ধুদের খাতা দেখছেন। আমার লেখা শেষ, তাই আমি মিসকে না বলে বের হয়ে যাই। দৌড়ে আম্মুর কাছে চলে আসি। আম্মু জিজ্ঞেস করলো, কেমন পরীক্ষা দিয়েছো? আমি বলি অনেক ভালো। আম্মু বলে, প্রশ্ন কই? আমি বলি ব্যাগে। আম্মু ব্যাগ খুলে তো অবাক! আফশিন খাতা জমা দাওনি? না আম্মু। মিস বলেছেন, যাদের লেখা শেষ তারা তাদের সব জিনিসপত্র নিয়ে চলে যাও। তাই আমি সব নিয়ে চলে এসেছি, আমি কি জানি খাতা জমা দিতে হয়! আম্মু দৌড়ে মিসের রুমে গেলো। গিয়ে বললো, মিস বাচ্চা তো খাতা জমা না দিয়ে বের হয়ে গিয়েছে। মিস একদম অবাক! আম্মু খাতা জমা দিলো আর বাসায় এসে সবাইকে বললো আমার জীবনের প্রথম পরীক্ষা দেওয়ার গল্প।
সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

ব্রেইন গেমস অলিম্পিয়াডের ফাইনালে ২২ ক্ষুদে শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার.

সম্প্রতি ‘হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াড’-এর আঞ্চলিক রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এতে জয়ী হয়ে ঢাকা অঞ্চলের শীর্ষ ২২ প্রতিভাবান ক্ষুদে শিক্ষার্থী ঢাকায়...

১৫ নভেম্বর ২০২৪ ০৩:১১ PM
img
বিস্তারিত পড়ুন >

জম্বিদের বিরুদ্ধে লড়াই করার গেম ‘কল অব ডিউটি : ইনফিনিট ওয়ারফেয়ার’

প্রযুক্তি প্রতিবেদক।
এটি কল অব ডিউটি সিরিজের তেরো নাম্বার প্রকাশনা। কল অব ডিউটি গেমটি মূলত মহাকাশভিত্তিক অভিযানের গেম। খুব কাছাকাছি ভবিষ্যত তুলে ধরা হয়েছে এই গেমের কাহিনীতে। গেমটিতে...

২০ নভেম্বর ২০২৩ ০২:৩৪ AM
img
বিস্তারিত পড়ুন >

এলিয়েনদের বিরুদ্ধে অভিযান করার গেম ‘হাফ লাইফ: এলিক্স’

প্রযুক্তি প্রতিবেদক।
হাফলাইফ সিরিজের প্রথম গেমটি ছাড়া হয়েছিল ১৯৯৮ সালের নভেম্বর মাসে। এলিয়েনের বিপক্ষে বিজ্ঞানী গর্ডন ফ্রিম্যানের লড়াইয়ের উপর ভিত্তি করে বানানো হয়েছিল এই গেম। এই...

২০ নভেম্বর ২০২৩ ০২:০৫ AM

img
বিস্তারিত পড়ুন >

সবচেয়ে বেশিবার দেখা ভিডিও হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘বেবি শার্ক’

অনলাইন ডেস্ক.

২ মিনিট ১৭ সেকেন্ডের একটা গান। তাতেই মেতেছে ছোট-বড় সবাই। প্রায় অর্থহীন এই শিশুতোষ ছড়াগান পাল্লা দিয়েছে পৃথিবীর নামীদামি শিল্পী, মিউজিক কম্পোজার, কিংবা প্রযোজনা...

২০ নভেম্বর ২০২৩ ০১:৫৩ AM
img
বিস্তারিত পড়ুন >

বাবুর জন্য বিশেষ ভাবে তৈরী মেরিল বেবি লোশন

স্টাফ রিপোর্টার.

ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের ত্বকও পরিবর্তন হয়। বড়রা না হয় সেই পরিবর্তনের সাথে মিল রেখে বিভিন্ন সামগ্রী ব্যবহার করতে পারে। কিন্তু আপনার আদরের সোনামনির ত্বকের...

১৭ নভেম্বর ২০২৩ ১২:৩৯ PM
img
বিস্তারিত পড়ুন >

এক ভার্চুয়াল পোষা বেড়ালের গল্প

নাসিম আহমেদ.
শিশুদের জন্য দারুণ একটি ভিডিও গেম হচ্ছে বুব্বু–মাই ভার্চুয়াল পেট। এটি কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট এবং মোবাইলে খেলা যায়। আইফোন এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোন উভয় ধরনের...

২৮ জুলাই ২০২৩ ০৩:৩২ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশে শিশু ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ বিস্তার, কারণ ও প্রতিকার

বাংলাদেশে শিশু ধর্ষণ ও বলাৎকার বর্তমানে এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রতিদিন সংবাদপত্র, টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু নির্যাতনের নানা মর্মান্তিক খবর প্রকাশিত...

২৬ মে ২০২৬ ১০:৫১ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনা: কারণ, প্রভাব ও প্রতিকার

স্টাফ রিপোর্টার.
বর্তমান সময়ে বাংলাদেশে মোটরসাইকেল একটি অত্যন্ত জনপ্রিয় যানবাহন। দ্রুত চলাচল, কম খরচ এবং সহজে যেকোনো স্থানে পৌঁছানোর সুবিধার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ...

২৬ মে ২০২৬ ১০:৪০ AM
img
বিস্তারিত পড়ুন >

ফ্যাশন সচেতন তরুণী

ফ্যাশন সচেতন তরুণীরা পরছেন বিভিন্ন ব্র্যান্ডের...

২৬ মে ২০২৬ ১০:২৫ AM

img
বিস্তারিত পড়ুন >

ঈদে ক্রেতাদের জন্য ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও পিকআপ সেবা চালু করল এপেক্স

স্টাফ রিপোর্টার.

 দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেড ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটা আরও সহজ করতে নতুন দুটি সেবা চালু করেছে- ‘বাই অনলাইন,...

২৬ মে ২০২৬ ১০:২১ AM
img
বিস্তারিত পড়ুন >

ঈদে আসছে নাসিম সাহনিকের বিশেষ নাটক

স্টাফ রিপোর্টার. 

    আসন্ন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে প্রচারিত হবে লেখক ও নির্মাতা নাসিম সাহনিকের বিশেষ একক নাটক  ‘আমাদের প্রিয় স্যার‘। নাসিম সাহনিক রচিত এই নাটকে বিভিন্ন চরিত্রে...

১৫ মে ২০২৬ ০৮:৩২ AM
img
বিস্তারিত পড়ুন >

শুরু হলো দীর্ঘ ধারাবাহিক জীবনের ক্যানভাস এর শুটিং

স্টাফ রিপোর্টার.

 সম্প্রতি ঢাকার আফতাবনগর ও রামপুরায় শুরু হলো নতুন দীর্ঘ ধারাবাহিক ‘জীবনের ক্যানভাস‘ এর শুটিং। আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত এই দীর্ঘ ধারাবাহিকে...

১৩ মে ২০২৬ ০১:২৪ PM
পৃষ্ঠাসমূহ